ঈদ উৎসবের কেনাকাটায় বাড়তি আনন্দ যোগ করছে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি। প্রিমিয়ার ব্যাংক কার্ডধারীরা ছাড় পাবেন বিভিন্ন রেস্তোরাঁয় ইফতার ও সাহরিতে। ব্র্যান্ড ও পণ্য ভেদে নির্দিষ্ট শোরুম থেকে কেনাকাটায় থাকছে ছাড়ের সুবিধা। ব্যাংকটির দেওয়া বিজ্ঞপ্তিতে তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পাঁচতারকা হোটেল ম্যারিয়ট ইন্টারন্যাশনালের রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলে প্রাইম পার্টনার হিসেবে প্রিমিয়ার ব্যাংক নিয়ে এসেছে রমজানের বিশেষ আয়োজন। পবিত্র মাহে রমজান উপলক্ষে হোটেলটিতে মাসজুড়ে থাকছে বিভিন্ন রকমের আয়োজন এবং সেজে উঠেছে রমজানের সাজসজ্জায়; সঙ্গে গুলশান বেকিং কোম্পানি (জিবিসি) লবি ক্যাফেতে লাইভ ইফতার বাজার, প্রিমিয়াম ইফতার বক্স, যা শুরু ৭০০০ টাকা থেকে।
বাহার মাল্টি কুইজিন বুফে রেস্টুরেন্টে থাকছে ইফতার এবং ডিনার। এতে একটি কিনলে একটি ফ্রি থেকে শুরু করে একটি কিনলে তিনটি ফ্রি পর্যন্ত অফার পাওয়া যাবে, যা প্রিমিয়ার ব্যাংক কার্ডের ৯৫০০ টাকার মধ্যে।
সাপ্তাহিক ছুটির দিন এবং বিশেষ ছুটির দিনগুলোতে থাকছে সুহুর বুফেতে; একটি কিনলে একটি ফ্রি অফার, ৫৫৫৫ টাকায়। সিআর ফাইন ডাইনিংয়ে থাকছে বিশেষ আলা কার্ট ইফতার মেনু।
প্রিমিয়ার ব্যাংকের সব কার্ডহোল্ডার রমজানে রেনেসাঁ ঢাকা গুলশান হোটেল ছাড়াও সিক্স সিজন্স, লেকশোর হোটেল, রেইন ট্রি, ইনোটেলসহ সারা দেশে বিভিন্ন তারকা হোটেলে, ইফতার-ডিনার ও সাহরিতে একটি কিনলে তিনটি ফ্রি পর্যন্ত বুফে অফার পাবেন কার্ডধারীরা। বড় বড় শহরের ১১০টি হোটেলের রুম রেন্টের ওপর ৩৫ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন গ্রাহকেরা।
৬০টি লাইফস্টাইল পার্টনার শপে ব্যাংকের কার্ডহোল্ডাররা ৩৫ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন। এ ছাড়া, কার্ডহোল্ডাররা ১০টি বিখ্যাত গয়নার দোকানে মজুরিতে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন। এ ছাড়া এই রমজানে প্রিমিয়ার ব্যাংকের গ্রাহকেরা ৫০০ টিরও বেশি আউটলেটে পাচ্ছেন আকর্ষণীয় ছাড়।
অফার সুবিধা সম্পর্কে ব্যাংকের এমডি এবং সিইও, এম রিয়াজুল করিম, এফসিএমএ বলেন, ‘প্রিমিয়ার ব্যাংক বিশেষ উপলক্ষে সব সময় সেরা অফার নিয়ে আসে। রমজান এবং ঈদের অফারগুলোতে কেনাকাটার ক্ষেত্রে সব ক্যাটাগরি অন্তর্ভুক্ত থাকায় আমাদের গ্রাহকদের পরিবার ও পরিজনদের নিয়ে এই বিশেষ ধর্মীয় উৎসব উদ্যাপনকে আরও বর্ণিল করবে। ৪০০ এর বেশি পার্টনার নিয়ে আমাদের অনেক ক্যাটাগরির ডেবিট এবং ক্রেডিট কার্ড গ্রাহকদের জন্য সব সময় দিয়ে আসছে সর্বোৎকৃষ্ট সুবিধা। আমরা আশা করি, এই অফারগুলো রমজান জুড়ে গ্রাহকদের জন্য আকর্ষণীয় ও আনন্দময় হবে।’

বসুন্ধরা গ্লোবালের অঙ্গপ্রতিষ্ঠান মেঘনা সিমেন্ট মিলস পিএলসি ও বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেড চীনের খ্যাতিমান প্রতিষ্ঠান গুয়াংসি ইউফেং কোম্পানি লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে...
৫ ঘণ্টা আগে
বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান লাইফলাইন প্রবাসী আয় বা রেমিট্যান্স; যা দেশের বৈদেশিক মুদ্রার জোগান, বৈদেশিক লেনদেনের ভারসাম্য ও প্রবাসী পরিবারের জীবিকার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কিন্তু মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী ভূরাজনৈতিক সংকটের মধ্যে অতি সম্প্রতি ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠীর সৌদি আরব
৫ ঘণ্টা আগে
জনতা ব্যাংক পিএলসির নতুন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) পদে যোগদান করেছেন মো. নূরুল হুদা। জনতা ব্যাংকে যোগদানের আগে তিনি আইসিবির ডিএমডি পদে দায়িত্ব পালন করেন। তিনি আইসিবির ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট, করপোরেট গভর্নেন্স, রিস্ক ম্যানেজমেন্ট এবং ইনস্টিটিউশনাল...
৯ ঘণ্টা আগে
আগামী মাসে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ঠিক আগে মূল্যস্ফীতি প্রত্যাশার চেয়ে বেশি বেড়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, সেপ্টেম্বর পর্যন্ত এক বছরে দেশটির মূল্যস্ফীতি বেড়ে ৩ দশমিক ৭ শতাংশে দাঁড়িয়েছে। আগস্টে এই হার ছিল ৩ দশমিক ৪ শতাংশ...
১১ ঘণ্টা আগে