
জিনিসপত্রের দাম বাড়ার বিষয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) পাঠিয়ে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করা কঠিন। এ সমস্যা সমাধানে প্রয়োজন রাজনৈতিক সরকার। আজ সোমবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এ কথা বলেন তিনি।
অর্থ উপদেষ্টা বলেন, রাজনৈতিক সরকারের মোরাল সলিউশন করার সক্ষমতা থাকে। তাদের ভয়েসটা দিতে পারে। তাদের কর্মীরা আছে। তাদের সেটআপ আছে। কিন্তু এই অ্যাডমিনিস্ট্রেশন থেকে ডিসিকে, ইউএনএকে পাঠিয়ে এগুলো কন্ট্রোল করা ডিফিকাল্ট।
বাজারে চালের দাম বাড়ার পেছনে সিন্ডিকেট আছে কি না—জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, শুধু সরবরাহ নয়, পাইকারি ও খুচরা পর্যায়ের ডিস্ট্রিবিউশন চ্যানেলের ওপরও দাম নির্ভর করে। অনেক চাল থাকা সত্ত্বেও হঠাৎ এক জায়গায় মিলেমিশে দাম বাড়িয়ে দেওয়া হয়।
চলতি ২০২৫–২৬ অর্থবছরের বাজেট সংশোধনের কাজ আগামী ডিসেম্বরেই শুরু হবে বলে জানান সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ডিসেম্বরে সংশোধন শেষ করে জানুয়ারিতে পরবর্তী সরকারের জন্য সংশোধিত বাজেট প্রস্তুত করা হবে।
এক দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের ব্যয় নিয়ে অর্থ উপদেষ্টা বলেন, নির্বাচন কমিশন বলেছে ব্যয় বাড়বে, তারা বাজেট সংশোধন করছে। তবে তাদের তহবিল আছে, অর্থ মন্ত্রণালয় আছে। তাই নির্বাচনের খরচ নিয়ে চিন্তার কিছু নেই।
সালেহউদ্দিন আহমেদ জানান, বাজেটে নির্বাচন খাতে বরাদ্দ থাকা ৩ হাজার কোটি টাকা বাড়বে কি না, তা এখনই বলা যাচ্ছে না। গণভোটের বিষয়টি নতুন, বাজেট দেওয়ার সময় এটা প্রাক্কলনে ছিল না।
প্রধান নির্বাচন কমিশনার এক দিনে নির্বাচন ও গণভোট আয়োজনকে চ্যালেঞ্জ হিসেবে দেখলেও সরকার এটিকে যৌক্তিক সিদ্ধান্ত মনে করে বলে জানান সালেহউদ্দিন। তিনি বলেন, প্রধান উপদেষ্টা এক দিনে ভোটের কথা বলেছেন। দুই দিনে কাজটি করা কঠিন। রিটার্নিং কর্মকর্তা থেকে ব্যাংকের জুনিয়র অফিসার, স্কুল-কলেজের শিক্ষক, সবার অংশগ্রহণ দরকার হয়। এক দিনে করা ভালো। বিশ্বেও অনেক দেশে এভাবে হয়।
আগামীকাল মঙ্গলবার থেকে বিদেশে বাংলাদেশ দূতাবাস ও হাইকমিশনগুলোতে ভোটার তালিকাভুক্তি শুরু হবে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, এতে সংশ্লিষ্ট দূতাবাসগুলোর অতিরিক্ত ব্যয় যুক্ত হতে পারে। কারণ, কর্মকর্তাদের ওভারটাইমসহ বাড়তি দায়িত্ব পালন করতে হবে।
পুলিশের জন্য বডি ক্যামেরা কেনা নিয়ে প্রশ্নে অর্থ উপদেষ্টা বলেন, ‘আমরা সিদ্ধান্ত দিয়েছি। যে সংস্থার প্রয়োজন, তারা তাদের বরাদ্দ থেকেই কিনবে। কত সংখ্যায় দেবে, সেটা ঠিক করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ইসি শুধু জানিয়ে দেবে কোথায় ক্যামেরা লাগবে।’

ভ্রমণসেবাকে আরও সহজ ও সমন্বিত করতে ফার্স্টট্রিপ লিমিটেড এবং ইন্টারকন্টিনেন্টাল ঢাকা বলাকা এক্সিকিউটিভ লাউঞ্জের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর ফলে ফার্স্টট্রিপের গ্রাহকেরা এখন থেকে প্রতিষ্ঠানটির অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি বলাকা এক্সিকিউটিভ লাউঞ্জের অ্যাকসেস কিনতে পারবেন।
২ ঘণ্টা আগে
গ্রাহকদের জন্য ডিজিটাল পেমেন্ট সেবাকে আরও সহজ, নিরাপদ ও আধুনিক করতে জনতা ব্যাংক পিএলসি এবং ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির মধ্যে নেক্সাস পেমেন্ট গেটওয়ে ও রকেটের মাধ্যমে অনলাইন লেনদেনসংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ মঙ্গলবার জনতা ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে চুক্তিটি স্বাক্ষরিত
৩ ঘণ্টা আগে
বাংলাদেশে ভোজ্যতেলের চাহিদার বড় একটি অংশ এখনও আমদানিকৃত সয়াবিন তেলের ওপর নির্ভরশীল। আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামা, সরবরাহ সংকট এবং বৈদেশিক মুদ্রার চাপের কারণে দেশীয় ভোজ্যতেলের বিকল্প নিয়ে গুরুত্ব বাড়ছে। সংশ্লিষ্টদের মতে, স্থানীয়ভাবে উৎপাদিত ‘রাইস ব্র্যান অয়েল’ এ ক্ষেত্রে একটি সম্ভাবনাময়
৩ ঘণ্টা আগে
দেশের কৃষি-প্রক্রিয়াজাতকরণ, রিয়েল এস্টেট, বস্ত্র, উৎপাদন এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে মোট ১ হাজার ৫০৪ কোটি টাকার নতুন বিনিয়োগ পরিকল্পনা ঘোষণা করেছে দেশের অন্যতম শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান শেল্টেক গ্রুপ। প্রতিষ্ঠানটির এই বিনিয়োগ বাস্তবায়িত হলে প্রায় ৪৫ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে,
৬ ঘণ্টা আগে