
সাধারণ গ্রাহকদের জন্য সরাসরি সেবা দেওয়া বন্ধ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ রোববার (২৩ নভেম্বর) থেকে মতিঝিলসহ কেন্দ্রীয় ব্যাংকের সব অফিসে একযোগে সঞ্চয়পত্র ও প্রাইজবন্ড বিক্রি, ছেঁড়া-ফাটা নোট বদল, অটোমেটেড চালানসহ সব ধরনের গ্রাহকসেবা স্থগিত করা হয়েছে। তবে অনেকে তথ্য না জানার কারণে কেন্দ্রীয় ব্যাংকে এসব সেবা না পেয়ে ফিরে গেছেন।
এর আগে গত বৃহস্পতিবার (২০ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানায়। কেন্দ্রীয় ব্যাংক দাবি করেছে, বিশ্বের কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংক সাধারণ মানুষের কাছে কাউন্টারের মাধ্যমে এসব সেবা দেয় না। কেপিআইভুক্ত (গুরুত্বপূর্ণ স্থাপনা) প্রতিষ্ঠান হিসেবে নিরাপত্তার বিষয় বিবেচনায় গ্রাহকসংশ্লিষ্ট এসব সেবা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বাণিজ্যিক ব্যাংকগুলো যেন এই সেবাগুলো নির্বিঘ্নে দিতে পারে, সে জন্য তদারকি বাড়ানো হবে বলেও জানানো হয়।
সেবা বন্ধের খবর না জানায় অনেক গ্রাহক কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল অফিসে এসে হয়রানির শিকার হয়ে ফিরে গেছেন।
কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল অফিসের সামনে শামীমা সুলতানা নামের এক গ্রাহক জানান, বাংলাদেশ ব্যাংক এই সেবা বন্ধ করে দেবে, তা তিনি জানতেন না। সে জন্য আজ তাঁকে ফিরে যেতে হচ্ছে। তিনি এটিকে হয়রানি বলে মন্তব্য করেন।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় ব্যাংক মতিঝিল, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, বগুড়া, রাজশাহী ও সিলেট অফিস এবং সদরঘাট অফিস থেকে গ্রাহকসংশ্লিষ্ট এসব সেবা দিয়ে আসছিল।
বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে, গভর্নর ড. আহসান এইচ মনসুর গত ২২ জুন মতিঝিল অফিসের ক্যাশ বিভাগ সরেজমিন পরিদর্শন করেন। ক্যাশ বিভাগ আধুনিকায়নে কী ধরনের পদক্ষেপ নেওয়া যায়, সে বিষয়ে তিনি দিকনির্দেশনা দেন। তারই ধারাবাহিকতায় নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে এই গ্রাহকসেবাগুলো বন্ধ করে দেওয়া হলো।

বাংলাদেশে পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব। বিশেষ করে বন্দর, সাপ্লাই চেইন ও লজিস্টিকস অবকাঠামো উন্নয়নে দুই দেশের মধ্যে বিনিয়োগ সহযোগিতা বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
সরকারি আমদানি বিল, বৈদেশিক ঋণের কিস্তি পরিশোধ এবং ঈদ-পরবর্তী সময়ে রেমিট্যান্স প্রবাহ কমে যাওয়ার প্রভাবে আবারও চাপে পড়েছে দেশের বৈদেশিক মুদ্রাবাজার। এরই প্রভাবে আন্তব্যাংক বাজারে মার্কিন ডলারের বিনিময় হার বেড়ে ১২৩ টাকায় পৌঁছেছে। বিশ্লেষকদের মতে, বাজারে বড় ধরনের অস্থিরতা না থাকলেও...
১৭ ঘণ্টা আগে
প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান ও দক্ষ মানবসম্পদ তৈরির স্বপ্ন নিয়ে শুরু হওয়া খুলনার হাই-টেক পার্ক এখনো বাস্তবায়নের অপেক্ষায়। অনুমোদনের প্রায় ৯ বছর পরও শেষ হয়নি নির্মাণকাজ। নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় প্রকল্পের মেয়াদ আরও এক বছর বাড়ানো হচ্ছে। বর্তমানে কাজের অগ্রগতি ৪৫ শতাংশ।
১৭ ঘণ্টা আগে
গত কয়েক দিনের টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার অধিকাংশ উপজেলা ও নিচু এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দী লাখ লাখ মানুষের চরম দুর্ভোগ লাঘবের লক্ষ্যে পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) ও স্থানীয় পল্লী বিদ্যুৎ সমিতি...
১ দিন আগে