
ব্যক্তিশ্রেণির করদাতাদের করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে ৫ লাখ টাকা করার প্রস্তাব দিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। বর্তমানে এ সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা। অর্থাৎ ১ লাখ ২৫ হাজার টাকা বাড়ানোর সুপারিশ করা হয়েছে। উচ্চ মূল্যস্ফীতির চাপে সীমিত আয়ের মানুষকে স্বস্তি দিতেই এই প্রস্তাব দেওয়া হয়েছে।
গতকাল বুধবার রাজধানীতে জাতীয় রাজস্ব বোর্ডের প্রাক্-বাজেট আলোচনায় ডিসিসিআই এ প্রস্তাব তোলে। একই সঙ্গে তালিকাভুক্ত নয় এমন কোম্পানির করহার সাড়ে ২৭ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করা এবং বাণিজ্যিক আমদানিতে আগাম করহার সাড়ে ৭ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশে নামানোর সুপারিশ করা হয়।
ডিসিসিআইয়ের পক্ষে প্রস্তাব উপস্থাপন করেন সংগঠনটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ড. এ কে এম আসাদুজ্জামান পাটোয়ারী। সংগঠনটি মোট ৫৪টি প্রস্তাব দেয়, যার মধ্যে ১৬টি মূল সুপারিশ বিশেষভাবে তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে অনলাইনে করপোরেট কর বিবরণী জমা দেওয়ার ব্যবস্থা চালু, ভ্যাট আদায়ে জাতীয় মোবাইল অ্যাপ চালু এবং তালিকাভুক্ত সিকিউরিটিজে উৎসে কর কর্তনের হার আবার ৫ শতাংশে নির্ধারণ।
ঢাকা চেম্বারের কাস্টমস ও ভ্যাটবিষয়ক কমিটির আহ্বায়ক এ বি এম লুৎফুল হাদি বলেন, বর্তমান মূল্যস্ফীতির বাস্তবতায় করমুক্ত আয়ের সীমা পুনর্বিবেচনা জরুরি। তিনি আরও জানান, করজাল সম্প্রসারণ, রাজস্ব ` সক্ষমতা বৃদ্ধি এবং ব্যবসা সহায়ক পরিবেশ নিশ্চিত করাই এবারের প্রস্তাবনার মূল লক্ষ্য।
ডিসিসিআই বলেছে, অনলাইন করপোরেট রিটার্ন চালু হলে প্রতিষ্ঠানগুলো সহজ, স্বচ্ছ ও নিরাপদভাবে কর বিবরণী জমা দিতে পারবে। এতে অতিরিক্ত কাগজপত্র জমা দেওয়ার প্রয়োজন কমবে এবং অন্যান্য করসেবার সঙ্গে সমন্বিত একটি ডিজিটাল ব্যবস্থা তৈরি হবে। একই প্ল্যাটফর্মে আপিল ও কর ফেরত প্রক্রিয়াও ব্যাংক হিসাবে স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করা সম্ভব হবে, ফলে সময় ও ব্যয় কমবে।
সংগঠনটি আরও প্রস্তাব করেছে, উৎসে কর্তিত কর চূড়ান্ত কর দায়ের চেয়ে বেশি হলে তা পরবর্তী করবর্ষে সমন্বয় বা নির্দিষ্ট সময়ের মধ্যে ফেরত নেওয়ার সুযোগ রাখা উচিত।
এ আলোচনায় উপস্থিত ছিলেন ডিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতি মো. সালিম সোলায়মানসহ সংগঠনের অন্য নেতারা। প্রস্তাবনার বিষয়ে একমত পোষণ করে এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান বলেন, আসন্ন বাজেটে শুল্কহার কমানোর চেয়ে শুল্কবহির্ভূত প্রতিবন্ধকতা দূর করার ওপর বেশি গুরুত্ব দেওয়া হবে, যাতে ব্যবসা পরিচালনার ব্যয় কমে এবং অর্থনীতিতে গতি ফেরে।
মো. সালিম সোলায়মান আরও বলেন, কর ফাঁকিদাতাদের শনাক্ত করে করের আওতায় আনা হবে এবং সৎ করদাতাদের হয়রানি কমানো হবে। একই সঙ্গে ভ্যাটের আওতা বাড়াতেও সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
অন্যদিকে সেমিকন্ডাক্টর খাতে বিদেশি বিনিয়োগ বাড়াতে ১৫ বছরের কর অবকাশ চেয়েছে সংশ্লিষ্ট উদ্যোক্তারা। এ খাতে প্রতিবছর প্রায় ২০ হাজার স্নাতক বের হলেও প্রয়োজনীয় নীতিগত সহায়তার অভাব রয়েছে বলে তাঁরা জানান।
প্রাক্-বাজেট আলোচনায় বিভিন্ন খাতের উদ্যোক্তারা আমদানি শুল্ক কমানো, অনলাইন ভ্যাট ব্যবস্থার জটিলতা দূর করা, উৎপাদন পর্যায়ে ভ্যাট সুবিধা বজায় রাখা এবং ক্ষুদ্র শিল্পকে সুরক্ষা দেওয়ার দাবি জানান।

নতুন সামাজিক সংগঠন এমসিজে ক্লাব লিমিটেডের প্রথম ব্যবস্থাপনা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় ক্লাবের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
৫ ঘণ্টা আগে
স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ. চৌধুরীর ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীতে স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে তাঁর জীবন, কর্ম ও আদর্শের ওপর ভিত্তি করে সংকলিত স্মৃতিকথা গ্রন্থ ‘Samson H. Chowdhury: Stories of Uncompromising Integrity’-এর মোড়ক উন্মোচন করা হয়।
৫ ঘণ্টা আগে
বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। আজ শনিবার রাজধানীর আফতাবনগরে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।
৫ ঘণ্টা আগে
রাজধানীর বনশ্রীতে নতুন এক্সপেরিয়েন্স সেন্টার চালু করেছে শেলটেক সিরামিকস লিমিটেড (এসসিএল)। গত বৃহস্পতিবার শেলটেক লিগ্যাসি প্লাজায় উদ্বোধন করা এই সেন্টারটি ঢাকায় প্রতিষ্ঠানটির তৃতীয় এক্সপেরিয়েন্স সেন্টার।
৫ ঘণ্টা আগে