Ajker Patrika

সাধারণ বীমা করপোরেশনের লভ্যাংশ ৫০ কোটি টাকা সরকারি কোষাগারে জমা

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ১৯: ৪৪
সাধারণ বীমা করপোরেশনের লভ্যাংশ ৫০ কোটি টাকা সরকারি কোষাগারে জমা
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের কাছে লভ্যাংশের চেক হস্তান্তর করা হয়।

সাধারণ বীমা করপোরেশন ২০২৪-২৫ অর্থবছরে লভ্যাংশ বাবদ ৫০ কোটি টাকা সরকারের কোষাগারে জমা দিয়েছে। আজ রোববার (২২ ডিসেম্বর) করপোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের কাছে লভ্যাংশের চেক হস্তান্তর করেন।

এ সময় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব জনাব নাজমা মোবারেক এবং সাধারণ বীমা করপোরেশন এর ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) মো. হারুন-অর-রশিদ, জেনারেল ম্যানেজার (অর্থ) বিবেকানন্দ সাহা এবং ডেপুটি জেনারেল ম্যানেজার এ কে মাকসুদুল আহসান ভুইয়া উপস্থিত ছিলেন।

২০২৪ আয় বছরে লভ্যাংশ ছাড়াও সাধারণ বীমা করপোরেশন আয়কর ও মূসক বাবদ ২৪৬ কোটি ৬২ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়েছে। নিয়মিতভাবে সরকারকে উল্লেখযোগ্য অর্থ প্রদান করায় এই করপোরেশন দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভরপেট বিরিয়ানির পর তরমুজ, একে একে প্রাণ হারাল একই পরিবারের ৪ সদস্য

মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পেতে যাচ্ছেন ব্যাংকাররা

সরকারের হস্তক্ষেপে ভেঙে গেল শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড

নিউমার্কেট এলাকায় গুলিতে নিহত ব্যক্তি শীর্ষ সন্ত্রাসী ইমনের সহযোগী টিটন

ইউনূস ভিভিআইপি এক বছরই, মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ভিভিআইপি ৬ মাস

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত