
রাষ্ট্রপতি হওয়ার আগে মো. সাহাবুদ্দিন ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের পরিচালক ও ভাইস চেয়ারম্যান ছিলেন। ২০১৭ সালে এস আলম গ্রুপ ব্যাংকটির নিয়ন্ত্রণ নেওয়ার পর গঠিত পরিচালনা পর্ষদে তিনি যুক্ত হন। ওই সময়ই সুপ্রভ কম্পোজিট নিট লিমিটেডের ঋণসীমা ১০০ কোটি টাকা থেকে ৫০০ কোটি টাকা করার ঘটনা ঘটে বলে

এক্সিম ব্যাংকের পর এবার সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল) থেকে প্রশাসক প্রত্যাহার করেছে বাংলাদেশ ব্যাংক। ফলে সম্মিলিত ইসলামী ব্যাংকের পাঁচ ব্যাংকের মধ্যে দুটি ব্যাংকের সার্বিক কার্যক্রম ও নিয়ন্ত্রণ আনুষ্ঠানিকভাবে সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়

গাইবান্ধার সাদুল্যাপুরে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় গ্রাহকেদের প্রায় কোটি টাকার হদিস মিলছে না বলে জানা গেছে। গ্রাহকদের অভিযোগ, আমানতকারীরা তাদের জমানো অর্থের নির্ধারিত পরিমাণ অর্থ তো দূরের কথা, মূলধনেরই সঠিক হিসাব পাচ্ছেন না তারা। ফলে বেশ কিছু গ্রাহকের কোটি টাকার আমানত অনিশ্চয়তার মুখে পড়েছে।

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ঋণ কেলেঙ্কারির ঘটনায় করা চেক প্রত্যাখ্যানের (ডিজঅনার) মামলায় এস আলম গ্রুপের চেয়ারম্যান মো. সাইফুল আলম মাসুদ (এস আলম) ও তাঁর সহোদর মো. আব্দুল্লাহ হাসানের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে বহুল আলোচিত মামলাগুলোর বিচার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো।