এনআরবি ব্যাংক পিএলসি ভিসা ইসলামিক সিগনেচার ক্রেডিট কার্ড চালু করেছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইকবাল আহমেদ ওবিই ডিবিএ এবং পরিচালনা পর্ষদের সদস্য, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান, অতিরিক্ত পরিচালক ও উপব্যবস্থাপনা পরিচালকদের উপস্থিতিতে নতুন এই কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
নতুন এই কার্ডের মাধ্যমে এনআরবি ব্যাংকের কার্ডধারীরা জাতীয় ও আন্তর্জাতিক বিমানবন্দর লাউঞ্জ ব্যবহারের সুবিধা, বিমানবন্দর পিক অ্যান্ড ড্রপ সেবা, বছরব্যাপী ক্যাশব্যাক ও বিভিন্ন মূল্যছাড়ের অফার উপভোগ করতে পারবেন।
অনুষ্ঠানে ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. কামরুল ইসলাম চৌধুরী, অডিট কমিটির চেয়ারম্যান মিনহাজ শহীদ, এফসিএ, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান শেখ মো. সেলিম এবং স্বতন্ত্র পরিচালক ফেরদৌস আরা বেগম, অধ্যাপক শরীফ নুরুল আহকাম ও এস কে মতিউর রহমান উপস্থিত ছিলেন।

তরুণদের আর্থিকভাবে সচেতন ও সক্ষম করে তুলতে প্রাইম ব্যাংক পিএলসির ফ্ল্যাগশিপ উদ্যোগ ‘প্রাইমঅ্যাকাডেমিয়া’র আওতায় সিটি ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগিতায় ‘ফাইন্যান্সিয়াল ইনক্লুশন: এনগেজিং অ্যান্ড ইনস্পায়ারিং ইয়ুথ ইন ব্যাংকিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
২৪ মিনিট আগে
ভোক্তাদের জন্য নতুন স্বাদের আইসক্রিম বাজারে এনেছে পোলার আইসক্রিম। ‘পিস্তা গ্লেজ’ নামের এই আইসক্রিমে ক্রিমি পিস্তাচিও, রোস্টেড পিস্তা ডাইস ও চকোলেট চিপসের সমন্বয় রাখা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
৪১ মিনিট আগে
ধাঁধা, বুদ্ধির খেলা, মজার ফান গেম, তারকাদের উপস্থিতি ও জমজমাট নানা আয়োজন নিয়ে আবারও ফিরছে পারিবারিক রিয়েলিটি গেম শো ‘কনকা সেরা পরিবার’। দেশের শীর্ষস্থানীয় কনজ্যুমার ইলেকট্রনিকস ও হোম অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড কনকার সৌজন্যে আয়োজিত অনুষ্ঠানটির টানা চার সিজনের দর্শকপ্রিয়তার পর এবার শুরু হচ্ছে পঞ্চম সিজন।
৪২ মিনিট আগে
বিশ্ববাজারে জ্বালানি তেলের অনিয়ন্ত্রিত মূল্যবৃদ্ধি এবং মূল্যস্ফীতির চাপ কমাতে নিজেদের আপৎকালীন মজুত থেকে যৌথভাবে ১০ কোটি (১০০ মিলিয়ন) ব্যারেল অপরিশোধিত তেল ও ডিজেল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে শিল্পোন্নত সাত দেশের জোট জি-৭। আগামী চার মাসের মধ্যে বিভিন্ন ধাপে এই বিশাল পরিমাণ তেল বিশ্ববাজারে সরবরাহ...
২১ ঘণ্টা আগে