
আন্তর্জাতিক লেনদেন সেবার মান আরও উন্নত করার লক্ষ্যে নতুন সুইফট পরিকাঠামো গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেছে সিটি ব্যাংক পিএলসি। এর মাধ্যমে ব্যক্তি গ্রাহক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য আন্তর্জাতিক অর্থ প্রেরণ ও গ্রহণ প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও নির্ভরযোগ্য হবে। ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে প্রবর্তিত এ কাঠামো ২০২৬ সালের মধ্যে বাস্তবায়িত হবে বলে জানিয়েছে সুইফট কর্তৃপক্ষ।
সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে ‘তাৎক্ষণিক বৈশ্বিক অর্থ প্রদান পর্যবেক্ষণ (সুইফট জিপিআই)’ শীর্ষক একটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ছিলেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিন, সুইফট-এর ভারত ও দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা ও আঞ্চলিক প্রধান কিরণ শেট্টি এবং সুইফট-এর হিসাব পরিচালক (ভারত) ও বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার অর্পিতা ঘোষসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এক বিজ্ঞপ্তিতে সিটি ব্যাংক জানিয়েছে, বিশ্বব্যাপী ৪০টিরও অধিক ব্যাংকের সঙ্গে সমন্বয়ে সিটি ব্যাংক গ্রাহকদের জন্য পূর্ণ অর্থ প্রাপ্তির নিশ্চয়তা, কোনো প্রকার গোপন চার্জ ব্যতিরেকে লেনদেন সম্পাদন এবং সর্বোচ্চ দ্রুততার প্রতিশ্রুতি প্রদান করেছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সিটি ব্যাংক ইতিমধ্যে আন্তর্জাতিক লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত পর্যবেক্ষণ যোগ্যতা নিশ্চিত করার লক্ষ্যে গ্রাহকদের জন্য উন্নত ট্র্যাকিং সুবিধা চালু করেছে। এর ফলে গ্রাহকেরা তাদের প্রেরিত অর্থের বর্তমান অবস্থান সম্পর্কে তাৎক্ষণিকভাবে অবগত হতে পারবেন, যা লেনদেনে স্বচ্ছতা ও আস্থার মাত্রা বৃদ্ধি করবে।
সিটি ব্যাংক জানিয়েছে, বিদেশে শিক্ষা, চিকিৎসা বা অন্যান্য প্রয়োজনীয় ব্যয় নির্বাহের উদ্দেশ্যে অর্থ পাঠানোর ক্ষেত্রে গ্রাহকেরা এখন পূর্ণ স্বচ্ছতার সঙ্গে তাঁদের লেনদেন পর্যবেক্ষণ করতে সক্ষম হবেন। একই সঙ্গে প্রক্রিয়াগত উন্নয়ন ও স্বয়ংক্রিয় ইনওয়ার্ড রেমিট্যান্স ব্যবস্থাপনার মাধ্যমে উপকারভোগীদের নিকট দ্রুততম সময়ে অর্থ পৌঁছানো নিশ্চিত করা হচ্ছে। এ সকল উদ্যোগ গ্রাহক সন্তুষ্টি বৃদ্ধির প্রতি ব্যাংকের অঙ্গীকারেরই প্রতিফলন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিন বলেন, ‘ডিজিটাল যুগে গ্রাহকের প্রত্যাশা দ্রুত পরিবর্তিত হচ্ছে। আমাদের লক্ষ্য প্রতিটি লেনদেনকে শুধু নিরাপদ নয়, বরং শুরু থেকে শেষ পর্যন্ত স্বচ্ছ, নির্ভরযোগ্য ও জবাবদিহিমূলক করা।’
সুইফট-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ও আঞ্চলিক প্রধান (ভারত ও দক্ষিণ এশিয়া) কিরণ শেট্টি বলেন, ‘আন্তর্জাতিক লেনদেনে গ্রাহকদের সর্বোত্তম অভিজ্ঞতা নিশ্চিত করার লক্ষ্যে আমরা ব্যাংকসমূহকে একীভূতভাবে কাজ করতে উৎসাহিত করছি। এই কাঠামো গ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক লেনদেন আরও দ্রুত, সাশ্রয়ী ও নিরাপদ হবে।’
সিটি ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়, উল্লিখিত উদ্যোগসমূহ সিটি ব্যাংকের চলমান ডিজিটাল রূপান্তর কৌশলের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যা বৈশ্বিক উদ্ভাবন ও আধুনিক আর্থিক প্রযুক্তির প্রয়োগের মাধ্যমে গ্রাহককেন্দ্রিক ব্যাংকিং সেবাকে আরও সুদৃঢ় করবে।

রাজধানীর বাজারগুলোতে সবজি ও মাংসের দাম আগের সপ্তাহের দামেই স্থিতিশীল রয়েছে। তবে ডিমের দাম আরও কমেছে। এ ছাড়া পেঁয়াজ, রসুন ও আদাসহ মসলাজাতীয় পণ্যের দামও স্বাভাবিক রয়েছে। রাজধানীর সেগুনবাগিচা, শান্তিনগর, মানিকনগর ও খিলগাঁওয়ে বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্রই পাওয়া গেছে।
৮ ঘণ্টা আগে
দেশের সামষ্টিক অর্থনীতি বর্তমানে চারটি বড় ঝুঁকির মুখে রয়েছে—উচ্চ মূল্যস্ফীতি, মূল্যস্ফীতির কারণে মানুষের প্রকৃত আয় বা ক্রয়ক্ষমতার ওপর বাড়তি চাপ, রাজস্ব আদায়ে দীর্ঘস্থায়ী ঘাটতি এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের দুর্বল গতি।
৮ ঘণ্টা আগে
গ্রাহকদের জন্য সমন্বিত ব্যাংকিং ও বিমাসেবা নিশ্চিত করতে গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের সঙ্গে কৌশলগত অংশীদারত্বে যুক্ত হয়েছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। ‘One Partnership, Complete Protection’—প্রতিপাদ্যে গড়ে ওঠা এই সহযোগিতা গ্রাহকদের জন্য আরও সমন্বিত, আধুনিক এবং গ্রাহককেন্দ্রিক আর্থিক...
১৩ ঘণ্টা আগে
দেশের বাজারে আসছে বিশ্বখ্যাত ব্র্যান্ড কনকার নতুন প্রজন্মের কনকা গুগল টিভি (Mini AI LED TV)। দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক পণ্যের উৎপাদন ও বিপণনকারী গ্রুপ ইলেকট্রো মার্ট সর্বাধুনিক প্রযুক্তিসম্পন্ন নতুন এই টিভি সিরিজ বিপণনের সব প্রস্তুতি নিয়েছে। এখন থেকে ইলেকট্রো মার্টের
১৬ ঘণ্টা আগে