
কর্মসংস্থান ব্যাংকের ৯০ দিনের বিশেষ কর্মসূচির অংশ হিসেবে খুলনা বিভাগীয় কার্যালয়ের খুলনা ও যশোর অঞ্চলের ব্যবসায়িক পর্যালোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (৫ এপ্রিল) খুলনার রূপসায় সিএসএস আভা সেন্টারে এই সভা আয়োজিত হয়।
ব্যাংকটির খুলনা বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক সালেহ মো. সিরাজুল সালেকিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন ব্যাংকের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সচিব ড. এ এফ এম মতিউর রহমান।
খুলনা ও যশোর অঞ্চলের ২৮টি শাখার ব্যবস্থাপক-কর্মকর্তাদের সভায় আরও ছিলেন ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক মেহের সুলতানা ও মহাব্যবস্থাপক মো. আমিরুল ইসলাম, প্রধান কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. নজরুল ইসলাম খান ও মো. মোমতাজ উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে কর্মসংস্থান ব্যাংকের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সচিব ড. এ এফ এম মতিউর রহমান গুণগতমান বজায় রেখে ঋণ বিতরণ ও উত্তম উদ্যোক্তা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন। খুলনা অঞ্চলের সম্ভাবনা তুলে ধরে সম্মিলিত প্রচেষ্টা ও দায়িত্বশীলতার মাধ্যমে বিভাগটিকে সেরা হিসেবে প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি। একইসঙ্গে ব্যবসায়িক সূচকসমূহের লক্ষ্যমাত্রা শতভাগ অর্জনের মাধ্যমে ৯০ দিনের বিশেষ কর্মসূচি সফল করার প্রত্যাশা ব্যক্ত করেন।
গৃহীত কর্মসূচির সফল বাস্তবায়নের লক্ষ্যে ঋণ আদায়ের হার বৃদ্ধি, শ্রেণিকৃত, খেলাপি ও অবলোপনকৃত ঋণ আদায় জোরদার এবং মামলাকৃত ঋণ নিষ্পত্তির হার বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী। তিনি পেশাদারিত্ব ও দায়বদ্ধতার সঙ্গে কাজ করে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

উচ্চ মূল্যস্ফীতি, দুর্বল বিনিয়োগ, রাজস্ব ঘাটতি ও আর্থিক খাতের চাপের মধ্যে অর্থনীতিতে গতি ফেরানো এখন বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে শুধু সরকারি ব্যয় বাড়িয়ে প্রবৃদ্ধি ত্বরান্বিত করার চেষ্টা করলে মূল্যস্ফীতি আরও বেড়ে যেতে পারে বলে সতর্ক করেছে পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআরআই)।
৬ ঘণ্টা আগে
জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে কম দায়ী দেশগুলোই এখন সবচেয়ে বেশি ক্ষতির মুখে। ঘূর্ণিঝড়, বন্যা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি কিংবা কৃষি উৎপাদনে ধাক্কা—সবকিছুর ভার বহন করছে বাংলাদেশের মতো উন্নয়নশীল ও দরিদ্র দেশগুলো।
৬ ঘণ্টা আগে
উচ্চ মূল্যস্ফীতি, ব্যাংকঋণের বাড়তি সুদহার, ডলার-সংকট এবং বিনিয়োগে দীর্ঘ স্থবিরতার মধ্যেই ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশে বড় বিনিয়োগ লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে যাচ্ছে সরকার। নতুন অর্থবছরের বাজেটে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৩১ দশমিক ৪ শতাংশের সমপরিমাণ বিনিয়োগের লক্ষ্য ধরা হচ্ছে...
৬ ঘণ্টা আগে
প্রাইম ব্যাংক পিএলসির ৩১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার ডিজিটাল প্ল্যাটফর্মে আয়োজিত সভায় ৩৫৮ জন নিবন্ধিত শেয়ারহোল্ডার অংশগ্রহণ করেন।
১১ ঘণ্টা আগে