সাংবাদিক ও ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) সদস্য এবং সংগঠনের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসাইন রেজোয়ানের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিএমজেএফ। একই সঙ্গে মামলাটি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে সংগঠনটি।
আজ সোমবার এক বিবৃতিতে সিএমজেএফের সভাপতি মনির হোসেন ও সাধারণ সম্পাদক আহসান হাবিব রাসেল এ দাবি জানান।
বিবৃতিতে বলা হয়, গত ১০ মার্চ ঢাকার সিএমএম আদালতে রেজোয়ানের বিরুদ্ধে মামলা করে এনআরবি ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড। চলতি বছরের ১১ জানুয়ারি প্রকাশিত একটি প্রতিবেদনের জেরে এ মামলা করা হয়েছে। ওই প্রতিবেদনে এনআরবি ইক্যুইটি ম্যানেজমেন্টের মাধ্যমে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া অ্যাসোসিয়েটেড অক্সিজেন নিয়ে অনিয়মের অভিযোগ তুলে ধরা হয়েছিল।
সিএমজেএফের নেতারা বলেন, প্রতিবেদনে উল্লেখ করা হয়, এনআরবি ইক্যুইটি ম্যানেজমেন্টের ইস্যু ব্যবস্থাপনায় ২০২০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় অ্যাসোসিয়েটেড অক্সিজেন। কোম্পানিটিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করার প্রক্রিয়ায় প্লেসমেন্ট বাণিজ্য, প্রসপেক্টাসে জাল স্বাক্ষরসহ বিভিন্ন অনিয়মের তথ্য প্রতিবেদনে তুলে ধরা হয়।
সংগঠনটি জানায়, প্রতিবেদন প্রকাশের ১০ দিন পর, ২১ জানুয়ারি বিষয়টি তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ওই কমিটি ইতিমধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। তদন্ত প্রতিবেদনের আলোকে ব্যবস্থা নেওয়ার বিষয়টি বর্তমানে বিএসইসির এনফোর্সমেন্ট বিভাগে চলমান রয়েছে বলে সিএমজেএফের দাবি।
এ অবস্থায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা করাকে হয়রানিমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ হিসেবে দেখছে সিএমজেএফ। সংগঠনটির নেতারা বলেন, এ ধরনের মামলা গণমাধ্যমের স্বাধীনতা ও অনুসন্ধানী সাংবাদিকতাকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা। বিশেষ করে শেয়ারবাজারের অনিয়ম ও দুর্নীতি নিয়ে সাংবাদিকতার উদ্যোগকে স্তব্ধ করার জন্য এ মামলা করা হয়েছে বলে তাঁরা মনে করেন।
বিবৃতিতে আরও বলা হয়, কোনো সংবাদে তথ্যগত ভুল বা অসংগতি থাকলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা ব্যক্তির প্রতিবাদলিপি পাঠানো, সংশোধনের দাবি জানানো কিংবা প্রেস কাউন্সিলের মতো নির্ধারিত আইনি ও পেশাগত ফোরামে অভিযোগ জানানোর সুযোগ রয়েছে। এর পরিবর্তে সরাসরি সাংবাদিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা এবং গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করা সাংবাদিক ও তাঁর পরিবারকে ভয় দেখানোর পাশাপাশি সত্য সংবাদ প্রকাশে নিরুৎসাহিত করার চেষ্টা।
সিএমজেএফের নেতারা রেজোয়ানের বিরুদ্ধে দায়ের করা মামলাটি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।
তাঁরা বলেন, মুক্ত ও স্বাধীন সাংবাদিকতা একটি সুষ্ঠু ও স্বচ্ছ পুঁজিবাজার গঠনের অন্যতম শর্ত। সাংবাদিকদের হয়রানি ও অন্যায়ের বিরুদ্ধে সংগঠনটি ভবিষ্যতেও সোচ্চার থাকবে এবং সদস্যদের প্রয়োজনীয় সহায়তা দেবে।

বাংলাদেশে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ভোক্তা বা রিটেইল ব্যাংকিং ব্যবসা এবার হাতবদলের পথে। ১২০ বছরের কার্যক্রমের পর বহুজাতিক এই ব্যাংক তার ওয়েলথ অ্যান্ড রিটেইল ব্যাংকিং (ডব্লিউআরবি) ব্যবসা বিক্রির প্রক্রিয়া শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে।
২ ঘণ্টা আগে
চীনের জনপ্রিয় কফি চেইন লাকিন কফিতে (Luckin Coffee) প্রায় ১০০ কোটি ডলার বিনিয়োগ করেছে আবুধাবি। গত সেপ্টেম্বরে কোম্পানিটির অংশীদারত্ব কেনার এই বিনিয়োগ শুধু কফি ব্যবসায় অংশ নেওয়াই নয়, বরং এর মাধ্যমে চীনের ভোক্তা অর্থনীতি, প্রযুক্তি ও আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের সম্ভাবনায় দীর্ঘমেয়াদি বাজি ধরেছে...
৭ ঘণ্টা আগে
দেশে পর্যাপ্ত ভোগ্যপণ্য আমদানির পথে রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ কারণে রমজানে ভোগ্যপণ্যের কোনো সমস্যা হবে না। আজ বৃহস্পতিবার নগরীর আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কনফারেন্স হলে চট্টগ্রাম চেম্বারের উদ্যোগে ব্যবসায়ী ও আমদানিকারকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা
৭ ঘণ্টা আগে
আগামী ১৫ অক্টোবর থেকে গ্রাহকেরা যাতে চাহিদা অনুযায়ী নিজেদের আমানত তুলতে পারেন, তা নিশ্চিত করতে ন্যাশনাল ব্যাংককে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটির তারল্য পরিস্থিতির আগের তুলনায় উন্নতি হওয়ায় এ নির্দেশ দেওয়া হয়েছে।
৯ ঘণ্টা আগে