আগামী ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে করমুক্ত আয়ের সীমা বাড়ানোর দাবি জানিয়েছেন নারী উদ্যোক্তারা। এ ছাড়া প্রতিবছর ট্রেড লাইসেন্স নবায়নের বাধ্যবাধকতা না রেখে মেয়াদ কয়েক বছর করা এবং সারা দেশে একই লাইসেন্স ফি নির্ধারণের দাবি তুলেছেন তাঁরা। একই সঙ্গে ক্ষুদ্র ও কুটিরশিল্প বিকাশে সহায়ক নীতি প্রণয়নের দাবি জানানো হয়।
এ বিষয়ে উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরামের (উই) সভাপতি নাসিমা আক্তার নিশা আজকের পত্রিকাকে বলেন, নারী এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের করমুক্ত আয়ের সীমা ৫ লাখ টাকা নয়, বরং সেটি বাড়িয়ে ১০ থেকে ১৫ লাখ টাকা হওয়া উচিত। কারণ, ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎপাদন খরচ অনেক বেশি হয়। সুতরাং, ক্ষুদ্র ও কুটিরশিল্পের বিকাশে তাদের করের বিষয়ে একটু ছাড় দেওয়া প্রয়োজন।
ট্রেড লাইসেন্স প্রতিবছর নবায়নের নিয়ম তুলে দেওয়ার দাবি জানিয়ে নিশা বলেন, একটা ট্রেড লাইসেন্সের মেয়াদ ৩-৫ বছর থাকতে হবে। এর মধ্যে উদ্যোক্তাকে আর নবায়ন করতে হবে না।
লাইসেন্সের মেয়াদ বাড়ানোর সঙ্গে ফি কমানোর দাবি জানিয়েছেন নিশা। তিনি বলেন, ঢাকা ও চট্টগ্রামের ট্রেড লাইসেন্সের ফি শুরুই হয় ৫ হাজার টাকা থেকে; যেখানে পৌরসভা এলাকায় এক থেকে দেড় হাজার টাকায় সেটা করা যায়। ঢাকাতেও মানুষ যাতে কম খরচে ট্রেড লাইসেন্স করতে পারেন, সেই বিষয়ে দৃষ্টি দেওয়ার অনুরোধ থাকবে।
এর যুক্তি হিসেবে নাসিমা আক্তার নিশা বলেন, লাইসেন্স নবায়নের মেয়াদ বৃদ্ধি ও ফি কমালে অনেকেই ট্রেড লাইসেন্স করতে আগ্রহী হবেন। এতে সরকারের ঘরে রাজস্ব আসবে। একই সঙ্গে কতসংখ্যক উদ্যোক্তা রয়েছে, সেটার একটা ডেটাও তৈরি হবে।
এদিকে ক্ষুদ্র শিল্পের বিকাশে নীতি সহায়তার ওপর জোর দেন অ্যাসোসিয়েশন অব গ্রাসরুট উইমেন এন্ট্রাপ্রেনিউর বাংলাদেশের চেয়ারপারসন মৌসুমী ইসলাম। তিনি বলেন, দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হিসেবে পরিচিত অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য প্রতিনিয়ত কাজ করা সংগঠনগুলো একটাই চাওয়া-পাওয়াতে আটকে থাকে, তা হলো নীতি সহায়তা।
মৌসুমী ইসলাম আরও বলেন, রপ্তানি বৈচিত্র্যকরণের কথা বলা হলেও সংশ্লিষ্ট দূতাবাসগুলো থেকে কি সহজে সাড়া পাওয়া যায়? প্রত্যন্ত অঞ্চলের পণ্য ইউরোপ কিংবা আমেরিকার বড় বড় শহরগুলোতে প্রাপ্তির বিষয়ে দূতাবাসগুলোর ভূমিকা এখনো প্রশ্নবিদ্ধ। এমনকি নতুন বাজার তৈরিতে নতুন ধরনের পণ্য প্রদর্শনীতে যদি দূতাবাসগুলো এগিয়ে আসে, তাহলে সমস্যার সমাধান সহজেই করা যায়।

দেশের ২২টি ব্যাংক লোকসানে রয়েছে। এগুলোর মোট লোকসানের পরিমাণ ২ লাখ ৫৩ হাজার ৯৩৮ কোটি টাকা। তারল্যসংকট সামাল দিতে চলতি বছরের ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ১২টি ব্যাংককে জরুরি সহায়তা হিসেবে ৮৪ হাজার ৯৪৫ কোটি ৭১ লাখ টাকা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
৩ ঘণ্টা আগে
সরকারের পরিচালন ও উন্নয়ন ব্যয়ের জোগানে ব্যাংকঋণের ওপর নির্ভরতা আরও বেড়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে বাজেটের আয়-ব্যয়ের হিসাবে বড় ধরনের চাপ দেখা দেয়, সময়ের সঙ্গে যা আরও স্পষ্ট হয়েছে। লক্ষ্যমাত্রা অনুযায়ী অভ্যন্তরীণ রাজস্ব আয় না বাড়া এবং বৈদেশিক উৎস থেকে অর্থছাড় কমে যাওয়ায় সরকারি ব্যয়ের চাহিদা
৩ ঘণ্টা আগে
ডাচ্-বাংলা ব্যাংকের বরিশাল অঞ্চলের শাখাগুলো নিয়ে একটি স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বরিশালের একটি হোটেলে হাইব্রিড মডেলে এটি অনুষ্ঠিত হয়েছে। ওই অঞ্চলের শাখাগুলোর ব্যবসায়িক কার্যক্রমের কৌশল পর্যালোচনা এবং গ্রাহকসেবার মান আরও উন্নত করার লক্ষ্যে এ কনক্লেভের আয়োজন করা হয়...
৭ ঘণ্টা আগে
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনে (বিসিআইসি)-তে চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব মো. বাবুল মিঞা। গত ০১ অক্টোবর যোগদান করেন তিনি।
৭ ঘণ্টা আগে