
রাশিয়া থেকে ৫২ হাজার ৫০০ টন গম আমদানি করা হয়েছে। গত ৭ জুলাই সম্পাদিত নগদ ক্রয় চুক্তিতে প্যাকেজ-১-এর আওতায় এই গম আমদানি করা হয়। বিপুল পরিমাণ এই গম নিয়ে সম্প্রতি এমভি পার্থ-১ নামে একটি জাহাজ চট্টগ্রামে এসে পৌঁছেছে। মাল্টার পতাকাবাহী জাহাজটি চট্টগ্রামের কুতুবদিয়ায় বহির্নোঙর করা হয়েছে।
আজ সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় খাদ্য মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষা এরই মধ্যে সম্পন্ন হয়েছে। দ্রুত গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ৫২ হাজার ৫০০ টন গমের মধ্যে ৩১ হাজার ৫০০ টন চট্টগ্রামে এবং অবশিষ্ট ২১ হাজার টন গম মোংলা বন্দরে খালাস করা হবে।

ব্যবসা বাড়াতে নারী উদ্যোক্তাদের জন্য ঋণের বিশেষ সুবিধা, পুনঃ অর্থায়ন তহবিল ও নীতিগত অগ্রাধিকার—সবই আছে। কিন্তু ব্যাংকের ঋণের দরজায় এসে সেই সুবিধার বড় অংশই যেন অকেজো হয়ে পড়ছে। বিশেষ করে ছোট ও নতুন ব্যবসা করা নারীদের জন্য জামানত, কাগজপত্র এবং দীর্ঘ ঋণপ্রক্রিয়া এখনো বড় বাধা হয়ে আছে।
৭ ঘণ্টা আগে
বাজেট ঘাটতি মেটাতে সঞ্চয়পত্র থেকে বড় অঙ্কের ঋণ নেওয়ার পরিকল্পনা থাকলেও বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে সেই লক্ষ্য পূরণ করতে পারেনি সরকার। পুরো অর্থবছরে এই খাত থেকে ১২ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্য থাকলেও শেষ পর্যন্ত নিট ঋণ পাওয়া গেছে ৪৩৬ কোটি টাকা।
৭ ঘণ্টা আগে
আর্থিক খাতে স্থিতিশীলতা ফেরাতে পাঁচ ব্যাংক একীভূত করার পর এবার চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক। ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬-এর আওতায় বাংলাদেশ ব্যাংক এই সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোকে রেজল্যুশনের আওতায় এনে প্রশাসক নিয়োগের মাধ্যমে কার্যক্রম প
১০ ঘণ্টা আগে
এই উদ্যোগে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ‘নো উইন, নো পে’ ভিত্তিতে চুক্তি করা হয়েছে। অর্থাৎ, সম্পদ শনাক্ত ও উদ্ধারের আগে ব্যাংকগুলোকে কোনো অর্থ দিতে হবে না। প্রতিষ্ঠানগুলো নিজস্ব খরচে অনুসন্ধান চালাবে এবং সম্পদ উদ্ধার হলে তার একটি অংশ পারিশ্রমিক হিসেবে পাবে...
১২ ঘণ্টা আগে