Ajker Patrika

সপ্তাহের শুরুতে পুঁজিবাজারে বড় দরপতন

  • ডিএসইর সূচক কমেছে ২৩১ পয়েন্ট।
  • লেনদেন হয়েছে ৫৩১ কোটি ৮৮ টাকা।
  • সিএসইর সূচক কমেছে ৪১৯ পয়েন্ট।
‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
সপ্তাহের শুরুতে পুঁজিবাজারে বড় দরপতন

সপ্তাহের প্রথম কার্যদিবসে পুঁজিবাজারে বড় দরপতন হয়েছে। দিনভর সূচকের পতন শেষে গতকাল রোববার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ২৩১ পয়েন্ট। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৪১৯ পয়েন্ট। সূচকের পাশাপাশি কমেছে লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এতে বিনিয়োগকারীদের বাজার মূলধন কমেছে ১৩ হাজার ৩৭৮ কোটি টাকা।

বাজারসংশ্লিষ্টরা বলছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের ভয়াবহতার আঁচ লেগেছে দেশের পুঁজিবাজারে। আতঙ্কে শেয়ার বিক্রি করছেন বিনিয়োগকারীর। আর অত্যধিক বিক্রির চাপে গতকাল উভয় বাজারে বড় দরপতন হয়েছে।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, গতকাল ডিএসইতে ৩৯০টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে। এর মধ্যে ১০টি প্রতিষ্ঠানের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৩৭১টির আর ৯টির অপরিবর্তিত রয়েছে। অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২৩১ পয়েন্ট কমে ৫ হাজার ৮ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ৩৫ পয়েন্ট কমে ১ হাজার ১৩ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৯১ পয়েন্ট কমে ১ হাজার ৯১৯ পয়েন্টে নেমে গেছে।

এদিকে ‘এ’ ক্যাটাগরির প্রতিষ্ঠানগুলোর মধ্যে তিনটির শেয়ার দাম বেড়েছে। বিপরীতে ১৯২টির কমেছে এবং ৯টির অপরিবর্তিত রয়েছে। ‘বি’ ক্যাটাগরির ৭৮টি কোম্পানিরই শেয়ার দাম কমেছে।

মূল্যসূচকের বড় পতন হলেও ডিএসইতে লেনদেনের পরিমাণ বেড়েছে। বাজারটিতে লেনদেন হয়েছে ৫৩১ কোটি ৮৮ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৪৫৯ কোটি ৪২ টাকা। এ হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন বেড়েছে ৭২ কোটি ৪৬ লাখ টাকা।

এই লেনদেনে সব থেকে বড় ভূমিকা রেখেছে সিটি ব্যাংকের শেয়ার। কোম্পানিটির ২৫ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ব্র্যাক ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে ২২ কোটি ৪৮ লাখ টাকার। ২১ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে খান ওরিয়ন ইনফিউশন। এ ছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস, রবি, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, সামিট অ্যালায়েন্স পোর্ট, শাহিন পুকুর সিরামিক, ইনটেক লিমিটেড এবং ইস্টার্ন ব্যাংক।

দেশের অন্য পুঁজিবাজার সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ৪১৯ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ১৬৪ প্রতিষ্ঠানের মধ্যে ১৭টির দাম বেড়েছে। বিপরীতে কমেছে ১৪৫টির এবং ২টির অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১৬ কোটি ৩৭ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৪১ কোটি ৩৫ লাখ টাকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নৌ-পুলিশপ্রধানসহ পুলিশের ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর

ইরানি তেলের ডিপোতে হামলার পর ইসরায়েলকে ‘হোয়াট দ্য ফা**’ বার্তা পাঠায় যুক্তরাষ্ট্র

জঙ্গল সলিমপুরে অভিযান: ড্রোন-হেলিকপ্টার থেকে নজরদারি, আটক ও অস্ত্র উদ্ধার

ফরিদপুরে আওয়ামী লীগ নেতাকে জেলগেটে বরণ করলেন বিএনপির এমপি

নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় চান প্রতিমন্ত্রী, সম্ভাব্যতা যাচাইয়ে কমিটি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত