দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ৬১২ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। এতে করে ভালো মানের সোনার দাম ২ লাখ ৯ হাজার টাকা ছাড়িয়েছে।
আজ বুধবার (১৯ নভেম্বর) বাজুসের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। নতুন এ দাম কাল বৃহস্পতিবার থেকে কার্যকর হবে।
এর আগে গতকাল মঙ্গলবার প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৩৬৪ টাকা পর্যন্ত কমানো হয়। কিন্তু এক দিনের ব্যবধানে তা প্রায় দ্বিগুণ ২ হাজার ৬১২ টাকা বেড়েছে। ফলে ভালো মানের ২২ ক্যারেটের সোনার ভরি দাঁড়িয়েছে ২ লাখ ৯ হাজার ৫২০ টাকা।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বাড়ায় সোনার মূল্য সমন্বয় করা হয়েছে। তবে মূল কারণ হচ্ছে, বৈশ্বিক বাজারে সোনার দাম বেড়েছে। আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ১০০ ডলার ছাড়িয়ে গেছে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতির ঘোষণা অনুযায়ী, ২১ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ভরিপ্রতি ২ লাখ ৪৭ হাজার ৪৪ টাকা। ১৮ ক্যারেট সোনার দাম পড়বে ২ লাখ ১১ হাজার ৭৬০ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির সোনার দাম পড়ছে ভরিপ্রতি ১ লাখ ৭৩ হাজার ৩২৭ টাকা।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের লাল-সবুজ পতাকা হাতে বিশ্বের ১৮৪টি দেশ ভ্রমণের বিরল কৃতিত্ব অর্জন করায় বিশ্বজয়ী নাজমুন নাহারকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা জানিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনস। শান্তি, একতা এবং পরিবেশ রক্ষার বার্তা নিয়ে এক দেশ থেকে অন্য দেশে ঘুরে বেড়ানো এই অকুতোভয় নারীর সাহস ও অটল সংকল্পের স্বীকৃতিস্বরূপ এই...
১৫ ঘণ্টা আগে
দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ রিসোর্স এবার যুক্ত হয়েছে কনজ্যুমার ইলেকট্রনিকসের ব্যবসায়। এ লক্ষ্যে গত বৃহস্পতিবার আকিজ কনজ্যুমার ইলেকট্রনিকস লিমিটেডের অধীনে ‘অর্কা’ ব্র্যান্ডের প্রথম আউটলেট রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
১৫ ঘণ্টা আগে
ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (এমডি ও সিইও) হিসেবে মো. এহতেশামুল হক খান যোগদান করেছেন। আজ শনিবার তিনি যোগদান করেন।ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদানের আগে তিনি প্রায় ছয় বছর একই ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক...
১৮ ঘণ্টা আগে