টাকার আন্তঃব্যাংক ও গ্রাহক লেনদেনের বিনিময় হার ডিলার ব্যাংকগুলো চাহিদা ও জোগানের ওপর ভিত্তি করে নির্ধারণ করে। বাজারে শৃঙ্খলা বজায় রাখার প্রয়োজন হলে বাংলাদেশ ব্যাংক (বিবি) ডিলার ব্যাংকের সঙ্গে প্রচলিত আন্তঃব্যাংক বিনিময় হারে মার্কিন ডলার কেনা-বেচা করে।
সরকার ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে লেনদেনে বাংলাদেশ ব্যাংক যেসব বিনিময় হার ব্যবহার করে, তা নিচে উল্লেখ করা হলো। ঢাকার আন্তঃব্যাংক বাজারে সর্বোচ্চ ও সর্বনিম্ন মার্কিন ডলার/বাংলাদেশি টাকা (ইউএসডি/বিডিটি) কেনা ও বিক্রির হার এখানে দেখানো হয়েছে। অন্য বৈদেশিক মুদ্রার সঙ্গে টাকার বিনিময় হারের হিসাব নিউইয়র্ক ও ঢাকার সমাপনী বিনিময় হারের ওপর ভিত্তি করে নির্ধারণ করা হয়েছে।
আজ ২৭ জুলাই, রোববার দেশের বাজারে ডলার কেনার ক্ষেত্রে মূল্য ধরা হয়েছে ১২২ টাকা ৩০ পয়সা দরে এবং বিক্রির ক্ষেত্রে ডলারের মূল্য ধরা হয়েছে ১২২ টাকা ৮৩ পয়সা। ব্রিটিশ পাউন্ড স্টারলিং কেনার ক্ষেত্রে মূল্য ধরা হয়েছে ১৬৪ টাকা ৩০ পয়সা এবং বিক্রির ক্ষেত্রে ১৬৫ দশমিক ১২ টাকা।

মুদ্রা বাজারে আজ রোববার ইউরো বিক্রির ক্ষেত্রে মূল্য ধরা হয়েছে ১৪৩ টাকা ৫৮ পয়সা এবং বিক্রির ক্ষেত্রে ধরা হয়েছে ১৪৪ টাকা ২৫ পয়সা। ভারতীয় রুপি ক্রয়মূল্য ধরা হয়েছে ১ টাকা ৪১ পয়সা এবং বিক্রয়মূল্য ১ টাকা ৪২ পয়সা। অস্ট্রেলিয়ান ডলারের দুই মূল্য যথাক্রমে ৮০ দশমিক ২৯ ডলার ও ৮০ দশমিক ৬৭ ডলার।
এদিকে, আজ দেশের বাজারে চাইনিজ ইউয়ান কেনার ক্ষেত্রে মূল্য ধরা হয়েছে ১৭ দশমিক ০৬ টাকা, বিক্রির ক্ষেত্রে ধরা হয়েছে ১৭ দশমিক ১৪ টাকা। তবে, জাপানি ইয়েনের ক্ষেত্রে বিক্রির মূল্য নির্ধারণ করা হয়েছে ০ দশমিক ৮৩ টাকা এবং বিক্রির ক্ষেত্রে মূল্য নির্ধারণ করা হয়েছে একই।

ভারতে কোনো ছোট দোকান, রেস্তোরাঁ বা ধাবা যেখানেই যান না কেন, সামনে রাখা ফ্রিজে কোকা-কোলা, পেপসি বা স্প্রাইটের মতো বিদেশি পানীয়ের ছড়াছড়ি চোখে পড়বেই। স্থানীয় বাজারে আখের রস, বেলের শরবত বা আম পান্নার চেয়ে এই মার্কিন পানীয়গুলো খুঁজে পাওয়া অনেক সহজ।
২ ঘণ্টা আগে
বৈশ্বিক জ্বালানি সংকটের অস্থিরতার মধ্যেই দেশের ইতিহাসে জ্বালানি তেলের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। গতকাল শনিবার রাতে সরকার এক প্রজ্ঞাপনের মাধ্যমে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রলের নতুন দাম ঘোষণা দিয়েছে; যা আজ রোববার থেকে কার্যকর হচ্ছে।
৫ ঘণ্টা আগে
জ্বালানি সংকটে চট্টগ্রামে বিদ্যুৎ উৎপাদন কমে গিয়ে লোডশেডিং ছাড়িয়েছে ২৫০ মেগাওয়াট। এর পাশাপাশি পাঁচটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এতে দিনের বড় অংশ বিদ্যুৎবিহীন কাটাতে হচ্ছে নগরবাসীকে, আর রাত বাড়ার সঙ্গে সঙ্গে ভোগান্তি বাড়ছে কয়েক গুণ।
১৪ ঘণ্টা আগে
‘গত এক মাসে আমি মাত্র দুবার ফুয়েল (জ্বালানি) নিতে পেরেছি। সেটাও আবার কয়েক ঘণ্টা লাইনে দাঁড়ানোর পর। ছেলেরা রাত ২টা-৩টার সময় গিয়েও লাইনে দাঁড়াতে পারে। মেয়েদের পক্ষে তো সেটা সম্ভব হয় না।’—বলছিলেন নারী বাইকার ফাহমিদা রশিদ মেঘলা।
১৪ ঘণ্টা আগে