তেজাবী স্বর্ণ ও রুপার (পিওর গোল্ড ও সিলভার) দাম বাড়ায় দেশের বাজারে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের সোনার প্রতি ভরির দাম এখন থেকে ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা। আর ২২ ক্যারেটের রুপার প্রতি ভরির দাম ৬ হাজার ৬৫ টাকা।
এক বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, আজ বুধবার (১৫ এপ্রিল) সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং-এর জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। একই দিন সকাল ১০টা থেকে নতুন মূল্য সারা দেশে কার্যকর হয়েছে।
বাজুস আরও জানিয়েছে, নতুন নির্ধারিত দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৩৮ হাজার ৮০৮ টাকা এবং ১৮ ক্যারেট প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৪ হাজার ৭৪৭ টাকা। আর সনাতন পদ্ধতির সোনার প্রতি ভরি ১ লাখ ৬৬ হাজার ৭৩৬ টাকা।
অন্যদিকে ২১ ক্যারেট রুপার প্রতি ভরি ৫ হাজার ৭৭৫ টাকা এবং ১৮ ক্যারেট রুপার প্রতি ভরির দাম ৪ হাজার ৯৫৮ টাকা। আর সনাতন পদ্ধতির রুপার প্রতি ভরি ৩ হাজার ৭৩২ টাকা।
বাজুস জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম বহাল থাকবে। এছাড়া ক্রেতাদের কাছ থেকে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট আদায় করে সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

সবশেষ গত ২ জুন সকালে দেশের বাজারে সোনার দাম সমন্বয় করেছিল। সে সময় ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা নির্ধারণ করা হয়।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েই পুঁজিবাজার সংস্কারের ১০ দফা কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন মাসুদ খান। তাঁর নেতৃত্বাধীন নতুন কমিশন বাজারে আস্থা পুনর্গঠন, অতিরিক্ত নিয়ন্ত্রণ কমানো...
১ দিন আগে
ভ্যাট নিবন্ধিত ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য প্রতি মাসে রিটার্ন প্রস্তুত ও জমা দেওয়ার যে বাধ্যবাধকতা এত দিন ছিল, আগামী অর্থবছর থেকে সেই চাপ অনেকটাই কমতে যাচ্ছে। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে মাসিক ভ্যাট রিটার্নের পরিবর্তে তিন মাস পরপর বা ত্রৈমাসিক ভিত্তিতে রিটার্ন দাখিলের সুযোগ দিতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড
২ দিন আগে
‘ডিপোজিট ও রিকভারি ক্যাম্পেইন ২০২৬’-এর আওতায় চলতি বছরের ১ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত মাত্র ৩৮ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংক পিএলসি গৌরবের সঙ্গে অর্জন করেছে ১ হাজার ৬৭৮ কোটি ৪৮ লাখ টাকার নতুন আমানত।
২ দিন আগে