
একীভূত হতে তৃতীয় ব্যাংক হিসেবে সম্মতি জানিয়েছে গ্লোবাল ইসলামী ব্যাংক। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের শুনানি শেষে এ তথ্য জানান ব্যাংকটির চেয়ারম্যান মোহাম্মদ নূরুল আমিন।
তিনি বলেন, ব্যাংকের বর্তমান ঋণ স্থিতি ১৪ হাজার কোটি টাকা। এর মধ্যে ১২ হাজার কোটি টাকাই নামে-বেনামে নিয়েছে এস আলম গ্রুপ। এর সবই এখন খেলাপি। এসব ঋণের বিপরীতে জামানত আছে ২৫ শতাংশের কম।
সম্প্রতি একীভূত হতে সম্মতি দেয় ইউনিয়ন ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। ব্যাংক দুটি থেকে মোট ৬৬ হাজার কোটি টাকা লুট করেছে এস আলম গ্রুপ।
এক্সিম ব্যাংক অবশ্য এখনই একীভূত হতে রাজি নয়। এর জন্য অন্তত দুই বছর সময় চেয়েছে ব্যাংকটির পর্ষদ। এ ব্যাংকটি থেকেও বিপুল অর্থ লুট করেছেন এর সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার।
ব্যাংক খাত সংস্কারের অংশ হিসেবে দুর্বল পাঁচ ব্যাংককে একীভূত করার উদ্যোগের অংশ হিসেবে সপ্তাহব্যাপী শুনানির আয়োজন করে বাংলাদেশ ব্যাংক।
এতে অংশ নেয় ইউনিয়ন, ফার্স্ট সিকিউরিটি, এক্সিম ও গ্লোবাল ইসলামী ব্যাংক। শেষ ধাপে আজ বিকেলে অংশ নেওয়ার কথা সোশ্যাল ইসলামী ব্যাংকের।
একীভূত প্রক্রিয়ায় থাকা পাঁচটি ব্যাংকের সম্মিলিত মূলধন ঘাটতি ও খেলাপি ঋণের পরিমাণ ছাড়িয়েছে ২ লাখ ৮৬ হাজার কোটি টাকার বেশি।
ব্যাংকগুলোকে একীভূত করতে প্রাথমিকভাবে প্রায় ৩৫ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠনের পরিকল্পনা করছে বাংলাদেশ ব্যাংক। সরকারের সম্মতি পেলে এতে অর্থায়ন করবে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান।
একীভূত হওয়ার পর এই পাঁচ ব্যাংকের নাম হতে পারে ইউনাইটেড ইসলামী ব্যাংক বা আল ফাতাহ ব্যাংক।
আরও খবর পড়ুন:

রেমিট্যান্সের ওপর ভর করে রিজার্ভে কিছুটা স্বস্তি মিললেও আমদানি-রপ্তানির ভারসাম্য থেকে শুরু করে বৈদেশিক লেনদেনের সার্বিক হিসাবে অস্বস্তি কাটেনি। রেকর্ড বাণিজ্য ঘাটতি নিয়ে শেষ হওয়া আগের অর্থবছরের পর নতুন অর্থবছরের শুরুতেও সেই ঘাটতির চাপ কমার বদলে বেড়েছে।
৬ ঘণ্টা আগে
ইতালির ভেনিসে অভিনেত্রী ও শিল্পী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও লাঞ্ছনার ঘটনায় গভীর ক্ষোভ ও নিন্দা জানিয়েছে শিশু কল্যাণকেন্দ্রিক উদ্যোগ সিজিইপি। হামলাটি জুলাই ২০২৪-এর অভ্যুত্থানে অংশগ্রহণকারী ও সমর্থকদের ওপর দেশের বাইরে আওয়ামী লীগের সমর্থকদের ধারাবাহিক হামলার অংশ বলেও দাবি করা হয়েছে।
১০ ঘণ্টা আগে
সুগন্ধি চালের স্থানীয় বাজারদর দীর্ঘদিন ধরেই ঊর্ধ্বমুখী। বিক্রেতারা জানিয়েছেন, বাজারে সরবরাহ কম। কৃষকেরা দাবি করেছেন, তাঁদের হাতে কোনো সুগন্ধি চালের মজুত নেই, সবই বিক্রি করে দিয়েছেন। কৃষকের পাশাপাশি বিক্রেতাদেরও অভিযোগ, বাজারে সুগন্ধি চালের কৃত্রিম সংকট ও মূল্যবৃদ্ধি করা হয়েছে। এ খাতের বড় ব্যবসায়ীরা
১০ ঘণ্টা আগে
স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের আগে বাংলাদেশের বাণিজ্যনীতির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এমন একটি শুল্ককাঠামো তৈরি করা, যা একদিকে দেশীয় শিল্পকে অযথা সুরক্ষার আড়ালে রাখবে না, অন্য দিকে হঠাৎ আন্তর্জাতিক প্রতিযোগিতার মুখেও ফেলবে না। অর্থনীতিবিদ, গবেষক ও ব্যবসায়ী নেতাদের
১২ ঘণ্টা আগে