
সাভারের আমিনবাজার এলাকায় অবস্থিত ‘মধুমতি মডেল টাউন’ প্রকল্পের সার্বিক উন্নয়ন, প্লট মালিকদের অধিকার সংরক্ষণ এবং একটি আধুনিক ও নিরাপদ আবাসন নিশ্চিত করার লক্ষ্যে ‘মধুমতি মডেল টাউন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’-এর নতুন কার্যনির্বাহী কমিটি এবং উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে।
প্রকল্পটির মূল উদ্যোক্তা ও আবাসন নির্মাতা প্রতিষ্ঠান মেট্রো মেকার্স অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ড. এম এম এমরান চৌধুরীকে সভাপতি এবং জে এম মনির হোসেনকে সাধারণ সম্পাদক করে এই অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত এই কমিটির মূল লক্ষ্য দীর্ঘ দুই দশক ধরে প্রশাসনিক ও আইনি জটিলতায় থাকা এই প্রকল্পের প্রায় চার হাজার প্লট মালিকের স্বার্থ রক্ষা করা। বর্তমানে চলমান ‘মডিফিকেশন-সংক্রান্ত’ মামলাটিকে ঘিরে প্লট মালিকরা নতুন করে আশাবাদী হয়ে উঠেছেন এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে এর স্থায়ী সমাধানের জন্য কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
কমিটির প্রধান দায়িত্বশীল কর্মকর্তা ও উপদেষ্টা পরিষদ: সভাপতি ড. এম এম এমরান চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি বদরুল বারী চৌধুরী, সহ-সভাপতি কাজী আসাফউদ্দৌলা, মো. মনিরুজ্জামান খান, এম এ ওয়াহাব, মো. আব্দুল খালেক, ড. শাহরিয়ার ইফতেখার ফুয়াদ, মো. জিল্লুর রহমান, সাজিদুল আলম এবং বিমল কান্তি রায়।
এ ছাড়া সাধারণ সম্পাদক জে এম মনির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হোসেন মুনজুরুল হাছান, অর্থ সম্পাদক মো. আব্দুস সালিক, সাংগঠনিক সম্পাদক আছাহাব মিয়া, দপ্তর সম্পাদক মো. আবুল হাসনাত চৌধুরী।
উপদেষ্টা মণ্ডলী: অধ্যাপক ড. মো. নূরুন্নবী মোল্লা, ফজলে সাব্বির হাসান, তকদির হোসেন মোহাম্মদ জসীম, মুন্সি বজলুল বাছিদ আঞ্জু, প্রফেসর ড. মোহাম্মদ আলী, প্রফেসর ছিদ্দিকুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. সায়ফুল্লাহ আনছারি এবং ডি এ তায়েব।

দেশের ক্রমবর্ধমান তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) চাহিদা পূরণে পরিবহন সক্ষমতা আরও বাড়িয়েছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) অঙ্গপ্রতিষ্ঠান ফ্রেশ এলপি গ্যাস। প্রতিষ্ঠানটির বহরে যুক্ত হয়েছে নতুন একটি এলপিজি ক্যারিয়ার, যা দেশের বিভিন্ন অঞ্চলে এলপিজির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে ভূমিকা...
২ ঘণ্টা আগে
অনুষ্ঠানে ১৫০ জন ডিপ্লোমা ডিগ্রিধারী শিক্ষার্থী অংশ নেন। তাঁদের মধ্যে মেধাতালিকায় সেরা ২০ জনকে বিভিন্ন ক্যাটাগরিতে গোল্ড মেডেল, একজনকে চেয়ারম্যান অ্যাওয়ার্ড এবং দুজন শিক্ষার্থীকে সফল অ্যালামনাই অ্যাওয়ার্ড দেওয়া হয়।
৭ ঘণ্টা আগে
আরও ৫০ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা অনুমোদন করেছে জার্মানির গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ভক্সওয়াগনের পরিচালনা পর্ষদ। প্রায় নয় দশকের ইতিহাসে এটি প্রতিষ্ঠানটির সবচেয়ে বড় পুনর্গঠনের অংশ। এর আগে গত মার্চে ৫০ হাজার পদ কমানোর ঘোষণা দিয়েছিল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি। নতুন পরিকল্পনাসহ ২০৩০ সালের...
১ দিন আগে
দেশের ব্যাংকিং খাতে সবচেয়ে বড় সমস্যা খেলাপি ঋণ। খেলাপি ঋণ আদায়ে মামলা করেও ব্যাংকগুলোর কোনো লাভ হচ্ছে না। আইনি জটিলতা, দীর্ঘসূত্রতা এবং স্থগিতাদেশের কারণে ব্যাংকের পাওনা আদায় কার্যক্রম মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।
২ দিন আগে