বেসরকারি পোশাকশিল্প প্রতিষ্ঠান এনভয় টেক্সটাইলস লিমিটেডকে ৩ কোটি মার্কিন ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৩৬৬ কোটি টাকা। এ লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার উভয় পক্ষের মধ্যে চুক্তি সই হয়েছে।
এটি ২০২২ সালে এনভয়ের সঙ্গে টেক্সটাইল উৎপাদন প্রকল্পে এডিবির সহযোগিতার ধারাবাহিক উদ্যোগ। এডিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ঋণটি হবে কর্মক্ষমতাভিত্তিক এবং এটি দেশের প্রথম টেকসই সংযুক্ত ঋণ। এর অগ্রগতি নির্ধারিত হবে সৌরবিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি ও গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাসের মতো সূচকের মাধ্যমে।
প্রাপ্ত অর্থে এনভয়ের জামিরদিয়া কারখানায় একটি নতুন স্পিনিং ইউনিট নির্মাণ করা হবে। এতে বছরে ৪ হাজার ৫৫০ টন সুতা উৎপাদন সম্ভব হবে, যা মূলত ডেনিম তৈরিতে ব্যবহৃত হবে। পাশাপাশি ৩ দশমিক ৫ মেগাওয়াট ক্ষমতার সৌর প্যানেল বসানো এবং কার্যকরী মূলধন পুনঃ অর্থায়নেরও পরিকল্পনা রয়েছে।
বাংলাদেশে এডিবির কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিওং বলেন, ‘তৈরি পোশাক খাত দেশের রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি জোগান দেয়। এনভয় শীর্ষ ডেনিম প্রস্তুতকারক প্রতিষ্ঠান। তাদের প্রথম টেকসই সংযুক্ত ঋণ দিতে পেরে আমরা আনন্দিত। এতে পরিবেশবান্ধব শিল্পায়ন আরও এগিয়ে যাবে।’
এনভয়ের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ বলেন, ‘এডিবির সহযোগিতা আমাদের টেকসই প্রবৃদ্ধি ও উদ্ভাবনের অঙ্গীকারকে আরও শক্তিশালী করবে। নতুন ঋণ উৎপাদন সক্ষমতা বাড়ানোর পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ এবং পরিবেশগত পদচিহ্ন কমাতে সহায়তা করবে।’
বর্তমানে এনভয়ের বার্ষিক ডেনিম উৎপাদন ক্ষমতা ৫৪ মিলিয়ন গজ, যা দেশের মোট উৎপাদন সক্ষমতার প্রায় ১০ শতাংশ। প্রতিষ্ঠানটির রয়েছে বিশ্বের প্রথম প্ল্যাটিনাম সার্টিফায়েড ‘লিড’ ডেনিম উৎপাদন কারখানা।
১৯৬৬ সালে প্রতিষ্ঠিত এডিবি বর্তমানে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৫০ দেশসহ মোট ৬৯টি সদস্য দেশের অংশীদারত্বে টেকসই প্রবৃদ্ধি ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে।

দেশে বিভিন্ন বয়সী জনগোষ্ঠীর মধ্যে মোবাইল ফোনের ব্যবহার দিন দিন বাড়লেও সবাই এখনো এর মালিক হতে পারেনি। পারস্পরিক যোগাযোগের মাধ্যম হিসেবে দৈনন্দিন জীবনে সব কর্মকাণ্ডেই এর গুরুত্ব বেড়েছে। এমনকি ৫ বছরের শিশুর কাছেও মোবাইল এখন নিত্যসঙ্গী। একাকিত্বের কারণে বয়স্কদের মধ্যেও বেড়েছে মোবাইল হাতে সময়...
১১ ঘণ্টা আগে
২০২৭ সালের পবিত্র হজ নিবন্ধনের অর্থ জমা নেওয়ার সুবিধার্থে আগামী শুক্র ও শনিবার সংশ্লিষ্ট সব ব্যাংকের শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে নির্ধারিত লেনদেনের সময় শেষ হওয়ার পরও ব্যাংকে উপস্থিত হজ গ্রাহকদের অর্থ জমা নিতে বলা হয়েছে।
১৬ ঘণ্টা আগে
অর্থনীতিবিদ মোস্তফা কামাল মুজেরী, বিআইডিএসের মহাপরিচালক এ কে এনামুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ফেরদৌসী নাহার ও মুদ্রানীতি বিভাগের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী পরিচালক ইমাম আবু সাঈদ উপস্থিত ছিলেন। এতে অংশ নেন বৈঠকের সদস্যসচিব ও মুদ্রানীতি বিভাগের পরিচালক মোহাম্মদ মনিরুল...
১৮ ঘণ্টা আগে
অগ্নিকাণ্ডসহ যেকোনো আকস্মিক দুর্যোগ মোকাবিলায় প্রশিক্ষিত শহর প্রতিরক্ষা দল (টিডিপি) স্বেচ্ছাসেবী সদস্যদের সম্ভাব্য ভূমিকা ও ডিজিটাল মোতায়েন ব্যবস্থাপনা সম্পর্কে বাহিনীর মহাপরিচালক দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আসাদুল হাবিব দুলু, এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বাহিনীর সার্বিক...
১৮ ঘণ্টা আগে