৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার ব্যয়ের ফর্দ তুলে ধরে আগামী ২০২৩-২৪ অর্থবছরের বাজেট প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদনের পর জাতীয় সংসদে উপস্থাপন শুরু করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে আজ বৃহস্পতিবার বিকাল ৩টায় জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বাজেট পড়া শুরু করেন তিনি।
এর আগে জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত বিশেষ বৈঠকে মন্ত্রিসভা নতুন অর্থবছরের বাজেট প্রস্তাব অনুমোদন দেয়।
বাজেটের আকার ধরা হচ্ছে ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। এর মধ্যে ঘাটতি ২ লাখ ৫৭ হাজার ৮৮৫ কোটি টাকা। আর অনুদান ছাড়া ঘাটতির পরিমাণ দাঁড়াবে ২ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা, যা মোট জিডিপির ৫ দশমিক ২ শতাংশ।
বাজেট ২০২৩-২৪ সম্পর্কিত খবর আরও পড়ুন:
- এসেছে বাজেট: অব্যাহত অপচয়ের সংস্কৃতি
- সংকটকালে অর্থমন্ত্রীর ‘স্মার্ট’ বাজেট
- ব্যক্তির করমুক্ত আয়ের সীমা সাড়ে ৩ লাখ থেকে চার লাখ
- শিক্ষায় বরাদ্দ বাড়ল সাড়ে ৬ হাজার কোটি টাকা
- যোগাযোগ ও পরিবহনে বরাদ্দ বেড়েছে ৬ হাজার কোটি টাকা
- কৃষিতে বরাদ্দ বাড়ল দেড় হাজার কোটি টাকা
- বাজেটে আয়, ব্যয়ের খাত
- নারী ও শিশুর জন্য বরাদ্দ বাড়ছে ৪৬৪ কোটি টাকা
- তথ্যপ্রযুক্তিতে দ্বিগুণ ব্যয় ধরে ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণের রূপরেখা
- বাজেটে কি পেল আইসিটি বিভাগ
- প্রাথমিকে স্কুল ফিডিং কার্যক্রম চলবে
- উড়োজাহাজের যন্ত্রাংশ ও ইঞ্জিন আমদানিতে আগাম কর প্রত্যাহারের প্রস্তাব
- ১১ শতাংশ বাড়িয়ে ৫০ লাখ কোটি টাকার বেশি জিডিপি প্রাক্বলন


এ দেশের মানুষকে ঠকাবে না সরকার, বাজেটের আগে অর্থমন্ত্রী







