দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম। গতকাল সোমবার সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৫ হাজার ৪২৪ টাকা বাড়ার পর আজ মঙ্গলবার (৩ মার্চ) সোনার দাম বেড়েছে ৩ হাজার ২৮২ টাকা। এতে এক ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ৭৭ হাজার ৩৮৬ টাকা।
আজ সকাল সাড়ে ৯টায় বৈঠক শেষে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে নির্ধারিত সোনার নতুন দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুসের মূল্য তালিকায় আরও দেখা গেছে, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৬১ হাজার ৬৮২ টাকা থেকে বেড়ে ২ লাখ ৬৪ হাজার ৩৮৬ টাকা হয়েছে। ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ২৪ হাজার ২৯৯ টাকা থেকে ২ লাখ ২৬ হাজার ৯৬৯ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৮৩ হাজার ৫৩৩ টাকা থেকে ১ লাখ ৮৫ হাজার ৭৭৯ টাকা হয়েছে।
সোনার দাম বাড়ালেও রুপার দামে পরিবর্তন আনেনি বাজুস। ২২ ক্যারেটের ১ ভরি রুপার দাম ৭ হাজার ১৭৩ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপা ৬ হাজার ৮৮২ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপা ৫ হাজার ৮৯১ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৪ হাজার ৪৩৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, তেজাবী স্বর্ণের দাম বাড়ায় নতুন এই মূল্য নির্ধারণ করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ মূল্য কার্যকর থাকবে।

রাজধানীর বাজারগুলোতে সবজি ও মাংসের দাম আগের সপ্তাহের দামেই স্থিতিশীল রয়েছে। তবে ডিমের দাম আরও কমেছে। এ ছাড়া পেঁয়াজ, রসুন ও আদাসহ মসলাজাতীয় পণ্যের দামও স্বাভাবিক রয়েছে। রাজধানীর সেগুনবাগিচা, শান্তিনগর, মানিকনগর ও খিলগাঁওয়ে বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্রই পাওয়া গেছে।
৭ ঘণ্টা আগে
দেশের সামষ্টিক অর্থনীতি বর্তমানে চারটি বড় ঝুঁকির মুখে রয়েছে—উচ্চ মূল্যস্ফীতি, মূল্যস্ফীতির কারণে মানুষের প্রকৃত আয় বা ক্রয়ক্ষমতার ওপর বাড়তি চাপ, রাজস্ব আদায়ে দীর্ঘস্থায়ী ঘাটতি এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের দুর্বল গতি।
৭ ঘণ্টা আগে
গ্রাহকদের জন্য সমন্বিত ব্যাংকিং ও বিমাসেবা নিশ্চিত করতে গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের সঙ্গে কৌশলগত অংশীদারত্বে যুক্ত হয়েছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। ‘One Partnership, Complete Protection’—প্রতিপাদ্যে গড়ে ওঠা এই সহযোগিতা গ্রাহকদের জন্য আরও সমন্বিত, আধুনিক এবং গ্রাহককেন্দ্রিক আর্থিক...
১২ ঘণ্টা আগে
দেশের বাজারে আসছে বিশ্বখ্যাত ব্র্যান্ড কনকার নতুন প্রজন্মের কনকা গুগল টিভি (Mini AI LED TV)। দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক পণ্যের উৎপাদন ও বিপণনকারী গ্রুপ ইলেকট্রো মার্ট সর্বাধুনিক প্রযুক্তিসম্পন্ন নতুন এই টিভি সিরিজ বিপণনের সব প্রস্তুতি নিয়েছে। এখন থেকে ইলেকট্রো মার্টের
১৫ ঘণ্টা আগে