দীর্ঘদিনের শূন্যপদ পূরণের লক্ষ্যে অবিলম্বে ৫ হাজার এমবিবিএস চিকিৎসক নিয়োগের উদ্যোগ গ্রহণ করেছে সরকার। একই সঙ্গে দেশব্যাপী স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে ১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের কার্যক্রম শুরু করা হয়েছে। এসব তথ্য তুলে ধরা হয়েছে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে আগামী অর্থবছরের বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাজেট বক্তৃতায় তিনি স্বাস্থ্য খাতে সরকারের বিভিন্ন উদ্যোগ ও পরিকল্পনার কথা তুলে ধরেন।
বাজেট সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের স্বাস্থ্য বাজেটের আওতায় নার্সিং ও মিডওয়াইফারি খাতে উচ্চশিক্ষা ও পেশাগত উন্নয়নের সুযোগ আরও বাড়ানো হবে। পাশাপাশি নার্সিং বিষয়ে ব্যাচেলর ও মাস্টার্স পর্যায়ের শিক্ষার সুযোগ সম্প্রসারণের পরিকল্পনাও নেওয়া হয়েছে।
দেশব্যাপী মানসম্মত ও জনমুখী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নতুন করে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্যে ৮০ শতাংশ পদে নারী নিয়োগ দেওয়া হবে বলে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া শিক্ষিতদের মধ্যে বেকারত্ব কমাতে এবং স্থানীয় ও বৈদেশিক চাহিদা পূরণের লক্ষ্যে চার মাস মেয়াদি ‘জেনারেল কেয়ারগিভার’ প্রশিক্ষণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
প্রস্তাবিত বাজেটে চিকিৎসা সরঞ্জাম ও মেডিকেল ডিভাইস শিল্পকে অগ্রাধিকারপ্রাপ্ত শিল্পখাত হিসেবে উন্নয়নের উদ্যোগের কথাও উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে নিম্ন আয়ের মানুষের চিকিৎসা ব্যয় কমাতে মানসম্মত ওষুধের সহজলভ্যতা নিশ্চিত করা এবং সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করার পরিকল্পনার কথাও বলা হয়েছে।
সংসদে অর্থমন্ত্রী জানান, ২০২৬-২৭ অর্থবছরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জন্য ৬৯ হাজার ৪০৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এ বরাদ্দ দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১ দশমিক ০২ শতাংশের সমান।
অন্যদিকে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ ছিল ৩৫ হাজার ৪৭৭ কোটি টাকা, যা জিডিপির শূন্য দশমিক ৫৮ শতাংশ।

ঋণ নিয়ে সংসার চালানো পরিবারের সংখ্যা গ্রামে ক্রমেই বাড়ছে। ঋণ নেওয়া গ্রামীণ পরিবারের হার গত এক বছরে ৩৬ শতাংশ থেকে বেড়ে ৪২ শতাংশ হয়েছে। আবার ঋণের পরিমাণ যত বেড়েছে, কিস্তির পরিশোধের চাপ বেড়েছে তার চেয়েও বেশি হারে। এতে গ্রামীণ ঋণগ্রহীতা দরিদ্র পরিবারগুলোর বড় অংশের আয় এখন ঋণের কিস্তি মেটাতেই চলে যাচ্ছে।
২৬ মিনিট আগে
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) সদ্য যোগদানকৃত চেয়ারম্যান ও বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব মো. বাবুল মিঞা চট্টগ্রাম ও রাঙামাটিতে বিসিআইসির আওতাধীন বিভিন্ন শিল্প কারখানা পরিদর্শন করেছেন। গত ৯ থেকে ১০ অক্টোবর তিনি টিএসপি কমপ্লেক্স লিমিটেড...
৩ ঘণ্টা আগে
ন্যাশনাল ব্যাংক আগামী বৃহস্পতিবার থেকে আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার প্রস্তুতি নিয়েছে। তবে গ্রাহকদের চাহিদা অনুযায়ী অর্থ ফেরত দিতে বাংলাদেশ ব্যাংকের কাছে ২০ হাজার কোটি টাকার তারল্য সহায়তা চেয়েছে ব্যাংকটি। এর মধ্যে ১০ হাজার কোটি টাকা রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক থেকে ঋণ হিসেবে পাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে
৪ ঘণ্টা আগে
ব্যবসায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ব্যবহারের সঠিক পদ্ধতি ও এর ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল ‘এআই অটোমেশন সামিট ২০২৬’। গত শুক্রবার (৯ অক্টোবর) ঢাকার রিজেন্সি হোটেলে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
৭ ঘণ্টা আগে