Ajker Patrika

বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এ ইলেকট্রোমার্টের তিনটি মর্যাদাপূর্ণ স্বীকৃতি অর্জন

আজকের পত্রিকা ডেস্ক­
বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এ ইলেকট্রোমার্টের তিনটি মর্যাদাপূর্ণ স্বীকৃতি অর্জন
ছবি: বিজ্ঞপ্তি

বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম ও বাংলাদেশ রিটেইল ফোরামের উদ্যোগে সম্প্রতি রাজধানীর পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডসের তৃতীয় আসর। দেশের রিটেইলশিল্পের উদ্যোগকে সম্মাননা দেওয়া হয় এই আসরে।

বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এ, ইলেকট্রোমার্ট তিনটি মর্যাদাপূর্ণ স্বীকৃতি পেয়েছে, যা শ্রেষ্ঠত্ব, উদ্ভাবন ও গ্রাহক বিশ্বাসের প্রতি তাদের অঙ্গীকারের প্রতিফলন। ইলেকট্রোমার্টের জন্য এটি একটি গর্বের মুহূর্ত।

প্রথমটি বেস্ট রিটেইলার ইলেকট্রনিকস। এই কৃতিত্ব দেওয়া হয়েছে গ্রাহকদের উন্নত প্রযুক্তির পণ্য, ভালো পরিষেবা ও উন্নতমানের রিটেইল পণ্যের সরবরাহ নিশ্চিত করার জন্য। দ্বিতীয়টি বছরের ইমার্জিং রিটেইলার অব দি ইয়ার। শক্তিশালী লক্ষ্যমাত্রা নির্ধারণ, গ্রাহকদের চাহিদার সামঞ্জস্য রক্ষা এবং সাশ্রয়ী মূল্যে বিশ্বমানের পণ্য ও সেবা সরবরাহের জন্য ইলেকট্রোমার্টকে বছরের ইমার্জিং রিটেইলারের সম্মান দেওয়া হয়েছে। তৃতীয়টি হলো মোস্ট অ্যাডমায়ারড রিটেইলার।

ইলেকট্রোমার্ট বাংলাদেশের ইলেকট্রনিক পণ্যের বাজারে সবচেয়ে প্রশংসিত খুচরা বিক্রেতা হিসেবে স্বীকৃতি অর্জন করেছে। এই স্বীকৃতি তাদের গ্রাহকদের ভালোবাসা, বিশ্বাস ও সমর্থনের জন্য দেওয়া হয়েছে, যা প্রতিদিন তাদের পথযাত্রাকে অনুপ্রাণিত করবে।

গুণগতমানের পণ্য উৎপাদন, নিত্যনতুন উদ্ভাবন, বিক্রয়োত্তর সেবার মানোন্নয়নের সুবাদে ইলেকট্রনিক ও হোম অ্যাপ্লায়েন্স পণ্য বিপণনে রিটেইল সেক্টরে সারা দেশে এখন এক অনুকরণীয় প্রতিষ্ঠান ইলেকট্রোমার্ট। ইলেকট্রোমার্ট গ্রুপের বিশ্বমানের কনকা, গ্রি ও হাইকো ব্র্যান্ড ইলেকট্রনিক পণ্য পৌঁছে গেছে বাঙালির ঘরে ঘরে। প্রয়োজন মেটাচ্ছে গ্রাহকদের চাওয়া-পাওয়ার।

দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক পণ্যের উৎপাদন ও বাজারজাতকারী গ্রুপ ইলেকট্রোমার্ট ২৫ বছরের বেশি সময়ব্যাপী বাংলাদেশে কনকা, গ্রি ও হাইকো ব্র্যান্ড ইলেকট্রনিক পণ্য বিশ্বস্ততা, সুনাম, আস্থা ও সাশ্রয়ী মূল্যে সরবরাহ ও বাজারজাত করছে। বিগত সময়ে গ্রাহক, শুভানুধ্যায়ী ও ভোক্তাদের অফুরন্ত ভালোবাসা, আস্থা ও নির্ভরতার ফলস্বরূপ কনকা, গ্রি ও হাইকো ব্র্যান্ড ইলেকট্রনিক পণ্য বাজারে শীর্ষস্থানে অবস্থান করছে।

প্রতিষ্ঠানটি বিগত সময়ে গ্রাহক, শুভানুধ্যায়ী ও ভোক্তাদের অবিচল আস্থা এবং নির্ভরতার প্রতি গভীর কৃতজ্ঞতা জানায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সুদানে পাকিস্তানের ১.৫ বিলিয়ন ডলারের যুদ্ধবিমান বিক্রি আটকে দিল সৌদি

নওগাঁয় চার খুন: নেপথ্যে সম্পত্তির বিরোধ নাকি অন্য কিছু, পুলিশি হেফাজতে বাবা, দুই বোন ও ভাগনে

প্রচণ্ড গরমে হোটেলের এসি কামরা ভাড়া নিলেন নারী

নওগাঁয় স্বামী-স্ত্রী ও দুই শিশু সন্তানকে গলা কেটে হত্যা

সংরক্ষিত নারী আসনের প্রস্তাব ফিরিয়ে দিলেন তাসনিম জারা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত