
রোদে দাঁড়িয়ে ঘাম ঝরলেও মুখে হাসি আমেনা খাতুনের। শান্তিনগরের এক গৃহকর্মী তিনি। বাজারে যাচ্ছিলেন তেল ও ডাল কিনতে। পথেই চোখে পড়ে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ভ্রাম্যমাণ ট্রাক। দাম শুনেই লাইনে দাঁড়িয়ে গেলেন।
বাজারে যেখানে লিটারপ্রতি সয়াবিন তেলের দাম ১৮৯, সেখানে ট্রাকে মিলছে ১১৫ টাকায়। ২ লিটারে সাশ্রয় ১৪৮ টাকা। সঙ্গে ২ কেজি মসুর ডাল ও ১ কেজি চিনি মিলিয়ে তাঁর মোট সাশ্রয় প্রায় ৩০০ টাকা। সংসারের টানাপোড়েনে এই সাশ্রয় আমেনা খাতুনের কাছে অনেক বড় স্বস্তি, যদিও এর জন্য তাঁকে ১ ঘণ্টা রোদে দাঁড়িয়ে থাকতে হয়েছে।
আমেনা খাতুন বলেন, ‘আমি শান্তিনগর বাজারে যাইতেছিলাম সদাই কিনতে। এখানে তেল বেচে দেখে দাঁড়াইছি। আমরা মাইনষের বাড়িত কাম কইরা যা পাই, তা দিয়া কোনোরকম সংসার চালাইতে হয়। টানাটানির সংসারে যদি তিন শ টাকা বাঁচে, এইটা আমাগো জন্য অনেক কিছু। তবে এর জন্য এক ঘণ্টা রইদের মধ্যে দাঁড়াই থাকুন লাগছে আমার।’
আজ রোববার (১০ আগস্ট) থেকে আগের ঘোষণা অনুযায়ী রাজধানীসহ সারা দেশে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকসেলে নিত্যপণ্য বিক্রি শুরু হয়েছে। প্রতিটি প্যাকেজে রয়েছে ২ লিটার ভোজ্যতেল (প্রতি লিটার ১১৫ টাকা), ১ কেজি চিনি (৮০ টাকা) ও ২ কেজি মসুর ডাল (প্রতি কেজি ৭০ টাকা)। প্যাকেজের দাম ৪৫০ টাকা।
প্রথম দিন রাজধানীতে ৬০ স্থানে, আর সারা দেশে মোট ১২৮টি ট্রাকে এ পণ্য বিক্রি হয়। প্রতিটি ট্রাকে ৫০০ জনের জন্য পণ্য বরাদ্দ ছিল।

বিক্রি শুরুর সঙ্গে সঙ্গেই দীর্ঘ লাইন পড়ে যায় এবং গড়ে তিন থেকে সাড়ে তিন ঘণ্টায় সব পণ্য শেষ হয়ে যায়। কোথাও কোথাও ভিড় ও অপেক্ষার কারণে অনেকে মাঝপথে ফিরে যান। লাইনে দাঁড়ানো ক্রেতাদের অভিযোগ, পণ্যের তুলনায় মানুষের সংখ্যা বেশি, আর কিছু ক্ষেত্রে কেউ কেউ দুবার পণ্য নিয়েছেন।
সেগুনবাগিচা বাজারের সামনে পণ্য বিক্রি করছিলেন রিনি এন্টারপ্রাইজের বিক্রয় প্রতিনিধি মো. লিটন। তিনি জানান, বেলা ১টায় বিক্রি শুরু করে আড়াই ঘণ্টায় ৪৩০ জনকে পণ্য দেওয়া হয়েছে, বাকিটা শেষ হতে আধা ঘণ্টা লাগবে। সচিবালয়, শাহবাগ, বনশ্রী, যাত্রাবাড়ীসহ অন্যান্য স্থানে একই পরিস্থিতি ছিল।
বাসাবো বালুর মাঠের ক্রেতা নেসার আহমেদ দোকান বন্ধ রেখে লাইনে দাঁড়িয়েছিলেন। পরে ধৈর্য হারিয়ে ফিরে যান। তাঁর ভাষায়, ‘মানুষের তুলনায় পণ্য কম, তাই শেষ পর্যন্ত পাওয়া যাবে কি না, সে নিশ্চয়তা নেই।’
গত মে ও জুন মাসে ঈদুল আজহা সামনে রেখে একইভাবে পণ্য বিক্রি করেছিল টিসিবি। তখন তেলের দাম ছিল লিটারপ্রতি ১৩৫, চিনি কেজিপ্রতি ৮৫ ও ডাল কেজিপ্রতি ৮০ টাকা। এবার তেল লিটারে ২০, চিনি কেজিতে ৫ ও ডাল কেজিতে ১০ টাকা করে কমেছে।
টিসিবির এ কার্যক্রম ঢাকায় চলবে আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত, আর ঢাকার বাইরে ৩১ আগস্ট পর্যন্ত।

আরও ৫০ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা অনুমোদন করেছে জার্মানির গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ভক্সওয়াগনের পরিচালনা পর্ষদ। প্রায় নয় দশকের ইতিহাসে এটি প্রতিষ্ঠানটির সবচেয়ে বড় পুনর্গঠনের অংশ। এর আগে গত মার্চে ৫০ হাজার পদ কমানোর ঘোষণা দিয়েছিল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি। নতুন পরিকল্পনাসহ ২০৩০ সালের...
১ দিন আগে
দেশের ব্যাংকিং খাতে সবচেয়ে বড় সমস্যা খেলাপি ঋণ। খেলাপি ঋণ আদায়ে মামলা করেও ব্যাংকগুলোর কোনো লাভ হচ্ছে না। আইনি জটিলতা, দীর্ঘসূত্রতা এবং স্থগিতাদেশের কারণে ব্যাংকের পাওনা আদায় কার্যক্রম মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।
২ দিন আগে
দেশে তরুণ-তরুণীদের উদ্যোক্তা হওয়ার স্বপ্ন বাস্তবে রূপ দিতে এবার সহায়ক শক্তি হিসেবে পাশে দাঁড়াচ্ছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে ‘উদ্যোগ’ নামে একটি বিশেষ প্রকল্প নেওয়া হচ্ছে। উদ্যোক্তার ক্যারিয়ার গড়তে যাদের বড় স্বপ্ন আছে, বাস্তবসম্মত পরিকল্পনাও আছে, কিন্তু পুঁজির অভাবে থমকে আছে—এমন উদ্যোগে গতি দেবে নতুন
২ দিন আগে
আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এবং দেশের অভ্যন্তরীণ উৎপাদন ও প্রক্রিয়াকরণ ব্যয় হিসাব করেই ভোজ্যতেলের দাম নির্ধারণ করা হয় বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ বৃহস্পতিবার মহাখালীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
২ দিন আগে