Ajker Patrika

কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মসংস্থান ব্যাংকের শ্রদ্ধা

আজকের পত্রিকা ডেস্ক­
কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মসংস্থান ব্যাংকের শ্রদ্ধা
কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মসংস্থান ব্যাংকের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন। ছবি: বিজ্ঞপ্তি

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কর্মসংস্থান ব্যাংকের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

আজ শনিবার ব্যাংকের পক্ষ থেকে ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরীর নেতৃত্বে ভাষাশহীদের প্রতি এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী ও সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত