
আইডিএলসি ফাইন্যান্সের ৪১তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ২০২৫ অর্থবছরের জন্য বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী পরিচালনা পর্ষদ ১৫ শতাংশ নগদ লভ্যাংশ (শেয়ারপ্রতি ১.৫০ টাকা) এবং ৫ শতাংশ স্টক লভ্যাংশ প্রস্তাব করেন, যা এজিএমে অংশগ্রহণকারী শেয়ারহোল্ডাররা অনুমোদন করেছেন।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুসারে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এটি আয়োজিত হয়।
বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন আইডিএলসি ফাইন্যান্সের চেয়ারম্যান কাজী মাহমুদ সাত্তার। এ ছাড়া অন্য পরিচালকদের মধ্যে এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আখতার আহমেদ, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ওয়াসিফুল হক, কাজী মাহবুব মাসুদ, মো. জাকির হোসেন, স্বতন্ত্র পরিচালক নূর-উন-নাহার, মোহাম্মাদ মোস্তাফিজুর রহমান এবং আইডিএলসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম জামাল উদ্দিন। এ ছাড়া গ্রুপ চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মাসুদ করিম মজুমদার ও গ্রুপ কোম্পানি সেক্রেটারি আবুল ফজল মোহাম্মদ রুবাইয়াত উপস্থিত ছিলেন।
আইডিএলসি ফাইন্যান্সের চেয়ারম্যান কাজী মাহমুদ সাত্তার বলেন, ‘দেশের আর্থিক খাত এমন একটি পর্যায় অতিক্রম করছে, যেখানে শুধু ব্যবসা টিকিয়ে রাখতে পারাই যথেষ্ট নয়। আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এখন তাদের বাজারভিত্তিক পূর্বপ্রস্তুতি ও দূরদর্শিতার মানদণ্ডে মূল্যায়ন করা হয়। ২০২৫ সালে আইডিএলসি ঝুঁকি ব্যবস্থাপনা ও মূলধনের সঠিক উপযোগিতা লাভে গুরুত্ব দেওয়ার পাশাপাশি দীর্ঘ মেয়াদে নিজেদের প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াতে যথোপযুক্ত খাতে বিনিয়োগ অব্যাহত রেখেছে। এই এজিএমে অনুমোদিত লভ্যাংশ আমাদের সেই ভারসাম্য বজায় রাখা এবং পরিবর্তনশীল বাজারে আত্মবিশ্বাস ধরে রাখার সক্ষমতারই প্রতিফলন।’
আইডিএলসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম জামাল উদ্দিন বলেন, ‘গত বছরে আমরা ব্যবসার কাঠামোগত মানোন্নয়নের দিকে বিশেষ গুরুত্ব দিয়েছি। কার্য সক্ষমতা বাড়ানো এবং সুশৃঙ্খল পোর্টফোলিও ব্যবস্থাপনার মাধ্যমে আইডিএলসি এখন আরও দৃঢ় অবস্থানে রয়েছে। এটি নিঃসন্দেহে ইতিবাচক। কারণ, গ্রাহক ও অংশীজনেরা এখন এমন আর্থিক অংশীদারই সন্ধান করেন, যাঁরা নির্ভরযোগ্য প্রাতিষ্ঠানিক সক্ষমতা নিশ্চিতের পাশাপাশি কার্যকর পরামর্শ সেবা দিতে সক্ষম।’

বাংলাদেশে নার্সিং শিক্ষা ও ক্লিনিক্যাল নার্সিং সেবার সক্ষমতা উন্নয়নে ‘ক্যাপাসিটি বিল্ডিং অব নার্সিং সার্ভিসেস ফেইজ-২ (সিবিএনএস-২)’ প্রকল্পের ফলাফল ঘোষণা করেছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। আজ বৃহস্পতিবার এক সেমিনারের এ ফলাফল ঘোষণা করা হয়।
২ ঘণ্টা আগে
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চিনি উৎপাদনকারী দেশ ভারত অভ্যন্তরীণ বাজারে দাম নিয়ন্ত্রণে রাখতে চিনি রপ্তানি নিষিদ্ধ করেছে। স্থানীয় সময় গতকাল বুধবার এই নিষেধাজ্ঞা জারি করা হয় এবং বলা হয়, তাৎক্ষণিকভাবেই এই নির্দেশ কার্যকর হবে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
বাংলাদেশের টেক্সটাইল ও পোশাকশিল্পকে আরও পরিবেশবান্ধব, প্রযুক্তিনির্ভর ও বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষম করে তুলতে চীনের বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
৪ ঘণ্টা আগে
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নকে অগ্রাধিকার দিয়ে ২০২৬-২৭ অর্থবছরের উন্নয়ন বাজেট সাজাচ্ছে বিএনপির নেতৃত্বাধীন সরকার। নতুন সরকারের প্রথম বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) সামাজিক নিরাপত্তা ও বিশেষ সহায়তা খাতে বড় অঙ্কের বরাদ্দ রাখা হচ্ছে। এর মধ্যে শুধু ‘বিশেষ প্রয়োজনে সামাজিক উন্নয়ন সহায়তা’...
১৯ ঘণ্টা আগে