
সাউথইস্ট ব্যাংক পিএলসি ও নর্থ সাউথ ইউনিভার্সিটি যৌথভাবে একটি এক্সক্লুসিভ ভিসা ব্র্যান্ডেড স্টুডেন্ট কার্ড ক্যাম্পেইন চালু করেছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের বসুন্ধরা ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে এই ক্রেডিট ও প্রি-পেইড কার্ডগুলোর উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংক পিএলসির চেয়ারম্যান এম এ কাশেম, সাউথইস্ট ব্যাংক পিএলসির ভাইস চেয়ারপারসন রেহানা রহমান, নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নেছার ইউ আহমেদ এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টির সদস্য বেনজীর আহমেদ উপস্থিত ছিলেন।
সাউথইস্ট ব্যাংক পিএলসির এই উদ্যোগের অংশ হিসেবে নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষক ও কর্মকর্তাদের জন্য ক্রেডিট কার্ড এবং শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট ক্রেডিট ও প্রি-পেইড কার্ড চালু করা হয়েছে। শিক্ষক ও কর্মকর্তারা তাঁদের ক্রেডিট কার্ডে আজীবন বার্ষিক ফি মওকুফের সুবিধা পাবেন এবং যোগ্যতার ভিত্তিতে তাঁদের জন্য উপযুক্ত ক্রেডিট লিমিট প্রদান করা হবে। এ ছাড়া শিক্ষার্থীরা তাঁদের প্রথম প্রি-পেইড কার্ড লেনদেনে ১০০ টাকা ক্যাশব্যাক এবং প্রথম বছরের জন্য এসএমএস চার্জ মওকুফের সুবিধা উপভোগ করতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, এ কার্ডগুলো দেশীয় ও আন্তর্জাতিক লেনদেন, বিশেষ করে টিউশন ফি প্রদান এবং বিদেশি বিশ্ববিদ্যালয়ে আবেদন ফি পরিশোধের প্রক্রিয়াকে সহজ ও সুবিধাজনক করার জন্য ডিজাইন করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের জন্য আর্থিক সেবাকে আরও সহজলভ্য করা হবে।
অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই ক্যাম্পেইনটি সাউথইস্ট ব্যাংক পিএলসি এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির মধ্যে একটি শক্তিশালী অংশীদারত্বের প্রতিফলন। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো, একাডেমিক কমিউনিটির জন্য নিরাপদ, সহজ এবং ডিজিটাল আর্থিক সেবা সম্প্রসারণ করা।

গত বছরের ১২ জুন ভারতের আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট উড্ডয়নের মাত্র ৩০ সেকেন্ডের মাথায় ৬২৫ ফুট উচ্চতা থেকে সরাসরি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায় অন্তত ২৪১ জন যাত্রী ও ক্রু নিহত হন।
১ ঘণ্টা আগে
যমুনা ব্যাংক পিএলসি, বেল্ট অ্যান্ড রোড হেলথ কেয়ার সেন্টার বিআরএইচসি এবং চীনের শীর্ষস্থানীয় চিকিৎসাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ২২ এপ্রিল রাজধানীর গুলশান-১-এ যমুনা ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে চুক্তিটি সম্পন্ন হয়। এই উদ্যোগের ফলে...
২ ঘণ্টা আগে
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসিতে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে যোগদান করেছেন ব্যাংকার মো. আব্দুল্লাহ আল-মামুন। গত মঙ্গলবার তিনি যোগ দেন।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রভিত্তিক উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১৪টি নতুন উড়োজাহাজ কেনার একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এই চুক্তি সম্পন্ন হয়, যা দেশের এভিয়েশন খাতে সাম্প্রতিক সময়ের সবচেয়ে...
৩ ঘণ্টা আগে