দেশের অন্যতম শীর্ষ মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান ‘নগদ’ পবিত্র রমজান উপলক্ষে গ্রাহকদের জন্য নিয়ে এসেছে বিশেষ ‘হেলিকপ্টার অফার’। এই ক্যাম্পেইনের আওতায় কেনাকাটা করে পেমেন্ট করলেই গ্রাহকেরা পাচ্ছেন এক স্মরণীয় হেলিকপ্টার ভ্রমণের সুযোগ এবং আকর্ষণীয় ক্যাশব্যাক রিওয়ার্ড।
এই ক্যাম্পেইনে অংশ নিতে গ্রাহকদের জুতা, পোশাক, অনলাইন শপিং, ইলেকট্রনিকস, সুপার স্টোর এবং রেস্টুরেন্টসহ নির্দিষ্ট ক্যাটাগরির মার্চেন্টদের নগদ অ্যাপ বা ইউএসএসডি (*১৬৭#) ডায়াল করে পেমেন্ট করতে হবে। মার্চেন্ট ক্যাটাগরি অনুযায়ী সর্বোচ্চ পেমেন্টের ভিত্তিতে পয়েন্ট তালিকার মাধ্যমে বিজয়ীদের নির্বাচন করা হবে। পুরো ক্যাম্পেইন চলাকালীন একজন গ্রাহক একবারই এই অফারের জন্য যোগ্য বিবেচিত হবেন।
মূল পুরস্কারের পাশাপাশি নগদ গ্রাহকেরা বিভিন্ন মার্চেন্ট পেমেন্টে ২,০০০ টাকারও বেশি ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন। শীর্ষস্থানীয় জুতার ব্র্যান্ডগুলোর মধ্যে রয়েছে এপেক্স, বাটা, বে এম্পোরিয়াম ও ওরিয়ন। পোশাকের ব্র্যান্ডগুলোর মধ্যে ইনফিনিটি মেগা মল, লুবনান, রিচম্যান, রাইজ, জেন্টল পার্ক, টুয়েলভ ক্লথিং, আর্টিসান আউটফিটার্স, সারা লাইফস্টাইল, র নেশন, মেনস ওয়ার্ল্ড, বি-টু, স্বদেশ পল্লী, তাহুর ও অঞ্জন’স অন্যতম। অনলাইন মার্চেন্টগুলো মধ্যে রয়েছে দারাজ, ফুডি, অথবাডটকম ও অন্যান্য। ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইন পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত চলবে।
এ প্রসঙ্গে নগদের চিফ মার্কেটিং অফিসার মো. ইমরান হায়দার বলেন, হেলিকপ্টার ভ্রমণ অনেকের জন্যই খুব সাধারণ কোনো ঘটনা নয়। হরহামেশা উড়োজাহাজে ভ্রমণ করলেও হেলিকপ্টার নানান কারণেই অধরা থেকেই যায়। এই ক্যাম্পেইনের মাধ্যমে আমরা গ্রাহকদের জন্য এমন একটি আনন্দ উপলক্ষ তৈরি করতে চেষ্টা করেছি যা তার জীবনের একটা বিশেষ ঘটনা হয়ে থাকবে। আর হেলিকপ্টার রাইড অফারের পাশাপাশি দুই হাজার টাকারও বেশি ক্যাশব্যাক পাওয়ার সুযোগ তো সকলের জন্য থাকছেই।
উল্লেখ্য, এই অফারের জন্য গ্রাহকের নগদ অ্যাকাউন্টটি অবশ্যই সচল এবং পূর্ণাঙ্গ প্রোফাইলভুক্ত হতে হবে। বিজয়ীদের নগদের অফিশিয়াল কাস্টমার সার্ভিস নম্বর (১৬১৬৭ বা ০৯৬০৯৬১৬১৬৭) থেকে কল করে জানানো হবে। প্রতিষ্ঠানটি গ্রাহকদের পিন বা ওটিপি কারও সঙ্গে শেয়ার না করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ কৃষি ব্যাংক।
১ ঘণ্টা আগে
সোনালী ব্যাংক পিএলসির সিনিয়র ম্যানেজমেন্ট টিমের (এসএমটি) ৪১ তম সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন এসএমটির চেয়ারম্যান এবং ব্যাংকের এমডি অ্যান্ড সিইও মো. শওকত আলী খান।
২ ঘণ্টা আগে
তৈরি পোশাক (আরএমজি) খাতে টেকসই উৎপাদনের অগ্রযাত্রায় আরও এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। দেশে নতুন করে আরও দুটি কারখানা পরিবেশবান্ধব সবুজ কারখানা বা গ্রিন ফ্যাক্টরি হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি ‘লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন’ (এলইইডি) সনদ অর্জন করেছে।
২ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান উপলক্ষে লিজার হোটেলিয়ার্স অব বাংলাদেশ (LHB) গতকাল রোববার (২২ ফেব্রুয়ারি) হোটেল আমারি ঢাকায় (Amari Dhaka) এক আন্তরিক ও মর্যাদাপূর্ণ ইফতার গেট-টুগেদারের আয়োজন করে। দেশের বিভিন্ন স্বনামধন্য লিজার হোটেলের হোটেলিয়াররা এই আয়োজনে অংশগ্রহণ করেন। সৌহার্দ্য, পারস্পরিক সহযোগিতা ও পেশাগত...
৩ ঘণ্টা আগে