
দেশের অনেক তরুণ এখন উদ্যোক্তা হওয়ার চেষ্টা করছেন, গড়ে তোলার চেষ্টা করছেন নতুন স্টার্টআপ। তরুণদের এসব উদ্ভাবন ও সামাজিক উদ্যোগকে টেকসই রূপ দিতে তাঁদের পাশে দাঁড়িয়েছে ব্র্যাক। এ লক্ষ্যে ব্র্যাকের ইয়ুথ প্ল্যাটফর্ম চালু করেছে ‘আমরা নতুন তরুণ সামাজিক উদ্যোক্তা ফেলোশিপ প্রোগ্রাম’।
এই ফেলোশিপের আওতায় নির্বাচিত তিনটি উদ্ভাবনী উদ্যোগকে প্রাথমিক পর্যায়ে আর্থিক সহায়তা বা সিড ফান্ডিং দেওয়া হয়েছে। প্রতিটি উদ্যোগ পেয়েছে ন্যূনতম ৩ লাখ টাকা।
রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টারে গত বৃহস্পতিবার এই ফেলোশিপের লেটার অব অ্যাগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়। ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্ তরুণ উদ্যোক্তাদের হাতে ফেলোশিপের স্বীকৃতি হিসেবে প্রতীকী চেক তুলে দেন। এ সময় আসিফ সালেহ্ ফেলোশিপ জয়ীদের কথা শোনেন এবং বিভিন্ন বিষয়ে তাদের পরামর্শ দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম ও ইয়ুথ প্ল্যাটফর্মের সহযোগী পরিচালক শরিফুল হাসান।
ব্র্যাকের মিডিয়া রিলেশনস কমিউনিকেশনস লিড গোলাম কিবরিয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বছর ফেলোশিপে অন্তর্ভুক্ত হয়েছে ‘আমরা নতুন ইয়াং চেঞ্জমেকার্স অ্যাওয়ার্ড ২০২৫’-এর বিজয়ী তিনটি দল- ‘স্টোরিজ অব ইনক্লুশন’, ‘জলশিখা’ এবং ‘গুড্ডু টয়েজ’। এর মধ্যে ‘স্টোরিজ অব ইনক্লুশন’ প্রতিবন্ধী শিশুদের জন্য অডিও বুক তৈরি করছে। ‘জলশিখা’ নারকেলের খোসা থেকে পরিবেশবান্ধব চারকোল উৎপাদনের প্রকল্প। আর শিশুদের জন্য শিক্ষামূলক খেলনা তৈরির প্রকল্প হলো ‘গুড্ডু টয়েজ’। সৃজনশীলতা, সমাজে ইতিবাচক পরিবর্তন ও স্থানীয় জনগোষ্ঠীর উন্নয়নে ভূমিকা রাখছে এই উদ্যোগগুলো।
ফেলোশিপ বিজয়ীদের পক্ষ থেকে মুসাররাত জাহান এশা, মারিয়া জাহান রিভা এবং হাসিবুল হাসান তাঁদের প্রকল্প, ভবিষ্যতের পরিকল্পনা ও স্বপ্নগুলো তুলে ধরেন।
অনুষ্ঠানে জানানো হয়, ফেলোশিপ প্রোগ্রামটি তরুণ উদ্যোক্তাদের জন্য একটি সমন্বিত প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। যেখানে তারা পাবেন সামাজিক উদ্যোক্তা হিসেবে ক্লাসরুমভিত্তিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, মেন্টরশিপ, নেটওয়ার্কিংয়ের সুযোগ এবং সিড ফান্ডিং। পাশাপাশি ফেলোশিপের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের অংশ হিসেবে অংশগ্রহণকারীদের জন্য ইন্ডাস্ট্রি ভিজিটের সুযোগ রাখা হয়েছে, যেখানে তারা প্রতিষ্ঠিত উদ্যোক্তাদের সঙ্গে সরাসরি অভিজ্ঞতা বিনিময় করতে পারবেন।

অর্থমন্ত্রী বলেন, যে অর্থনীতি বাংলাদেশের মানুষের বাংলাদেশের জনগণের স্বার্থ সংরক্ষণ করতে পারবে এবং যে উন্নয়নের স্বপ্ন আমরা দেখাতে চেষ্টা করছি, ট্রিলিয়ন ডলার ইকোনমির দিকে আমরা যাচ্ছি। সেটা যাতে বাস্তবায়ন হতে পারে। সেই চেষ্টা করছি।
৮ ঘণ্টা আগে
জোরপূর্বক শ্রমে উদ্বিগ্ন হওয়ার কারণ দেখিয়ে বাংলাদেশসহ আরও ৫৯টি দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসন স্থানীয় সময় গতকাল মঙ্গলবার ৬০টি দেশ থেকে আমদানির উপর ১০ থেকে সাড়ে ১২ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে। কারণ হিসেবে বলা হয়েছে, জোরপূর্বক শ্রমের মাধ্যমে
১৩ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবারও বেড়েছে। আজ বুধবার এশিয়ার প্রাথমিক লেনদেনে অপরিশোধিত তেলের দাম ১ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত এবং হরমুজ প্রণালিতে নিরাপত্তা পরিস্থিতির অবনতিকে এর প্রধান কারণ হিসেবে দেখছেন
১৫ ঘণ্টা আগে
ব্যাংকঋণ পুনঃ তফসিলের বিশেষ সুযোগ দেওয়া হয়েছিল খেলাপি ঋণের চাপ কমাতে। সে লক্ষ্যে গত বছর সেপ্টেম্বরে ২ শতাংশ ডাউন পেমেন্টের বিপরীতে সর্বোচ্চ ১০ বছরের জন্য খেলাপি ঋণ নিয়মিত করার সুযোগ দেওয়া হয়। পরে আরও ছাড় দিয়ে চলতি বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের দেওয়া এক নির্দেশনায় এককালীন জমার মাত্র...
১ দিন আগে