
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ১২তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার (এটিএফ)। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত এ মেলা চলবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত।
প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীরা ঘুরে দেখতে পারবেন মেলা প্রাঙ্গণ। এই আয়োজন করছে পর্যটন বিচিত্রা। সহযোগিতায় রয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ পর্যটন করপোরেশন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও ট্যুরিস্ট পুলিশ বাংলাদেশ।
আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) গুলশানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এশিয়ান ট্যুরিজম ফেয়ারের চেয়ারম্যান মহিউদ্দিন হেলাল।
মহিউদ্দিন হেলাল বলেন, এবারের আয়োজনে দুটি হলে থাকছে ১৮০টি বুথ। এতে অংশ নিচ্ছে দেশি-বিদেশি হোটেল ও রিসোর্ট, এয়ারলাইনস, ক্রুজ কোম্পানি, ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্সি, থিম পার্ক, সরকারি পর্যটন সংস্থা ও ঢাকায় বিভিন্ন বিদেশি দূতাবাস। দর্শনার্থীরা মেলায় পাবেন বিশেষ ভ্রমণ প্যাকেজ, আকর্ষণীয় ছাড় ও র্যাফল ড্রতে অংশ নেওয়ার সুযোগ।
মহিউদ্দিন হেলাল বলেন, পর্যটন শুধু অর্থনীতির চালিকাশক্তি নয়, এটি সংস্কৃতি ও জাতীয় পরিচয়ের বাহকও বটে। এ মেলার মাধ্যমে নতুন ভ্রমণ সুযোগ তৈরির পাশাপাশি আগামী প্রজন্মের জন্য টেকসই পর্যটনশিল্প গড়ে তোলার চেষ্টাও চালানো হচ্ছে।
পর্যটন করপোরেশনের চেয়ারম্যান সায়েমা শাহীন সুলতানা বলেন, ২০১৩ সাল থেকে এশিয়ান ট্যুরিজম ফেয়ার দেশের পর্যটনশিল্পকে তুলে ধরার বড় প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। যদিও মাঝে কয়েক বছর এ মেলা হয়নি, এবার বসছে এর ১২তম আসর। বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর হলেও পর্যটন খাত এখনো কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাতে পারেনি। যোগাযোগ অবকাঠামো ও প্রচার-প্রচারণার ঘাটতির কারণে এ খাতের সম্ভাবনা যথাযথভাবে কাজে লাগানো যায়নি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ফিলিপাইন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন লিন আর গুতেররেজ, হাইকমিশন অব মালদ্বীপ টু ঢাকার ডেপুটি হাইকমিশনার আলী শাহ, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জেনারেল ম্যানেজার (সেলস) মোহাম্মদ সামসুল করিম, ক্রাউন প্লাজা ঢাকা গুলশানের জেনারেল ম্যানেজার কার্তিক ভিকি, এটিএফ উপদেষ্টা ও ট্রিয়াবের প্রতিষ্ঠাতা সভাপতি খবির উদ্দিন আহমেদ, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপপরিচালক নাজিম উদ্দিন এবং এটিজেএফবির সভাপতি তানজিম আনোয়ার।

সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন আবেদুর রহমান সিকদার। আজ বৃহস্পতিবার তিনি নবগঠিত এই ব্যাংকের শীর্ষ নির্বাহী হিসেবে যোগ দেন।
১ ঘণ্টা আগে
ভোটার তালিকায় অনিয়ম, মৃত ও ভুয়া ব্যক্তির নাম অন্তর্ভুক্তি, লাইসেন্সবিহীন প্রতিষ্ঠানের ভোটার তালিকাভুক্তি এবং নির্বাচন প্রক্রিয়ায় নানা অনিয়মের অভিযোগে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) আসন্ন নির্বাচন স্থগিত করেছে এফবিসিসিআইয়ের আরবিট্রেশন বোর্ড...
১ ঘণ্টা আগে
গ্রাহক সন্তুষ্টি ও বিক্রয়োত্তর সেবার মানোন্নয়নের লক্ষ্যে শুরু করা ‘ব্যাক-টু-সার্ভিস’ ক্যাম্পেইন আগামী ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত অব্যাহত রেখেছে হুন্দাই বাংলাদেশ। এই ক্যাম্পেইনের আওতায় অনুমোদিত সার্ভিস সেন্টারে সেবা গ্রহণে গ্রাহকদের জন্য বিভিন্ন সেবায় বিশেষ ছাড় ও আকর্ষণীয় পুরস্কারের সুযোগ রাখা হয়েছে।
১ ঘণ্টা আগে
‘রাইজ টুগেদার’ স্লোগানে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে দেশের ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল খাতের সুপারব্র্যান্ড ওয়ালটন কেব্লসের বার্ষিক ডিলার কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে তিন শতাধিক ডিলার, পরিবেশক ও বিক্রয় প্রতিনিধি অংশ নেন।
২ ঘণ্টা আগে