সপ্তাহের তৃতীয় কর্মদিবসে আজ মঙ্গলবার ফের দরপতন হয়েছে দেশের পুঁজিবাজারে। দেখা দিয়েছে লেনদেন খরা। এমতাবস্থায় আরও একবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে রাস্তায় নামতে দেখা গেছে কিছু বিনিয়োগকারীকে।
এদিন পুঁজিবাজারে লেনদেন শুরু হয় বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। ফলে শুরুতে সূচকের ঊর্ধ্বমুখিতার দেখা মেলে। বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ায় একপর্যায়ে ডিএসইর প্রধান সূচক ২৫ পয়েন্ট বেড়ে যায়। তবে প্রথম ৪০ মিনিটের লেনদেন শেষ হতেই বাজারের চিত্র বদলে যায়। দাম বাড়ার তালিকা থেকে একের পর এক প্রতিষ্ঠান দাম কমার তালিকায় চলে আসে। লেনদেনের শেষ পর্যন্ত বেশির ভাগ প্রতিষ্ঠানের দাম কমার প্রবণতা অব্যাহত থাকে। ফলে একদিকে দাম কমার তালিকা বড় হয়, অন্যদিকে প্রধান মূল্যসূচক কমেই দিনের লেনদেন শেষ হয়।
দিনের লেনদেন শেষে ডিএসইতে লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৫০ টির, কমেছে ১৫৯ টির এবং অপরিবর্তিত ছিল ৮৬ টির দাম। এতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১ পয়েন্ট কমে ৫ হাজার ১৬৯ পয়েন্টে নেমে গেছে।
বাজারটিতে লেনদেন হয়েছে ২৭৫ কোটি ৭৬ লাখ টাকা, যা আগের দিনে ছিল ৩০৩ কোটি ২৭ লাখ টাকা। সে হিসাবে লেনদেন কমেছে ২৭ কোটি ৫১ লাখ টাকা।
গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনার দায়িত্ব নেওয়ার পর এত কম লেনদেন আর হয়নি। ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। হাসিনা সরকারের পতনের আগের দিন ডিএসইতে লেনদেন হয় ২০৭ কোটি ৮৩ লাখ টাকা। এরপর এটিই সব থেকে কম লেনদেন।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৩৪ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ১৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৮৫ টির, কমেছে ৭৬ টির এবং অপরিবর্তিত ছিল ৩৬ টির দাম। লেনদেন হয়েছে ১৩৯ কোটি ২০ লাখ টাকা, যা আগের দিনে ছিল ১২৪ কোটি ২৬ লাখ টাকা।
এদিকে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছেন বিনিয়োগকারীরা। এদিন দুপুর ১২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনের সামনে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন বিনিয়োগকারীরা বলেন, শেয়ারবাজারের ধারাবাহিক দরপতন অব্যাহত রয়েছে। এ পরিস্থিতিতে বিনিয়োগকারীদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। এখন বিনিয়োগকারীদের একটাই দাবি, বিএসইসির চেয়ারম্যানের পদত্যাগ।
পদত্যাগ দাবির কারণ হিসেবে বিনিয়োগকারীরা বলেন, তিনি বিএসইসির চেয়ারম্যান হওয়ার যোগ্য নন। তাঁর শেয়ারবাজার নিয়ে জ্ঞান শূন্য। বর্তমান সরকার কীভাবে তাঁর মতো মেধাহীন লোককে বিএসইসিতে বসাল, তা আমাদের বোধগম্য নয়।

বসুন্ধরা গ্লোবালের অঙ্গপ্রতিষ্ঠান মেঘনা সিমেন্ট মিলস পিএলসি ও বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেড চীনের খ্যাতিমান প্রতিষ্ঠান গুয়াংসি ইউফেং কোম্পানি লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে...
৫ ঘণ্টা আগে
বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান লাইফলাইন প্রবাসী আয় বা রেমিট্যান্স; যা দেশের বৈদেশিক মুদ্রার জোগান, বৈদেশিক লেনদেনের ভারসাম্য ও প্রবাসী পরিবারের জীবিকার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কিন্তু মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী ভূরাজনৈতিক সংকটের মধ্যে অতি সম্প্রতি ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠীর সৌদি আরব
৬ ঘণ্টা আগে
জনতা ব্যাংক পিএলসির নতুন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) পদে যোগদান করেছেন মো. নূরুল হুদা। জনতা ব্যাংকে যোগদানের আগে তিনি আইসিবির ডিএমডি পদে দায়িত্ব পালন করেন। তিনি আইসিবির ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট, করপোরেট গভর্নেন্স, রিস্ক ম্যানেজমেন্ট এবং ইনস্টিটিউশনাল...
১০ ঘণ্টা আগে
আগামী মাসে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ঠিক আগে মূল্যস্ফীতি প্রত্যাশার চেয়ে বেশি বেড়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, সেপ্টেম্বর পর্যন্ত এক বছরে দেশটির মূল্যস্ফীতি বেড়ে ৩ দশমিক ৭ শতাংশে দাঁড়িয়েছে। আগস্টে এই হার ছিল ৩ দশমিক ৪ শতাংশ...
১২ ঘণ্টা আগে