
দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি, পল্লি অঞ্চলে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাংকের ১০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে গতকাল (১৬ আগস্ট) আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণ করেছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি অংশগ্রহণমূলক চুক্তি সই হয়। এ সময় বাংলাদেশ ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন কৃষি ঋণ বিভাগ-২ এর পরিচালক এ. কে. এম সাইদুজ্জামান এবং অতিরিক্ত পরিচালক রাফিয়া সুলতানা। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মার্কেন্টাইল ব্যাংকের প্রতিনিধিত্ব করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও ড. মো. জাহিদ হোসেন এবং কৃষি ঋণ বিভাগের প্রধান ও এফএভিপি মো. সাজ্জাদুর রহমান। এ ছাড়া চুক্তি স্বাক্ষরের সময় উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এক বিজ্ঞপ্তির মাধ্যমে মার্কেন্টাইল ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, এই চুক্তির মাধ্যমে দেশের কৃষি খাত শক্তিশালী হবে এবং গ্রামীণ অর্থনীতি উপকৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করে বাংলাদেশ ব্যাংক। মার্কেন্টাইল ব্যাংক প্রান্তিক অর্থনীতিতে গতি সঞ্চার করতে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। নতুন এই চুক্তি ব্যাংকটির দীর্ঘমেয়াদি সেই প্রয়াসেরই অংশ। এই ধারা অব্যাহত রাখতে এবং পল্লি অঞ্চলে অর্থনীতি শক্তিশালী করতে বাংলাদেশ ব্যাংকের সকল উদ্যোগে একাত্ম হয়ে কাজ করবে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি।

বিশ্ববাজারে জ্বালানি তেলের অনিয়ন্ত্রিত মূল্যবৃদ্ধি এবং মূল্যস্ফীতির চাপ কমাতে নিজেদের আপৎকালীন মজুত থেকে যৌথভাবে ১০ কোটি (১০০ মিলিয়ন) ব্যারেল অপরিশোধিত তেল ও ডিজেল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে শিল্পোন্নত সাত দেশের জোট জি-৭। আগামী চার মাসের মধ্যে বিভিন্ন ধাপে এই বিশাল পরিমাণ তেল বিশ্ববাজারে সরবরাহ...
১৮ ঘণ্টা আগে
বিশ্ববাজারে তেলের লাগামহীন মূল্যবৃদ্ধি সামাল দিতে জার্মানি ও ফ্রান্সকে তাদের জরুরি ডিজেল মজুত উন্মুক্ত করার নির্দেশ দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এই নির্দেশ অমান্য করলে ইউরোপে মার্কিন ডিজেল রপ্তানি বন্ধ করে দেওয়ারও গোপন হুমকি দেওয়া হয়েছে।
১ দিন আগে
বিশ্ববাজারে অপরিশোধিত তেলের মূল্যে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। মধ্যপ্রাচ্যে আমেরিকার অতিরিক্ত যুদ্ধজাহাজ ও সেনা পাঠানোর খবর এবং চীনের জ্বালানি রপ্তানি স্থগিত রাখার সিদ্ধান্তের প্রেক্ষাপটে আজ শুক্রবার তেলের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে।
১ দিন আগে
কাগজ ও নগদনির্ভরতা কমিয়ে দেশের আর্থিক লেনদেনকে আরও ডিজিটাল করার উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে পুঁজিবাজারের সব কার্যক্রম কাগজমুক্ত করে অনলাইনে আনার নির্দেশ দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
২ দিন আগে