সোশ্যাল ইসলামী ব্যাংকের খুলনা অঞ্চলের ‘বিজনেস রিভিউ মিটিং’ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (৭ জুন) শহরের সিএসএস আভা সেন্টারে এ মিটিং অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম বলেন, ‘সোশ্যাল ইসলামী ব্যাংক দেশের সুষম ও টেকসই প্রবৃদ্ধি ও উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। আমদানি-রপ্তানি বাণিজ্য, রেমিট্যান্স আহরণ, ডিপোজিটসহ ব্যাংকের বিভিন্ন সূচকে সোশ্যাল ইসলামী ব্যাংকের ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে।’
এই ধারা অব্যাহত রাখতে তিনি সকলকে নিজেদের সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাবীবুর রহমান এবং খুলনা অঞ্চলের আঞ্চলিক প্রধান মোহাম্মদ মোসলে উদ্দিন ও এসএমই বিভাগের প্রধান শ্যাম সুন্দর রায়।
খুলনার বিভিন্ন শাখার ব্যবস্থাপক, অপারেশন ম্যানেজার এবং উপশাখার ইনচার্জগণসহ অন্যান্য কর্মকর্তাগণ সভায় অংশগ্রহণ করেন। সভায় খুলনা অঞ্চলের সার্বিক ব্যবসা পরিস্থিতি পর্যালোচনা করা হয়।

দেশের আর্থিক খাত এখন ‘পেইনফুল’ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘বিগত সময়ে ব্যাংক ও শেয়ারবাজারে কী হয়েছে, সেটা সবাই জানেন। আমরা সেগুলো থেকে উত্তরণের জন্য কাজ করছি।’
৮ ঘণ্টা আগে
রাজধানীতে আয়োজিত হয়েছে হেলথ অ্যান্ড ওয়েল বিয়িং মার্কেটিং ফেস্ট ৩.০। গত শনিবার (৯ মে) ঢাকার রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলের গ্র্যান্ড বলরুমে এক প্রাণবন্ত ও কৌশলগত আলোচনা, উদ্ভাবন এবং সহযোগিতার মধ্য দিয়ে সম্পন্ন হলো এ আয়োজন।
৮ ঘণ্টা আগে
চুক্তির আওতায় ডাক জীবনবিমার আওতায় যতগুলো পলিসি আছে, আজীবন বিমা, মেয়াদি বিমা, নির্দিষ্ট বিমা ও বিবাহবিমা—সব কটি বিমার কিস্তিই নগদের মাধ্যমে পরিশোধ করা যাবে।
২১ ঘণ্টা আগে
বিদেশে যেতে ভিসা পেয়েছেন, কিন্তু শর্ত হিসেবে জমা দিতে হবে মোটা অঙ্কের ‘ভিসা বন্ড’ বা সিকিউরিটি ডিপোজিট। এত দিন এই অর্থ বিদেশে পাঠানো ছিল বাংলাদেশি আবেদনকারীদের জন্য জটিল ও ভোগান্তিপূর্ণ একটি প্রক্রিয়া। অনেককে অনানুষ্ঠানিক উপায়ে টাকা পাঠানোর ঝুঁকিও নিতে হতো। এবার সেই জটিলতা কমাতে নতুন সুবিধা দিল...
১ দিন আগে