যুক্তরাজ্যের আর্থিক নজরদারি কর্তৃপক্ষ দেশটির মুদ্রাবাজারে প্রথমবারের মতো ক্রিপ্টোকারেন্সিকে যুক্ত করার ঘোষণা দিয়েছে। এই ঘোষণার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আজ সোমবার একেকটি বিটকয়েনের দাম ৭১ হাজার ডলারে পৌঁছায়। মুদ্রাটির ইতিহাসে যা এখন পর্যন্ত সর্বোচ্চ দাম।
এ বিষয়ে এনবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের আর্থিক পরিচালনা কর্তৃপক্ষ (এফসিএ) আজ সোমবার একটি নোটিশ জারি করে। এতে বলা হয়েছে—ক্রিপ্টো মুদ্রা দ্বারা মূল্যায়িত নোট বা ইটিএনের (ETN) জন্য তালিকাভুক্ত মার্কেট সেগমেন্ট তৈরি করার ক্ষেত্রে স্বীকৃত বিনিয়োগ এক্সচেঞ্জের অনুরোধে আপত্তি করা হবে না। তবে এ ক্ষেত্রে এক্সচেঞ্জগুলোকে নিশ্চিত করতে হবে যে, তাদের যথেষ্ট নিয়ন্ত্রণ রয়েছে। ট্রেডিংকে সুশৃঙ্খল এবং পেশাদার বিনিয়োগকারীদের যথাযথ সুরক্ষা দিতেই এই নিয়ন্ত্রণ প্রয়োজন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের সিদ্ধান্তের পর যুক্তরাষ্ট্রের সময় অনুযায়ী সোমবার ভোর সাড়ে ৪টার দিকেই বিটকয়েনের দাম ৩ শতাংশ বেড়ে ৭১ হাজার ৭২৬ ডলারে পৌঁছায়। এটিই এখন পর্যন্ত একটি বিটকয়েনের সর্বোচ্চ দাম। একইভাবে ২ শতাংশ দাম বেড়ে ডিজিটাল মুদ্রা ইথারের মূল্য পৌঁছায় ৪ হাজার ১৪ ডলারে।
এদিকে আর্থিক পরিচালনা কর্তৃপক্ষের (এফসিএ) সিদ্ধান্তের প্রেক্ষিতে সোমবার একটি পৃথক বিবৃতিতে লন্ডন স্টক এক্সচেঞ্জ জানিয়েছে, তারা চলতি বছরের দ্বিতীয় ত্রৈমাসিক (এপ্রিল-মে-জুন) থেকেই বিটকয়েন এবং ইথার ইটিএন যুক্ত করার জন্য আবেদন গ্রহণ করবে।
যুক্তরাজ্যের আর্থিক পরিচালনা কর্তৃপক্ষ (এফসিএ) স্পষ্ট করেছে—শুধুমাত্র পেশাদার বিনিয়োগকারীরাই ইটিএন (ETN) কিনতে সক্ষম হবে। যুক্তরাজ্য বর্তমানে খুচরা বিনিয়োগকারীদের ক্রিপ্টো সম্পর্কিত ইটিএন বা ডেরিভেটিভ কেনার অনুমতি দেয় না। কারণ ভোক্তাদের জন্য এগুলোকে খুবই ঝুঁকিপূর্ণ বিবেচনা করা হয় দেশটিতে।
এ বিষয়ে এফসিএর বিবৃতিতে উল্লেখ করা হয়েছে—‘লোকেদের আবারও মনে করিয়ে দেওয়া হচ্ছে যে, ক্রিপ্টোসেটগুলো উচ্চ ঝুঁকিপূর্ণ এবং মূলত অনিয়ন্ত্রিত। যারা বিনিয়োগ করেন তাদের সমস্ত অর্থ হারানোর জন্য প্রস্তুত থাকতে হবে।’

আমদানির পরিমাণ ঠিক থাকলেও দেশে সিলিন্ডারজাত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) হঠাৎ সংকট দেখা দিয়েছে। এই সুযোগে সরকারের নির্ধারিত দামের চেয়ে স্থানভেদে ১২ কেজির সিলিন্ডারেই ৬০০ টাকা অতিরিক্ত নিচ্ছেন খুচরা বিক্রেতারা। সিলিন্ডারের আকার অনুযায়ী দাম বেড়েছে। দাম বাড়ার হার অন্তত ৩৮ শতাংশ।
২ ঘণ্টা আগে
বাজারে সব ধরনের নোটে নতুন টাকার বড় আকাল। বিপরীতে ছেঁড়া-ফাটা, ফুটো ও নোংরা অকার্যকর নোটে এখন বাজার সয়লাব। বাংলাদেশ ব্যাংক প্রায় নিয়মিত নতুন নোট ছাড়ছে, কিন্তু প্রয়োজনের তুলনায় বাজারে সরবরাহ কম। এর সঙ্গে যোগ হয়েছে খুচরা নোটের সংকট। দৈনন্দিন লেনদেনে ১০০, ২০ ও ১০ টাকার নোটের অভাব সবচেয়ে বেশি টের...
৩ ঘণ্টা আগে
দিনাজপুর সদর উপজেলার পাঁচবাড়ির পোলট্রি খামারি মোমিনুল ইসলাম। প্রতি মাসে ব্রয়লার মুরগির জন্য ৭০ বস্তা খাবার কিনতেন তিনি। দুই দফায় ফিডের দাম বাড়ার পর এখন আর সেই পরিমাণ খাবার দিতে পারছেন না। কমিয়ে ৬০ বস্তা খাবার দিচ্ছেন। এতে মুরগির কাঙ্ক্ষিত ওজন হচ্ছে না, বাজারে ভালো দামও পাচ্ছেন না।
৪ ঘণ্টা আগে
নতুন সামাজিক সংগঠন এমসিজে ক্লাব লিমিটেডের প্রথম ব্যবস্থাপনা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় ক্লাবের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
১৬ ঘণ্টা আগে