বাংলাদেশের গভীর সমুদ্রে মৎস্য আহরণ এবং পর্যটন খাতের টেকসই উন্নয়নে শ্রীলঙ্কার সহযোগিতা চেয়েছেন ব্যবসায়ীরা। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপাল বীরাক্কোদির সৌজন্য সাক্ষাৎকালে এ বিষয়ে আলোচনা হয়।
ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ বলেন, ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ১৩৪.০৬ মিলিয়ন মার্কিন ডলার, যা প্রতিবছর গড়ে ৯ দশমিক ৫ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে। তিনি উল্লেখ করেন, আর্থিক খাত, টেক্সটাইল, বিদ্যুৎ, নির্মাণ এবং ওষুধশিল্পে শ্রীলঙ্কার বেশ কিছু প্রতিষ্ঠান ইতিমধ্যে বাংলাদেশে ৪২৮.৫৬ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে।
তাসকীন আহমেদ বলেন, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ, নির্মাণশিল্প, স্বাস্থ্যসেবা, পর্যটন, তথ্যপ্রযুক্তি এবং দ্রুত বিক্রয়যোগ্য ভোগ্যপণ্য (এফএমসিজি) খাতে শ্রীলঙ্কার বিনিয়োগ সম্প্রসারণের সুযোগ রয়েছে। বিশেষ করে গভীর সমুদ্রে মৎস্য আহরণ, পর্যটন এবং শিপিং খাতে শ্রীলঙ্কার অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সহায়তা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। পাশাপাশি তিনি বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে প্রস্তাবিত অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
ধর্মপাল বীরাক্কোদি বলেন, শ্রীলঙ্কার সিনথেটিক ফ্যাব্রিক্স খাতের উদ্যোক্তারা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। তিনি স্বাস্থ্যসেবা, পর্যটন, তথ্যপ্রযুক্তি, শিক্ষা ও ওষুধশিল্পে দুই দেশের উদ্যোক্তাদের যৌথ বিনিয়োগের সম্ভাবনার কথাও উল্লেখ করেন।
বাংলাদেশের পর্যটন খাতের টেকসই উন্নয়নে শ্রীলঙ্কার অভিজ্ঞতা ও প্রযুক্তিগত দক্ষতা কাজে লাগানোর জন্য বাংলাদেশের উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান হাইকমিশনার। তিনি আরও বলেন, শ্রীলঙ্কা ইতিমধ্যে বেশ কয়েকটি দেশের সঙ্গে পিটিএ স্বাক্ষর করেছে এবং বাংলাদেশ-শ্রীলঙ্কা বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে দ্রুত এ চুক্তি স্বাক্ষরের কোনো বিকল্প নেই।

গ্যাসের সংকট মোকাবিলায় ভাসমান এলএনজি টার্মিনাল ও স্থলভাগে গ্যাস সংরক্ষণাগার নির্মাণের পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এসব বিষয়ে আগামী কয়েক দিনের মধ্যে বিস্তারিত ঘোষণা দেওয়া হবে বলেও জানান তিনি।
৩ ঘণ্টা আগে
৬ হাজার মাইক্রো ইকোনমিক জোন শুধু একটি প্রকল্প নয়, এটি একটি পূর্ণাঙ্গ ইকোসিস্টেম। এর মূল লক্ষ্য স্থানীয় পর্যায়ে মানুষের প্রয়োজনীয় পণ্য ও সেবা যতটা সম্ভব স্থানীয়ভাবে উৎপাদন ও সরবরাহ করা। এতে আমদানিনির্ভরতা কমার পাশাপাশি স্থানীয় অর্থনীতি শক্তিশালী ও কর্মসংস্থানের সুযোগ বাড়বে...
৩ ঘণ্টা আগে
রাজনৈতিক সংশ্লিষ্টতা বা বিবেচনায় কোনো স্টার্টআপ প্রতিষ্ঠানে সরকার বিনিয়োগ করবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। তিনি বলেন, রাজনৈতিক সংশ্লিষ্টতা বা বিবেচনায় কোনো স্টার্টআপ প্রতিষ্ঠানে বিনিয়োগ করবে না সরকার। গত ছয় মাসে এমন কোনো নজিরও নেই।
৫ ঘণ্টা আগে
সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি প্রবাসীদের ভিসা বাতিল, নতুন ভিসা প্রাপ্তিতে দীর্ঘসূত্রিতা এবং কনস্যুলার সেবা সংক্রান্ত বিভিন্ন জটিলতা নিরসনের দাবিতে বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটির (বিআরইউ) ইউএই নবগঠিত কমিটির নেতারা আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমদের সঙ্গে মতবিনিময় করেছেন।.
৮ ঘণ্টা আগে