ফুডপান্ডা

ফুডপান্ডার বিরুদ্ধে রেস্তোরাঁর মালিকদের ক্ষোভ, দাবি না মানলে অর্ডার বন্ধের হুঁশিয়ারি
রেস্তোরাঁর মালিকদের মতে, অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বিক্রি বাড়লেও অতিরিক্ত চার্জ ও নানা ধরনের কর্তনের কারণে প্রকৃত মুনাফা কমে যাচ্ছে। ফলে বিক্রি বাড়ার সুফল তাঁরা পাচ্ছেন না। অন্যদিকে খাবারের মান বজায় রাখা, কর্মচারীদের বেতন দেওয়া ও ব্যবসাপ্রতিষ্ঠানের অন্যান্য ব্যয় বহনের দায়িত্ব তাঁদেরই নিতে হচ্ছে।

ফুডপান্ডার কমিশন-বাণিজ্য, চট্টগ্রামে সেবা বন্ধ রেস্তোরাঁ সমিতির

ফুডপান্ডার এমডিসহ ৬ জনের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির মামলা
প্রতারণা, জাল-জালিয়াতি ও হুমকির অভিযোগে ফুডপান্ডা বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দা আমবারীন রেজাসহ ছয়জনের বিরুদ্ধে পৃথক চারটি মামলা করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সানাউল্লাহর আদালতে এই মামলা হয়।

গুলশানে সাইকেল রাখা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ
রাজধানীর গুলশান-১ নম্বরে বিসমিল্লাহ বিরিয়ানি হাউসের সামনে ফুডপান্ডার এক রাইডারের সাইকেল রাখাকে কেন্দ্র করে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে






