তৃতীয় দফায় কর্মী ছাঁটাই করছে অনলাইনভিত্তিক খাবার ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান ফুডপান্ডা। এমনকি, এশিয়ার কয়েকটি দেশে ব্যবসার অংশ বিক্রির আলোচনাও করছে প্রতিষ্ঠানটি। ফুডপান্ডার অভিভাবক প্রতিষ্ঠান ‘ডেলিভারি হিরো’র বরাত দিয়ে আজ শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, আরও বেশি কর্মতৎপর হওয়ার প্রয়োজনীয়তার কথা জানিয়ে আবারও কর্মী ছাঁটাই করার কথা জানিয়েছে ফুডপান্ডা।
এদিকে, প্রতিষ্ঠানে ছাঁটাইয়ের কথা জানিয়ে গতকাল বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) কর্মীদের চিঠি দিয়েছেন ফুডপান্ডার এপিএসি সিইও জ্যাকব সেবাস্টিয়ান অ্যাঞ্জেল। সিএনবিসি সেই চিঠি হাতে পেয়েছে। অবশ্য ঠিক কত সংখ্যক কর্মচারীকে ছাঁটাই করা হচ্ছে বা কোন কোন বিভাগে ছাঁটাই চলছে, তা উল্লেখ করেননি জ্যাকব অ্যাঞ্জেল।
চিঠিতে বলা হয়েছে, এই মুহূর্তে আমাদের কোম্পানির লক্ষ্য হলো আরও হালকা, দক্ষ ও চটপটে হওয়া। আর তার জন্য আমাদের সব কর্মকাণ্ড আরও দক্ষ ও কার্যকর করতে হবে, যাতে ভবিষ্যতে আমরা আরও ভালোভাবে এগিয়ে যেতে পারি।
একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন বলছে, অর্থনৈতিক মন্দার মধ্যে চলতি বছরের ফেব্রুয়ারি ও গত বছরের সেপ্টেম্বরে দুই দফাই কর্মী ছাটাই করে ফুডপান্ডা। এ ছাড়া অনলাইনে খাবার ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহকারী অন্য প্রতিষ্ঠান গ্র্যাব ও ডেলিভারুও এ বছর তাদের কর্মীসংখ্যা কমিয়েছে।
এমন এক সময়ে কর্মী ছাঁটাই করা হচ্ছে, যখন ফুডপান্ডার অভিভাবক প্রতিষ্ঠান ডেলিভারি হিরো দক্ষিণ-পূর্ব এশীয় কয়েকটি দেশে খাদ্য বিতরণ ব্যবসার অংশ বিক্রির জন্য ক্রেতাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।
গত বুধবার জার্মানির নেতৃস্থানীয় ব্যবসায়িক পত্রিকা উইর্টশাফটসওচি’র প্রতিবেদনে বলা হয়, ফুডপান্ডা ব্র্যান্ডের অধীনে সিঙ্গাপুর, কম্বোডিয়া, মালয়েশিয়া, মিয়ানমার, ফিলিপাইন, থাইল্যান্ড ও লাওসে ব্যবসার অংশ বিক্রি করছে ডেলিভারি হিরো।
জার্মান সংবাদমাধ্যমটির প্রতিবেদনে আরও বলা হয়েছে, ফুডপান্ডার প্রতিযোগী ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় খাবার সরবরাহে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান গ্র্যাবকে ক্রেতা হিসেবে দেখা যেতে পারে। তবে সিএনবিসি’র কাছে এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি গ্র্যাব।

অর্থনীতির ধীরগতির কারণে দেশে দারিদ্র্য ও বৈষম্য বাড়ছে। কমছে বিনিয়োগ ও কর্মসংস্থান। গ্যাস-বিদ্যুতের সংকটে ব্যাহত হচ্ছে শিল্প উৎপাদন। উচ্চ মূল্যস্ফীতিতে কমছে মানুষের প্রকৃত আয় ও ক্রয়ক্ষমতা। এমন পরিস্থিতিতে গত অর্থবছরে নতুন করে প্রায় ২১ লাখ মানুষ দারিদ্র্যের মধ্যে পড়েছে। সবচেয়ে দরিদ্র পরিবারগুলোর প্রায়
৫ ঘণ্টা আগে
দেশে ধীরে ধীরে বিদেশি উন্নয়ন সহায়তার প্রবাহ কমে যাচ্ছে। এর প্রভাব স্পষ্ট হতে শুরু করেছে এনজিও খাতে; বিশেষ করে যাদের কার্যক্রমের প্রায় পুরো অর্থ আসে বিদেশি অনুদান থেকে—এমন ২ হাজার ২০০ ছোট এবং মাঝারি এনজিও এতে সবচেয়ে বড় ঝুঁকিতে পড়েছে। দেখা দিয়েছে অর্থায়ন-সংকট।
৫ ঘণ্টা আগে
কিউ-ক্যাশ পেমেন্ট গেটওয়ের জরুরি সিস্টেম মাইগ্রেশনের কারণে এর আওতায় থাকা ৩৫টির মধ্যে প্রায় ৩০টি ব্যাংকের বিভিন্ন কার্ড ও ডিজিটাল লেনদেন সেবা বন্ধ রয়েছে। ৪ অক্টোবর রাত ৯টা থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে ১০ অক্টোবর দুপুর ১২টা পর্যন্ত। এতে এটিএম বুথ থেকে টাকা উত্তোলন, পয়েন্ট অব সেল (পিওএস)...
৮ ঘণ্টা আগে
প্রজনন মৌসুমে আগামী ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত সারা দেশে ইলিশ আহরণে সরকারের ২২ দিনের নিষেধাজ্ঞা কার্যকরভাবে বাস্তবায়নে সহায়তার লক্ষ্যে নাগরিক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয় (বিএমইউ)। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়টিতে প্রজননক্ষম ইলিশ সংরক্ষণে অংশীজনদের নিয়ে পরামর্শ ও মতবিনিময় সভা...
১৪ ঘণ্টা আগে