
দেশের অ্যাভিয়েশন ও পর্যটন খাতকে বিশ্বদরবারে তুলে ধরার লক্ষ্যে আগামী ২৫ এপ্রিল রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বিউটিফুল বাংলাদেশ রান-২০২৬ (সিজন-২)’। অ্যাভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (এটিজেএফবি) আয়োজিত এই মেগা ইভেন্টে অংশ নেবেন বিভিন্ন পেশার মানুষসহ অ্যাভিয়েশন ও ট্যুরিজম খাতের এক হাজারের বেশি রানার।
আজ বৃহস্পতিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এবারের আয়োজনের টাইটেল স্পনসর রিদম গ্রুপ এবং ‘পাওয়ার্ড বাই’ হিসেবে রয়েছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড।
আয়োজকেরা জানান, ২৫ এপ্রিল শনিবার সকাল ৬টায় হাতিরঝিলের পুলিশ প্লাজা এলাকা থেকে শুরু হবে এই আয়োজন। এতে সাড়ে ৭ কিলোমিটার মূল দৌড়ের পাশাপাশি ২ কিলোমিটার ‘ফান রান’ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
সংবাদ সম্মেলনে এটিজেএফবির সভাপতি তানজিম আনোয়ার বলেন, ‘রানের মাধ্যমে দেশের অ্যাভিয়েশন ও পর্যটন খাতের সম্ভাবনা তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। এই আয়োজনকে কেন্দ্র করে দুই খাতের ইতিবাচক দিকগুলো সামনে আনা হবে।’
তিনি জানান, এর আগে সংগঠনটি পর্যটন শিল্পের বিকাশে একাধিক সফল আয়োজন করেছে।
অনুষ্ঠানের সার্বিক দিক তুলে ধরেন এটিজেএফবির সাধারণ সম্পাদক বাতেন বিপ্লব এবং রেস ডিরেক্টর শফিউল্লাহ সুমন। তাঁরা জানান, এবারও আয়োজনটিকে উৎসবমুখর করতে নানা আয়োজন রাখা হয়েছে। বিজয়ীদের পাশাপাশি অংশগ্রহণকারীদের জন্য র্যাফেল ড্র, আকর্ষণীয় পুরস্কার এবং ফটো কনটেস্টের ব্যবস্থা থাকবে।
এবারের রানের অ্যাম্বাসেডর হিসেবে থাকছেন আয়রনম্যান ফেরদৌসী আক্তার মারিয়া ও ডা. নাসরীন আক্তার শিমু। গেস্ট রানার হিসেবে অংশ নেবেন ফুটবলার মামুনুল ইসলাম মামুনসহ বিভিন্ন অঙ্গনের তারকারা। এ ছাড়া পেসার ও ফিটনেস ট্রেইনারদের উপস্থিতিও থাকবে।
সংবাদ সম্মেলনে রিদম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. সোহাগ হোসেন বলেন, ভবিষ্যতে এই আয়োজনকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে এবং রিদম গ্রুপ সেই যাত্রায় পাশে থাকবে। তিনি জানান, র্যাফেল ড্রয়ের জন্য ঢাকা-রোম-ঢাকা ও ঢাকা-দিল্লি-ঢাকা রুটের বিমান টিকিটসহ নানা উপহার থাকবে।
স্পনসর হিসেবে যুক্ত থাকা ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম জানান, বিজয়ীদের জন্য ঢাকা-কক্সবাজার, মালদ্বীপ ও ব্যাংকক রুটে রিটার্ন টিকিটসহ আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে।

বাজারে নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি দামে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বিক্রি হওয়ার অভিযোগ পেলেও বেসরকারি আমদানিকারক ও অপারেটর কোম্পানিগুলো সরকারকে জানিয়েছে, দেশে পণ্যটির কোনো জোগান সংকট নেই। রয়েছে পর্যাপ্ত মজুতও।
১৯ মিনিট আগে
ব্রোকারেজ হাউসের অনিয়ম ও অর্থ আত্মসাতের ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারীকে ইনভেস্টরস প্রোটেকশন ফান্ড (আইপিএফ) থেকে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা পর্যন্ত সম্পূর্ণ অর্থ ফেরত দিচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। আজ সোমবার ডিএসই আয়োজিত ‘আইপিএফ তহবিল বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানের’ মাধ্যমে...
১৯ মিনিট আগে
অনুমোদন ছাড়া কার্যক্রম পরিচালনা করা ২২টি অনলাইন পেমেন্ট অ্যাগ্রিগেটর শনাক্ত করেছে বাংলাদেশ ব্যাংক। এসব প্ল্যাটফর্মের মাধ্যমে কোনো ধরনের লেনদেন না করতে সবাইকে সতর্ক করেছে কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে প্ল্যাটফর্মগুলোর কার্যক্রম বন্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠিও দেওয়া হয়েছে।
২৪ মিনিট আগে
চার বছর মেয়াদি ‘ফেমিনিস্ট অপরচুনিটিজ নাও’ (এফওএন) প্রকল্পের সমাপ্তি উপলক্ষে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ‘এফওএন বাংলাদেশ ক্যাপিটালাইজেশন ডিসেমিনেশন মিটিং’। সোমবার অনুষ্ঠিত এ আয়োজনে নীতিনির্ধারক, সুশীল সমাজের প্রতিনিধি এবং আন্তর্জাতিক উন্নয়ন অংশীদারেরা অংশ নেন।
২ ঘণ্টা আগে