
মীরসরাই কণ্ঠ পত্রিকার ২৫তম বর্ষপূর্তি ও গুণীজন সংবর্ধনা এবং কৃতী শিক্ষার্থী বৃত্তি প্রদান অনুষ্ঠান হয়েছে। গতকাল মঙ্গলবার জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে এই অনুষ্ঠান আয়োজিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন।
বিশেষ অতিথি ছিলেন সাবেক অতিরিক্ত সচিব রোকন উদ দৌলা, পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি মেজবাহুন্নবী, সাইফুর রহমান, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সাফায়াত আরেফিন, আলোহা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক আকী হায়দার চৌধুরী এফসিএমএ প্রমুখ।
সংবর্ধিত গুণীজনদের মধ্যে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মাহফুজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) মো. মোস্তফা, চিকিৎসাসেবায় ব্রিগেডিয়ার জেনারেল (অব.) প্রফেসর নুরুজ্জামান, আন্তর্জাতিক ব্যবসায়ে ফখরুল ইসলাম খান (সিআইপি), কারা অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোজাফফর উদ্দীন প্রমুখ।
অনুষ্ঠানে ১০ কৃতী শিক্ষার্থীকে বৃক্তি দেওয়া হয়। এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।

দেশের ২২টি ব্যাংক লোকসানে রয়েছে। এগুলোর মোট লোকসানের পরিমাণ ২ লাখ ৫৩ হাজার ৯৩৮ কোটি টাকা। তারল্যসংকট সামাল দিতে চলতি বছরের ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ১২টি ব্যাংককে জরুরি সহায়তা হিসেবে ৮৪ হাজার ৯৪৫ কোটি ৭১ লাখ টাকা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
৯ ঘণ্টা আগে
সরকারের পরিচালন ও উন্নয়ন ব্যয়ের জোগানে ব্যাংকঋণের ওপর নির্ভরতা আরও বেড়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে বাজেটের আয়-ব্যয়ের হিসাবে বড় ধরনের চাপ দেখা দেয়, সময়ের সঙ্গে যা আরও স্পষ্ট হয়েছে। লক্ষ্যমাত্রা অনুযায়ী অভ্যন্তরীণ রাজস্ব আয় না বাড়া এবং বৈদেশিক উৎস থেকে অর্থছাড় কমে যাওয়ায় সরকারি ব্যয়ের চাহিদা
১০ ঘণ্টা আগে
ডাচ্-বাংলা ব্যাংকের বরিশাল অঞ্চলের শাখাগুলো নিয়ে একটি স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বরিশালের একটি হোটেলে হাইব্রিড মডেলে এটি অনুষ্ঠিত হয়েছে। ওই অঞ্চলের শাখাগুলোর ব্যবসায়িক কার্যক্রমের কৌশল পর্যালোচনা এবং গ্রাহকসেবার মান আরও উন্নত করার লক্ষ্যে এ কনক্লেভের আয়োজন করা হয়...
১৩ ঘণ্টা আগে
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনে (বিসিআইসি)-তে চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব মো. বাবুল মিঞা। গত ০১ অক্টোবর যোগদান করেন তিনি।
১৩ ঘণ্টা আগে