এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) নতুন কান্ট্রি ডিরেক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন দক্ষিণ কোরিয়ার নাগরিক হোয়ে ইউন জিয়ং। তিনি বিদায়ী কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিংয়ের স্থলাভিষিক্ত হলেন। আজ মঙ্গলবার এডিবির ঢাকা অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এডিবি জানায়, নতুন কান্ট্রি ডিরেক্টর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, উন্নয়ন অংশীদার এবং অন্য স্টেক হোল্ডারদের সঙ্গে নীতি সংলাপ করবেন। তিনি বাংলাদেশের জন্য এডিবির আসন্ন কান্ট্রি পার্টনারশিপ স্ট্র্যাটেজি (সিপিএস) প্রস্তুতি শুরু করবেন। বর্তমান সিপিএস ২০২৫ সালে শেষ হবে।
হোয়ে ইউন জিয়ং বলেন, ‘আমি অর্থনৈতিক ও আর্থিক স্থিতিশীলতা পুনরুদ্ধার করতে এবং বাংলাদেশের দীর্ঘমেয়াদি উন্নয়ন লক্ষ্যমাত্রার দিকে অগ্রগতিসহ অর্থনৈতিক বৈচিত্র্য আনব। টেকসই প্রবৃদ্ধির গতিপথের জন্য গুরুত্বপূর্ণ বিস্তৃত ভিত্তিক সংস্কার বাস্তবায়নের জন্য অন্তর্বর্তী সরকার এবং বাংলাদেশের জনগণের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ।’

পেট্রোবাংলা সূত্র জানায়, জাতীয় গ্যাস সঞ্চালন পাইপলাইনে মঙ্গলবার সরবরাহ আগের দিনের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এদিন বিকেল ৪টায় জাতীয় গ্রিডে ২৬০ দশমিক ৬ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়। আগের দিন একই সময়ে সরবরাহের পরিমাণ ছিল ২৩৪ দশমিক ৫৩ কোটি ঘনফুট।
২ ঘণ্টা আগে
বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) দীর্ঘদিনের সিদ্ধান্তহীনতার জট কাটছে, একই সঙ্গে সরকারের বিভিন্ন উন্নয়নমুখী সিদ্ধান্তে গতি ফিরতে শুরু করেছে। নির্বাচিত সরকারের সাত মাসের মাথায় একদিকে বড় অবকাঠামোর পাশাপাশি রেল, সড়ক, স্বাস্থ্য, বিদ্যুৎ, পানি ও ভূমি ব্যবস্থাপনা ইস্যুতে এডিপিতে নেওয়া নতুন প্রকল্প দ্রুত
১০ ঘণ্টা আগে
বাংলাদেশের সার্বভৌম ঋণমানের পূর্বাভাস ‘নেতিবাচক’ থেকে এগিয়ে আবার ‘স্থিতিশীল’ করেছে আন্তর্জাতিক ঋণমান নির্ধারণকারী সংস্থা মুডিস রেটিংস। রাজনৈতিক ও বহিঃখাতের চাপ কমে আসা, বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভ বৃদ্ধি এবং প্রবাসী আয়ের রেকর্ড প্রবাহকে এর কারণ হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি।
১৫ ঘণ্টা আগে
দেশে বর্তমানে পর্যাপ্ত ইউরিয়া সারের মজুত রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) ড. মাহমুদুর রহমান। তিনি বলেছেন, আগামী নভেম্বর পর্যন্ত দেশের চাহিদার ইউরিয়া সার গুদামে থাকা মজুত থেকেই পূরণ করা সম্ভব।
১৫ ঘণ্টা আগে