বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) ২০২৪-২৫ অর্থবছরে (১৩ মে ২০২৫ পর্যন্ত) ৩২টি দেশি-বিদেশি প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ৪৮০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ আকর্ষণ করেছে। ইপিজেডগুলো এবং বেপজা অর্থনৈতিক অঞ্চলের এই বিনিয়োগ বাংলাদেশের শিল্পায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এই বৃহৎ বিনিয়োগ প্রবাহের অংশ হিসেবে গত মঙ্গলবার (১৩ মে) চীনের কিংডাও ডংফ্যাং প্যাকেজিং টেকনোলজি লিমিটেডের সঙ্গে একটি লিজ চুক্তি স্বাক্ষর করেছে বেপজা। প্রতিষ্ঠানটি ঈশ্বরদী ইপিজেডে একটি প্যাকেজিং ও অ্যাক্সেসরিজ প্রস্তুতকারক কারখানা স্থাপন করবে। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রাজধানীর বেপজা কমপ্লেক্সে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান। চুক্তিতে বেপজার সদস্য (বিনিয়োগ প্রচার) মো. আশরাফুল কবির এবং মেসার্স কিংডাও ডংফ্যাং প্যাকেজিং টেকনোলজি লিমিটেডের চেয়ারম্যান সং সিলিং নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।
চুক্তি অনুযায়ী, কিংডাও ডংফ্যাং প্যাকেজিং টেকনোলজি লিমিটেড ৪৫ লাখ মার্কিন ডলার বিনিয়োগে বার্ষিক ৫২ লাখ ৫০ হাজার ডজন পলিব্যাগ, হ্যাং ট্যাগ ও পেপার ট্যাগ তৈরি করবে, যেখানে ২৪০ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান বিনিয়োগ গন্তব্য হিসেবে ঈশ্বরদী ইপিজেডকে বেছে নেওয়ায় কিংডাও ডংফ্যাং প্যাকেজিং টেকনোলজিকে ধন্যবাদ জানান এবং বিনিয়োগকারীদের জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ প্রদানে বেপজার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি কিংডাও ডংফ্যাং প্যাকেজিং টেকনোলজিসহ অন্য চীনা বিনিয়োগকারীদের বৈচিত্র্যময় বিভিন্ন খাতে বিনিয়োগের আহ্বান জানান।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) মো. ইমতিয়াজ হোসেন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন, নির্বাহী পরিচালক (প্রশাসন) মো. তাজিম-উর-রহমান এবং নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ এস এম আনোয়ার পারভেজসহ কিংডাও ডংফ্যাং প্যাকেজিং টেকনোলজি লিমিটেডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, তেহরানের সঙ্গে কোনো চুক্তি হোক বা না হোক, আগামী ‘দুই থেকে তিন সপ্তাহের’ মধ্যে যুক্তরাষ্ট্র ইরান ছাড়বে। এই ঘোষণার প্রভাব দেখা গেছে বিশ্ববাজারে। কমেছে তেলের দাম। অন্যদিকে পতনমুখী এশিয়ার শেয়ারবাজারেও দেখা গেছে বড় ধরনের উত্থান।
১ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের আঁচ এবার পৌঁছেছে যুক্তরাষ্ট্রের শস্য খাতে। যুদ্ধের ফলে সার ও জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে এ বছর মার্কিন কৃষকেরা ভুট্টা চাষ কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ) এক সাম্প্রতিক সতর্কবার্তায় এই তথ্য জানিয়েছে।
৫ ঘণ্টা আগে
দেশের বাজারে সোনার দাম বেড়েছে। আজ বুধবার (১ এপ্রিল) তিন হাজার ২৭৬ টাকা বেড়ে ২ লাখ ৪৪ হাজার ৭০০ টাকা থেকে ২ লাখ ৪৭ হাজার ৯৬৭ টাকায় দাঁড়িয়েছে। তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বাড়ায় এ দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
৫ ঘণ্টা আগে
‘প্রায় দুই ঘণ্টা দাঁড়াইছি এক পাম্পের সামনে, পরে বলে তেল নাই। পরে আরেকটা পাম্পে আইসা অনেকক্ষণ দাঁড়াইয়া ২০০ টাকার তেল দিছে।’ দেশে সৃষ্ট জ্বালানি পরিস্থিতির কথা এভাবেই তুলে ধরলেন ভুক্তভোগী ঢাকার বংশাল এলাকার বাসিন্দা মোটরসাইকেলচালক আনিসুর রহমান।
৫ ঘণ্টা আগে