
‘প্রতিদিনই অভিযান হচ্ছে, ব্যবস্থাও নেওয়া হচ্ছে। তবে বাজার কারসাজির সঙ্গে জড়িতদের চিহ্নিত করা এবং তাদের বিরুদ্ধে কঠোর হওয়াটা জরুরি হয়ে পড়েছে। আমরা তা সিরিয়াসলি ভাবছি। আলুর মূল্য ভোক্তাদের নাগালে আনতে হিমশিম খাচ্ছি। আমরা দুঃখিত। বাজার ব্যবস্থাটি অসুস্থ ও অস্বাভাবিক।’
নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ নিয়ে এই উপলব্ধি জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খানের। গতকাল হোয়াটসঅ্যাপে সাংবাদিকদের একটি গ্রুপে এমন বার্তাই পাঠান তিনি।
টিসিবির হিসাবে রাজধানীর বাজারগুলোতে গতকাল খুচরায় আলু বিক্রি হয়েছে ৭০ থেকে ৮০ টাকা কেজি।
এক সপ্তাহ আগে ছিল ৬৫-৭৫ টাকা। অথচ আলু আমদানির জন্য ১৩ শতাংশ শুল্কছাড় দেওয়া হয়েছে।
হোয়াটসঅ্যাপে সাংবাদিকদের বার্তা দেওয়ার বিষয়ে জানতে চাইলে আলীম আখতার আজকের পত্রিকাকে বলেন, ‘বাজারে সিন্ডিকেট ও কারসাজি যে রয়েছে, তা আমরা ডিমের বাজার দিয়েই প্রমাণ পেয়েছি। সাধারণত কাউকে কোনো অপরাধের জন্য শাস্তি দিলে অন্যরা এ থেকে শিক্ষা নিয়ে সেই অপরাধটা ছেড়ে দেওয়ার কথা। কিন্তু বাজারে এত অভিযান ও শাস্তির পরও কারসাজি থামছে না। এটা কোনো সুস্থ ও স্বাভাবিক বাজারের আচরণ হতে পারে না।’
তবে বাজারকে স্বাভাবিক করার দায়িত্ব ভোক্তা অধিদপ্তরের একার নয় বলে মন্তব্য করেন ডিজি। তিনি বলেন, সব অপরাধের শাস্তি ভোক্তা অধিদপ্তর দিতেও পারে না। তাই সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানকে নিজ নিজ অবস্থান থেকে পদক্ষেপ নিতে হবে।
এদিকে নিত্যপণ্যের বাজার পরিস্থিতি নিয়ে গতকাল রাজধানীতে এক অনুষ্ঠানে কথা বলেন বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ওই অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমরা চেষ্টা করছি, সামনে রমজানকে কেন্দ্র করে বাজার যতটুকু সম্ভব সহনশীল করতে। ইতিমধ্যে বাজারে নিত্যপণ্যের দাম কিছুটা কমে এসেছে। সবার সহযোগিতায় চিনি, পেঁয়াজের ও তেলের দাম কিছুটা কমে এসেছে ইতিমধ্যে।’

বাজুস জানিয়েছে, নির্ধারিত বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। তাই গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। তবে গয়নার নকশা ও ডিজাইন অনুযায়ী মজুরি যুক্ত হবে।
১ ঘণ্টা আগে
রাষ্ট্রীয় মালিকানাধীন শরিয়াহ্ভিত্তিক ব্যাংক, সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ব্যাংকের কর্পোরেট কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজি শায়রুল হাসান।
২১ ঘণ্টা আগে
অননুমোদিত এসব প্ল্যাটফর্মের মাধ্যমে প্রতারিত হলে কিংবা এ ধরনের কার্যক্রম পরিচালনাকারী কোনো অ্যাপ, অনলাইন প্ল্যাটফর্ম, সামাজিক যোগাযোগমাধ্যমের গ্রুপ, ব্যক্তি বা প্রতিষ্ঠানের তথ্য জানা থাকলে বিএফআইইউর কাছে অভিযোগ করা যাবে।
১ দিন আগে
জ্বালানি আমদানিতে বাংলাদেশের ডলার খরচ এক বছরে দ্বিগুণের বেশি বেড়েছে। ২০২৪-২৫ অর্থবছরে জ্বালানি আমদানিতে ৫ দশমিক ১৪ বিলিয়ন ডলার খরচ হয়েছিল। ২০২৫-২৬ অর্থবছরে সেই ব্যয় বেড়ে হয়েছে ১০ দশমিক ৬৩ বিলিয়ন ডলার। অর্থাৎ এক বছরে বাড়তি খরচ হয়েছে ৫ দশমিক ৪৯ বিলিয়ন ডলার।
১ দিন আগে