টেকসই শিল্পের উন্নয়নে বাংলাদেশের প্রথম জলবায়ু-স্মার্ট ইস্পাত কারখানা স্থাপনের জন্য মেঘনা রি-রোলিং অ্যান্ড স্টিল মিলস লিমিটেডকে (এমআরএসএল) ১০ কোটি ডলার দেবে বিশ্বব্যাংকের সদস্য প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি)। এ অত্যাধুনিক প্ল্যান্ট স্থাপন করা হলে এমআরএসএল বছরে ১৫ লাখ টন ইস্পাত উৎপাদন করবে, যা দেশের চাহিদার ২০ শতাংশ।
আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইএফসি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এমআরএসএল মেঘনা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির মাধ্যমে জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বেগবান করতে এ উদ্যোগ নিয়েছে আইএফসি। সহযোগী হিসেবে ১০ কোটি মার্কিন ডলার বা ১ হাজার ২০০ কোটি টাকা দেবে প্রতিষ্ঠানটি। ঋণ কিংবা আর্থিক সহায়তা হিসেবে নয়, অংশীদার হিসেবে এই অর্থ মেঘনা গ্রুপকে দেবে আইএফসি। এ প্রকল্পের মাধ্যমে একদিকে প্রথাগত ইস্পাত উৎপাদনের তুলনায় কার্বন নিঃসরণ কমাবে। অন্যদিকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ২০ হাজার লোকের কর্মসংস্থান তৈরি হবে।
মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল বলেন, ‘এ প্রকল্পে আইএফসির সঙ্গে অংশীদারত্ব নিয়ে আমরা উচ্ছ্বসিত। কারণ, এটি ভবিষ্যতে বাংলাদেশের ইস্পাতশিল্পকে ঢেলে সাজাবে। এই বিনিয়োগ যে শুধু উচ্চমানের জলবায়ু-স্মার্ট ইস্পাত তৈরিতে সক্ষমতা বাড়াবে তা নয়, বরং এটি একই সঙ্গে দেশের অর্থনৈতিক ও শিল্প খাতে প্রবৃদ্ধি অর্জনের মাইলফলক হয়ে থাকবে।’
বাংলাদেশ, ভুটান ও নেপালে আইএফসির দেশজ ব্যবস্থাপক মার্টিন হলটম্যান বলেন, ‘টেকসই প্রবৃদ্ধির জন্য বাংলাদেশে যে অবকাঠামো প্রয়োজন, তার জন্য দেশের ইস্পাতশিল্প গুরুত্বপূর্ণ। শুধু জলবায়ু-স্মার্ট উৎপাদন ব্যবস্থার জন্য নয়, বরং কর্মসংস্থান ও শিল্পায়নেও প্রকল্পটি বড় পদক্ষেপ। বাংলাদেশের শিল্পের রূপান্তরে অংশগ্রহণ করতে পেরে আমরা খুশি।’

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তিচুক্তির আশায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। একই সঙ্গে বিশ্বজুড়ে শেয়ারবাজারেও ইতিবাচক প্রবণতা দেখা গেছে। বিশ্লেষকদের মতে, চলমান সংঘাত নিরসনের সম্ভাবনা বিনিয়োগকারীদের মধ্যে আশাবাদ তৈরি করেছে।
১ ঘণ্টা আগে
দেশের চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী খাতে পরিণত করা সরকারের মূল লক্ষ্য। এই লক্ষ্য অর্জনে আগামী জুলাই মাসের মধ্যে চামড়া খাতের সামগ্রিক উন্নয়ন, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ এবং রপ্তানি সক্ষমতা বৃদ্ধির জন্য একটি সমন্বিত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা জাতির সামনে উপস্থাপন করা হবে।
১ ঘণ্টা আগে
চলতি বছরের শুরুতে ভারতে অবস্থিত ফল শোধন প্রক্রিয়াকরণ কেন্দ্রগুলোতে রোগবালাই দমন ব্যবস্থাপনায় ত্রুটি মেলায় কঠোর পদক্ষেপ নিয়েছে জাপান। ভারতীয় আম আমদানির ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে দেশটি। জাপানের কোয়ারেন্টাইন বা সঙ্গনিরোধ কর্মকর্তাদের পরিদর্শনে ভারতীয় পরিশোধন কেন্দ্রে এই গাফিলতি ধরা পড়ে।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র গত মঙ্গলবার থেকে কয়েক দফায় ইরানে হামলা চালিয়েছে। এই হামলার জবাবে পাল্টা হামলার দাবি করেছে ইরান। এরপরই আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে।
১ দিন আগে