দাম বাড়ানোর এক দিন পরই দাম কমিয়ে নতুন করে নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন নির্ধারিত দামে ২২ ক্যারেট সোনার প্রতি ভরি ধরা হয়েছে ২ লাখ ৪৭ হাজার ৯৭৯ টাকা, যা গতকাল বুধবার ছিল ২ লাখ ৫২ হাজার ৪৮৯ টাকা। অর্থাৎ গতকালের মূল্য থেকে আজ ৪ হাজার ৫১০ টাকা কমেছে।
আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ৯টা ১৫ মিনিটে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সার্বিক বাজার পরিস্থিতি পর্যালোচনা করে আজ সকাল ১০টা থেকে সারা দেশে সোনা-রুপার দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
বাজুসের তালিকায় আরও দেখা যায়, ২১ ক্যারেট প্রতি ভরি প্রায় ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকা এবং ১৮ ক্যারেট প্রতি ভরি প্রায় ২ লাখ ২ হাজার ৮৯৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া সনাতন পদ্ধতির সোনার মূল্য প্রতি ভরি প্রায় ১ লাখ ৬৫ হাজার ২৮৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে, রুপার ২২ ক্যারেট প্রতি ভরির দাম ৫ হাজার ৭১৫ টাকা নির্ধারণ করা হয়েছে, যা গতকাল বুধবার ছিল ৫ হাজার ৮৮৫ টাকা। আর ২১ ক্যারেট প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৪২৪ টাকা এবং ১৮ ক্যারেট প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৬৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া, সনাতন পদ্ধতির রুপার দাম রাখা হয়েছে প্রতি ভরি ৩ হাজার ৪৯৯ টাকা।
বাজুস জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে। এ ছাড়া ক্রেতাদের কাছ থেকে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট আদায় করে তা সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।

দেশে বিদেশি বিনিয়োগ ধারাবাহিক কমছে। মাত্র এক বছরের ব্যবধানে মোট বিদেশি বিনিয়োগ ২০২৫ সালের প্রান্তিকে অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ২০২৪ সালের একই সময়ের তুলনায় ১৩ কোটি ২ লাখ ৮০ হাজার ডলার বা প্রায় ২৬.৩৫% কমেছে। একইভাবে নিট প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) কমেছে ১৮ দশমিক ৪২ শতাংশ।
৯ ঘণ্টা আগে
দেশে ব্যবসার পরিবেশ এখনো অনিশ্চয়তায় ভরা। উদ্যোক্তা ও ব্যবসায়ীরা চাইলেও তাঁদের ব্যবসা বড় করতে পারছেন না। কাঁচামাল, শ্রম, পরিবহন ও ইউটিলিটি ব্যয় বৃদ্ধির কারণে উৎপাদন ব্যয় বেড়ে যাচ্ছে এবং মুনাফার ওপর চাপ পড়ছে। একই সঙ্গে রাজনৈতিক ও বৈশ্বিক অস্থিরতা ব্যবসায়িক আস্থা কমিয়ে দিয়েছে...
৯ ঘণ্টা আগে
টানা তিন বছরই কমছে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি। অন্যদিকে বেড়ে চলেছে দারিদ্র্য। প্রবৃদ্ধির ধারাবাহিক পতন, বিনিয়োগে স্থবিরতা এবং কর্মসংস্থানে ধীরগতি দেশের সামগ্রিক অর্থনৈতিক গতিশীলতা ব্যাহত করছে। দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে ১৪ লাখ মানুষ। মধ্যপ্রাচ্য সংঘাত এ সংখ্যা আরও ১২ লাখ বাড়িয়ে দিতে পারে।
৯ ঘণ্টা আগে
মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি অফিসার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি মো. ফরিদুল হক এবং সাধারণ সম্পাদক মো. ফখরুজ্জামান। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. আল-আমিন। গত মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির কার্যালয়ে সর্বস্তরের কর্মকর্তাদের...
১০ ঘণ্টা আগে