
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে বাংলাদেশ ব্যাংকের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশকে ঋণ দেওয়ার ও আর্থিক খাতের সংস্কার নিয়ে কোনো আলোচনা হয়নি। তবে ঋণ ও আর্থিক খাতের ঝুঁকির বিষয়ে জানতে চেয়েছে সংস্থাটির প্রতিনিধিদল।
বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক।
এ সময় আইএমএফের ডিএমডি অ্যান্তইনেত মনসিও সায়েহের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল উপস্থিত ছিল। এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন গভর্নর আব্দুর রউফ তালুকদারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক বলেন, ‘বিভিন্ন সংকট মোকাবিলায় বাংলাদেশ ব্যাংক ও সরকার যেসব পরিকল্পনা গ্রহণ করেছে, সে বিষয়ে আইএমএফের সঙ্গে কথা হয়েছে। এ ছাড়া জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আমাদের পদক্ষেপ সম্পর্কে তাঁদের সামনে তুলে ধরেছি। তাঁরা এসব বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করেছেন। আমরা তাঁদের সামনে সবকিছু তুলে ধরেছি।’
তিনি আরও বলেন, ‘ঋণ পাওয়া নিয়ে কোনো সমস্যা নেই। নিয়ম অনুযায়ী আমরা ঋণ পাব। ধারাবাহিক কর্মসূচির আওতায় এবার আইএমএফের এই প্রতিনিধিদল বাংলাদেশ সফরে এসেছে। ৩১ জানুয়ারি ঋণের চূড়ান্ত অনুমোদন হবে।’

একটি সংবাদমাধ্যমের সবচেয়ে বড় সম্পদ হলো পাঠকের আস্থা। অল্প সময়ের মধ্যে আজকের পত্রিকা দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও তথ্যনির্ভর সাংবাদিকতার মাধ্যমে সেই আস্থার জায়গা তৈরি করতে সক্ষম হয়েছে। নির্ভুল তথ্য উপস্থাপন এবং পেশাদার সংবাদ পরিবেশনের ধারাবাহিকতা পত্রিকাটিকে পাঠকের কাছে একটি গ্রহণযোগ্য...
১৪ ঘণ্টা আগে
দেশের অন্যতম ই-কমার্স প্ল্যাটফর্ম কার্টআপ, যা ইউএস-বাংলা গ্রুপের একটি প্রতিষ্ঠান, কক্সবাজারের ওশান প্যারাডাইস হোটেলে তাদের প্রথম পার্টনার সামিট ‘কার্টআপ কানেক্ট ২০২৬’ আয়োজন করেছে। আয়োজনে ৩৫০ জনের বেশি সেলার পার্টনার, ১৫০টি শীর্ষস্থানীয় ব্র্যান্ড, ২০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান...
১৫ ঘণ্টা আগে
আবুল খায়ের গ্রুপের প্রতিনিধিরা বলেন, অল্প সময়ের মধ্যে নিরপেক্ষ, দায়িত্বশীল ও তথ্যনির্ভর সাংবাদিকতার মাধ্যমে আজকের পত্রিকা পাঠক মহলে একটি বিশ্বাসযোগ্য অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং পেশাদার সম্পাদকীয় নীতির প্রতি অঙ্গীকারই পত্রিকাটির গ্রহণযোগ্যতা বাড়িয়েছে...
১৬ ঘণ্টা আগে
প্রতিষ্ঠানটির পাবলিক রিলেশনস বিভাগের সিনিয়র ম্যানেজার হুমায়ূন আহমেদ এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মো. আব্বাস রাজধানীর বনশ্রীতে আজকের পত্রিকার প্রধান কার্যালয়ে এসে ভারপ্রাপ্ত সম্পাদক কামরুল হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ফুলেল শুভেচ্ছা জানান।
১৬ ঘণ্টা আগে