ডিজেল এবং পেট্রল রপ্তানির ওপর থাকা সকল বিধিনিষেধ তুলে নিতে যাচ্ছে রাশিয়া। এ ব্যাপারে রুশ সরকার জ্বালানি উৎপাদকদের প্রস্তুতি নেওয়ার কথা বলেছে। গতকাল বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সকে তথ্যটি জানিয়েছে রুশ জ্বালানি শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট তিনটি সূত্র।
বিশ্বের শীর্ষ সমুদ্রবাহী ডিজেল রপ্তানিকারক দেশ রাশিয়া। অভ্যন্তরীণ বাজারে উচ্চমূল্য এবং ঘাটতি সমস্যা মোকাবিলার জন্য গত ২১ সেপ্টেম্বর জ্বালানি রপ্তানি নিষিদ্ধ করেছিল দেশটি। এরপর ৬ অক্টোবর বিধিনিষেধ শিথিল করা হয়। পাইপলাইনের মাধ্যমে ডিজেল রপ্তানির অনুমতি দেওয়া হয়। কিন্তু পেট্রল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা বহাল থাকে। ট্রাক এবং রেলপথে বিদেশি পেট্রল সরবরাহও নিষিদ্ধ রাশিয়ায়।
বুধবার জ্বালানি মন্ত্রী নিকোলাই শুলগিনভ বলেছেন যে, কিছু গ্রেডের পেট্রলের ওপর রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা বিবেচনা করছে রাশিয়া। নাম প্রকাশ না করার শর্তে রাশিয়ান তেল কোম্পানির একটি সূত্র রয়টার্সকে বলেছে, সরকার জ্বালানি উৎপাদকদের বলেছে যে, আগামী সপ্তাহ থেকে রপ্তানি চালু করা হবে।
শিল্প সংশ্লিষ্ট আরও একটি সূত্র জানিয়েছে, রপ্তানি বিধিনিষেধ তুলে নেওয়া হবে আগামী সপ্তাহে। সূত্রটি রয়টার্সকে বলেছে, ‘তারা (সরকার) আগামী সপ্তাহে রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। সেই প্রেক্ষিতে আমরা রপ্তানির সময়সূচি এবং পরিশোধনের পরিকল্পনা তৈরি করেছি।’
তবে এই ব্যাপারে রুশ জ্বালানি মন্ত্রীর মন্তব্য চেয়ে এখনো পায়নি রয়টার্স।
রাশিয়ার বৃহত্তম তেল রপ্তানি পণ্য ডিজেল। গত বছর প্রায় সাড়ে ৩ কোটি মেট্রিক টন ডিজেল রপ্তানি করেছে রাশিয়া। এর প্রায় তিন-চতুর্থাংশই পরিবহন করা হয় পাইপলাইনের মাধ্যমে। রাশিয়া গত বছর ৪৮ লাখ টন পেট্রল রপ্তানি করেছে।
সংশ্লিষ্ট আরও একটি সূত্র বলেছে, রপ্তানি নিষেধাজ্ঞার ফলে রাশিয়ায় পেট্রলের পরিমাণ অতিরিক্ত হয়ে গেছে। সূত্রটি বলেছে, ‘এই মৌসুমে বিক্রি কম হবে। আমরা অভ্যন্তরীণ বাজারে এত বেশি পেট্রল বিক্রি করতে পারব না।’

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ১৫-২০ টাকা বৃদ্ধির ঘোষণার পর থেকে সর্বত্র একধরনের অস্থিরতা স্পষ্ট হয়ে উঠেছে। এর মধ্যে ঘোষণা এল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বৃদ্ধির। সেটাও বেশ বড় বৃদ্ধি, ১৭ দিনের ব্যবধানে ১২ কেজির সিলিন্ডারের দাম বাড়ল ৫৯৯ টাকা।
৪ ঘণ্টা আগে
সাম্প্রতিক সময়ে স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি চাহিদা তৈরি হয়েছে। অথচ সরবরাহ এত দিন দেওয়া হচ্ছিল গত বছরের গড় হিসাবে। ফলে বাড়তি চাহিদা পূরণ না হওয়ায় বাজারে সংকট তৈরি হয়। এ পরিস্থিতিতে এখন জেলা প্রশাসনের...
৭ ঘণ্টা আগে
দেশের অনেক তরুণ এখন উদ্যোক্তা হওয়ার চেষ্টা করছেন, গড়ে তোলার চেষ্টা করছেন নতুন স্টার্টআপ। তরুণদের এসব উদ্ভাবন ও সামাজিক উদ্যোগকে টেকসই রূপ দিতে তাঁদের পাশে দাঁড়িয়েছে ব্র্যাক। এ লক্ষ্যে ব্র্যাকের ইয়ুথ প্ল্যাটফর্ম চালু করেছে ‘আমরা নতুন তরুণ সামাজিক উদ্যোক্তা ফেলোশিপ প্রোগ্রাম’।
১০ ঘণ্টা আগে
চিফ হুইপ এমপিদের আমন্ত্রণ জানিয়েছিলেন এবং একটি রূপক বা স্যাটায়ার তিমি ও হাঙর মাছের নাম ব্যবহার করেছিলেন। তার মিম শেয়ার করার কারণে সাইবার নিরাপত্তা আইনের ২৫ ধারায় মামলা হয়েছে। এই ধারা মূলত যৌন নির্যাতন সংক্রান্ত বিষয়ে প্রয়োগের কথা, কিন্তু একটি মিম শেয়ার করার মধ্যে যৌন নির্যাতন কোথায়...
১০ ঘণ্টা আগে