
দেশের উড়োজাহাজ পরিবহন খাতের প্রসারে উদ্যোগ নিয়েছে সরকার। যার অংশ হিসেবে নিবন্ধিত এয়ারলাইনস কর্তৃক উড়োজাহাজের ইঞ্জিন, টার্বো ইঞ্জিন এবং উড়োজাহাজের যন্ত্রাংশ আমদানিতে আগাম কর (এটি) প্রত্যাহারের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে তিনি এ প্রস্তাব করেন।
বর্তমানে উড়োজাহাজের ইঞ্জিন ও যন্ত্রাংশের ওপর ৫ শতাংশ আগাম কর রয়েছে। যা নতুন অর্থবছর থেকে তা তুলে নেওয়ার প্রস্তাব করা হয়েছে।
এর আগে এনবিআরের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় কর প্রত্যাহারের দাবি জানিয়েছিল বেসরকারি এয়ারলাইনসগুলোর সংগঠন অ্যাভিয়েশন অপারেটর অ্যাসোসিয়েশন বাংলাদেশ (এওএবি)। সে সময় জ্বালানির ওপর আরোপিত আমদানি কর, ভ্যাট, আগাম কর এবং অগ্রিম আয়কর মওকুফের দাবি জানানো হয়েছিল।
বাজেট ২০২৩-২৪ সম্পর্কিত খবর আরও পড়ুন:

দেশের ২২টি ব্যাংক লোকসানে রয়েছে। এগুলোর মোট লোকসানের পরিমাণ ২ লাখ ৫৩ হাজার ৯৩৮ কোটি টাকা। তারল্যসংকট সামাল দিতে চলতি বছরের ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ১২টি ব্যাংককে জরুরি সহায়তা হিসেবে ৮৪ হাজার ৯৪৫ কোটি ৭১ লাখ টাকা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
৭ ঘণ্টা আগে
সরকারের পরিচালন ও উন্নয়ন ব্যয়ের জোগানে ব্যাংকঋণের ওপর নির্ভরতা আরও বেড়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে বাজেটের আয়-ব্যয়ের হিসাবে বড় ধরনের চাপ দেখা দেয়, সময়ের সঙ্গে যা আরও স্পষ্ট হয়েছে। লক্ষ্যমাত্রা অনুযায়ী অভ্যন্তরীণ রাজস্ব আয় না বাড়া এবং বৈদেশিক উৎস থেকে অর্থছাড় কমে যাওয়ায় সরকারি ব্যয়ের চাহিদা
৭ ঘণ্টা আগে
ডাচ্-বাংলা ব্যাংকের বরিশাল অঞ্চলের শাখাগুলো নিয়ে একটি স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বরিশালের একটি হোটেলে হাইব্রিড মডেলে এটি অনুষ্ঠিত হয়েছে। ওই অঞ্চলের শাখাগুলোর ব্যবসায়িক কার্যক্রমের কৌশল পর্যালোচনা এবং গ্রাহকসেবার মান আরও উন্নত করার লক্ষ্যে এ কনক্লেভের আয়োজন করা হয়...
১০ ঘণ্টা আগে
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনে (বিসিআইসি)-তে চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব মো. বাবুল মিঞা। গত ০১ অক্টোবর যোগদান করেন তিনি।
১০ ঘণ্টা আগে