গোলটেবিল বৈঠকে শ্রমিক নেতারা

গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ এবং অবিলম্বে জাতীয় মজুরি বোর্ড পুনর্গঠনের দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা।
আজ বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত ‘অবিলম্বে জাতীয় মজুরি বোর্ড পুনর্গঠন এবং জীবনযাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে ন্যূনতম মজুরি নির্ধারণের দাবি’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ দাবি জানানো হয়।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি হিসেবে শ্রম সংস্কার কমিশনের প্রধান ও বিলসের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেন, শ্রমিকদের সুস্থভাবে বাঁচতে হলে সব মিলিয়ে তার কত খরচ হয়, তা আগে নিরূপণ করতে হবে। মজুরি নির্ধারণে মজুরি বোর্ড পুনর্গঠন করতে হবে। শ্রমিকদের সঙ্গে ও শ্রমিকদের নিয়ে কাজ করা মানুষদের সঙ্গে কথা বলে মজুরি নির্ধারণ করতে হবে। ন্যায্য মজুরি কোনো দয়া বা অনুগ্রহ নয়; এটি শ্রমিকের অধিকার।
ফেডারেশনের সভাপতি আতিকুর রহমান বলেন, ২০২৩ সালে গার্মেন্টসের মজুরি নিয়ে গাজীপুরে শ্রমিক বিক্ষোভে চার শ্রমিক নিহত হন। গণ-অভ্যুত্থানে নিহত ৩০০ এর বেশি মানুষ শ্রমিক। বর্তমান সরকার শ্রমিকদের জন্য কোনো পদক্ষেপ নেয়নি। ২৪-পরবর্তী বাংলাদেশে কোনো ‘ম্যানেজ’ মজুরি শ্রমিকেরা মানবেন না। অবিলম্বে জাতীয় মজুরি বোর্ড গঠন করে শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করতে হবে।
চা-বাগানের শ্রমিকদের মজুরি নিয়েও ক্ষোভ প্রকাশ করে আতিকুর বলেন, ১০৪, ২১২ এসব তামাশা করা চলবে না। সেখানে দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ করতে হবে।
বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সেন্ট্রাল প্রেসিডেন্ট ফেরদৌসী বেগম বলেন, দ্রব্যমূল্য ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় দক্ষ শ্রমিকদের অনেকে বিদেশে চলে যাচ্ছেন। এ প্রবণতা ঠেকাতে দ্রুত মজুরি বোর্ড গঠন ও শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে হবে। তিনি গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি জানান।
বাংলাদেশ লেবার ফেডারেশনের সাধারণ সম্পাদক শাকিল চৌধুরী বলেন, কোনো কোনো শ্রমিক দৈনিক ১৬৭ টাকা ৪৬ পয়সা মজুরি পান। অথচ পান্থপথে একটি রেস্টুরেন্টে একবেলা শুধু ভর্তা দিয়ে খেতে গেলেও ১৭১ টাকা লাগে। একজন শ্রমিক সারা দিন কাজ করলে ৩২০০ ক্যালরি কমে যায়। পরের দিন কাজ করতে তার আবার এই ক্যালরি প্রয়োজন। শ্রমিকেরা কি সেই ক্যালরি পাচ্ছেন? এত অল্প টাকায় তারা কী খাবেন বা পরিবারকে কী খাওয়াবেন?

হয়রানি ছাড়াই নির্ধারিত মূল্যে কৃষকেরা বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) বীজ পাবেন বলে জানিয়েছেন বিএডিসি চেয়ারম্যান মো. আজিজুল ইসলাম। আজ বুধবার (২৬ আগস্ট) বিএডিসি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১ দিন আগে
জাপানি ভাষা শিক্ষা এবং দক্ষ শ্রমিক জাপানে পাঠানো নিয়ে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের সঙ্গে জাপান বাংলা রিক্রুট এজেন্সির সমঝোতা স্মারক চুক্তি হয়েছে। গত সোমবার দুপুরে দিনাজপুরের উপশহরের এলাকায় হাসপাতালের কনফারেন্স হলে এ চুক্তি হয়।
১ দিন আগে
আমদানিতে বড় ধরনের ছাড় দিয়েছে সরকার। এখন থেকে ঋণপত্র বা এলসি খোলার পাশাপাশি ক্রয়-বিক্রয় চুক্তির ভিত্তিতে কোনো মূল্যসীমা ছাড়াই পণ্য আমদানি করা যাবে। একই সঙ্গে সম্পূর্ণ তৈরি অবস্থায় সর্বোচ্চ ৩৭৫ সিসির মোটরসাইকেল আমদানির সুযোগ দেওয়া হয়েছে। তবে নিষিদ্ধ পণ্যের তালিকায় নতুন করে ঢুকেছে প্রাণিজ উৎসের...
২ দিন আগে
রেমিট্যান্স ও বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি ফিরেছে। অর্থনীতি পুনরুদ্ধারের কিছু লক্ষণ দেখা যাচ্ছে। কিন্তু দেশের অভ্যন্তরীণ অর্থনীতির চাপ এখনো কাটেনি। মূল্যস্ফীতি ৯ শতাংশের ওপরে, বেসরকারি খাতে ঋণপ্রবাহ ও বিনিয়োগে গতি নেই, রপ্তানি প্রবৃদ্ধি প্রায় থমকে আছে। রাজস্ব আদায় ও সরকারি উন্নয়ন ব্যয়েও...
২ দিন আগে