নতুন সরকারের প্রথম সভা আজ

বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভা আজ সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত হবে। সভায় মোট ১৮টি নতুন ও সংশোধিত প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে, যার মোট সম্ভাব্য ব্যয় প্রায় ১২ হাজার কোটি টাকা। এই ১৮টির মধ্যে ১৭টি প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১১ হাজার ৫৭৮ কোটি ২২ লাখ টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন থাকবে ৮ হাজার ৭০৫ কোটি ২৫ লাখ টাকা, বৈদেশিক ঋণ ব্যবহার করা হবে ২ হাজার ৮৫৭ কোটি ৩৯ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন থাকবে ১৫ কোটি ৫৯ লাখ টাকা। এই প্রকল্পগুলোর মধ্যে নতুন প্রকল্প ৮টি, সংশোধিত ৩টি এবং মেয়াদ বৃদ্ধিপ্রাপ্ত প্রকল্প ৬টি। বাকি একটি প্রকল্প স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একনেক বৈঠকে সরাসরি তোলা হবে।
পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব এস এম শাকিল আখতার জানান, চলতি অর্থবছরের নবম একনেক সভা আজ অনুষ্ঠিত হচ্ছে। পূর্বনির্ধারিতভাবে সভা পরিকল্পনা কমিশন চত্বরের এনইসি সম্মেলনকক্ষে হওয়ার কথা থাকলেও জ্বালানি সাশ্রয়ের কারণে হঠাৎ সচিবালয়ে মন্ত্রিসভার কক্ষে স্থানান্তর করা হয়েছে। এই সভায় অনুমোদনের জন্য ১৮টি প্রকল্প ও তার বিপরীতে এই ব্যয় প্রস্তাব উত্থাপন করা হবে।
প্রকল্পগুলোর মধ্যে পানিসম্পদ মন্ত্রণালয়ের ‘করতোয়া নদী সিস্টেম উন্নয়ন প্রকল্প’ উল্লেখযোগ্য। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ছয়টি প্রকল্প নিয়ে এসেছে। এগুলো হলো—‘সর্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২ (১ম সংশোধন)’, ‘অংশীদারিত্বমূলক পল্লী উন্নয়ন-৪র্থ পর্যায়’, ‘চর ডেভেলপমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট প্রকল্প-৪ অতিরিক্ত অর্থায়ন (৩য় সংশোধন)’, ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অবকাঠামো উন্নয়ন (২য় সংশোধন)’, ‘চট্টগ্রাম সিটি করপোরেশনের পরিচ্ছন্নকর্মী নিবাস নির্মাণ (১ম সংশোধন)’ এবং ‘ঢাকা শহরে জরুরি পানি সরবরাহ প্রকল্প’।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় ‘আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপন (২য় সংশোধন)’ প্রকল্প উপস্থাপন করেছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় দুটি গুরুত্বপূর্ণ প্রকল্প নিয়ে এসেছে। এগুলো হলো—‘শিশু ও মাতৃস্বাস্থ্য উন্নয়ন এবং মেডিকেল কলেজ হাসপাতালের ডায়াগনস্টিক ইমেজিং আধুনিকীকরণ (১ম সংশোধন)’ এবং ‘গোপালগঞ্জ ডেন্টাল কলেজ ও হাসপাতাল স্থাপন (২য় সংশোধন)’।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সচিবালয়ে ২১ তলাবিশিষ্ট নতুন অফিস ভবন নির্মাণ করবে। প্রতিরক্ষা মন্ত্রণালয় সৈনিকদের আবাসন সমস্যা সমাধানে ৪ এক্স এসএম ব্যারাক কমপ্লেক্স নির্মাণ করবে। সড়ক ও সেতু মন্ত্রণালয় পাঁচটি বড় প্রকল্পের মধ্যে রয়েছে বিভিন্ন জাতীয় ও জেলা মহাসড়কের সম্প্রসারণ ও মানোন্নয়ন, রাঙামাটিতে নতুন সেতু নির্মাণ এবং ময়মনসিংহে পাঁচটি জলবায়ু-সহনশীল সেতু নির্মাণ প্রকল্প।
সভায় পরিকল্পনামন্ত্রী অনুমোদিত ৫০ কোটি টাকার কম-সংবলিত ৩৩টি প্রকল্প সম্পর্কেও একনেককে অবহিত করবেন। একনেক সভার সিদ্ধান্ত দেশের অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়নে নতুন গতি আনবে। সব মিলিয়ে নতুন সরকারের এই প্রথম একনেক সভা দেশের বিভিন্ন খাতে পরিকল্পিত উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করবে এবং দীর্ঘমেয়াদি অবকাঠামো ও সামাজিক সেবা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেই মনে করেন সংশ্লিষ্টরা।

স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি এখনো পূর্ণ হয়নি বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বর্তমান অর্থনৈতিক বাস্তবতা দুর্বল, ফলে এই মুহূর্তে উত্তরণের সুযোগ দেখছেন না তিনি।
২ ঘণ্টা আগে
সংশোধিত শ্রম আইন অধ্যাদেশ-২০২৫-এর কয়েকটি ধারা পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন তৈরি পোশাক খাতের উদ্যোক্তারা। তাঁদের মতে, অধ্যাদেশের কিছু ধারা খাতটির জন্য ঝুঁকি তৈরি করতে পারে। মালিক, শ্রমিক ও সরকারের ত্রিপক্ষীয় বৈঠকে নেওয়া সিদ্ধান্ত অধ্যাদেশে অন্তর্ভুক্ত করা হয়নি। উদ্দেশ্যমূলকভাবে আইন পরিবর্তন করা....
৯ ঘণ্টা আগে
জ্বালানি সংকটের প্রভাব খাদ্যসহ সব ধরনের পণ্যের ওপর পড়বে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতিতে জ্বালানি ও বৈশ্বিক সরবরাহশৃঙ্খলের সংকটের দীর্ঘমেয়াদি প্রভাব পড়তে পারে।
১৬ ঘণ্টা আগে
আকর্ষণীয় ও নিরবচ্ছিন্ন এমপ্লয়ি ব্যাংকিং সুবিধা দিতে ইন্টারকন্টিনেন্টাল ঢাকার সঙ্গে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। এই চুক্তির আওতায় ইন্টারকন্টিনেন্টাল ঢাকার কর্মীরা ব্র্যাক ব্যাংকের একটি পূর্ণাঙ্গ ফাইন্যান্সিয়াল সল্যুশন প্যাকেজ পাবেন...
১৭ ঘণ্টা আগে