দেশের ৩৬ জেলায় অভিযানে দুই লাখ ছয় হাজার ৬৬৩ লিটার ভোজ্যতেল জব্দ করা হয়। পরে এসব তেল নির্ধারিত দামে ভোক্তাদের কাছে বিক্রি করে দেওয়া হয়। এ সময় রাজধানীর কাপ্তানবাজারসহ দেশের ৬৪টি বাজারে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগে ১১৪টি প্রতিষ্ঠানকে ১৮ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ বৃহস্পতিবার দিনব্যাপী অভিযানে মজুত তেল জব্দ ও জরিমানা করা হয়। অধিদপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বৃহস্পতিবার ভোক্তা অধিদপ্তরের প্রধান কার্যালয় ও বিভাগীয় এবং জেলা কার্যালয়ের ৫৭ জন কর্মকর্তার নেতৃত্বে ঢাকা মহানগরসহ দেশের ৫৩ জেলায় বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী রাজধানীর কাপ্তানবাজারসহ সারা দেশের ৬৪ বাজারে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ভোক্তা স্বার্থবিরোধী বিভিন্ন অপরাধে ১১৪ প্রতিষ্ঠানকে ১৮ লাখ দুই হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। এ ছাড়া ৩৬ জেলায় দুই লাখ ছয় হাজার ৬৬৩ লিটার তেল জব্দ করা হয়। এ সময় জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।
অধিদপ্তরের এসব অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্বাস্থ্য, কৃষি, মৎস্য বিভাগ ও কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশসহ (ক্যাব) সংশ্লিষ্টরা সহযোগিতা করেন।

অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের মরদেহ ভারত থেকে দেশে আনার দায়িত্ব নিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনস। এয়ারলাইনসটি বিনা খরচে তাঁর মরদেহ ঢাকায় পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে।
৭ ঘণ্টা আগে
উচ্চ মূল্যস্ফীতি, বিনিয়োগে স্থবিরতা, জ্বালানি অনিশ্চয়তা, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং মানুষের ক্রয়ক্ষমতা কমে যাওয়ার প্রভাবে দেশের অর্থনীতির গতি ক্রমেই শ্লথ হয়ে পড়ছে। শিল্প খাতে উৎপাদন চাপের মুখে, সেবা খাতে চাহিদা কমছে, অন্যদিকে কর্মসংস্থান সৃষ্টির গতিও দুর্বল হয়ে পড়েছে।
১৪ ঘণ্টা আগে
‘প্রকৃতি থেকে সম্পদ নেওয়া, পণ্য তৈরি করা, ব্যবহার শেষে ফেলে দেওয়া’—দীর্ঘদিনের এই অর্থনৈতিক মডেলকে আর টেকসই মনে করছেন না নীতিনির্ধারক ও শিল্প বিশ্লেষকেরা। জলবায়ু সংকট, সম্পদের চাপ এবং বৈশ্বিক বাজারে নতুন পরিবেশগত শর্তের বাস্তবতায় এবার সম্পদের পুনর্ব্যবহার...
১৪ ঘণ্টা আগে
পশ্চিম এশিয়ার চলমান সংকটের মধ্যেই দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে গত শুক্রবার একগুচ্ছ চুক্তি সই করেছে ভারত ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। এর মধ্যে রয়েছে একটি কৌশলগত প্রতিরক্ষা অংশীদারত্বের রূপরেখা, ভারতের কৌশলগত পেট্রোলিয়াম রিজার্ভে ৩ কোটি ব্যারেল তেল সংরক্ষণ, এলপিজি সরবরাহ এবং গুজরাটের ভাদিনারে...
১ দিন আগে